‎তুষার কান্তি হাওলাদার ‎
৯ অক্টোবর ২০২৬, ৯:০৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৬০ জন

‎পাথরঘাটায় দুর্গাপূজা উপলক্ষে প্রশাসনের প্রস্তুতি সভা ‎

 

‎বরগুনার পাথরঘাটায় শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে উদ্‌যাপনের লক্ষ্যে প্রশাসনের উদ্যোগে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

‎

‎বৃহস্পতিবার (৮ অক্টোবর) বেলা ১১টায় পাথরঘাটা উপজেলা প্রশাসনের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং ৪৫টি পূজামণ্ডপের প্রতিনিধিরা অংশ নেন।

‎

‎সভায় আসন্ন দুর্গাপূজাকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও পূজামণ্ডপগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপস পাল। পূজামণ্ডপগুলোতে নিরাপত্তাব্যবস্থা জোরদার, বিদ্যুৎ ও আলোর পর্যাপ্ত ব্যবস্থা, মণ্ডপের আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং দর্শনার্থীদের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।

‎

‎উপজেলা নির্বাহী কর্মকর্তা পূজামণ্ডপের সভাপতি ও সংশ্লিষ্ট ব্যক্তিদের নিজ নিজ এলাকায় শৃঙ্খলা বজায় রাখতে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান। পাশাপাশি কোনো অপ্রীতিকর ঘটনা, গুজব কিংবা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হলে দ্রুত প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানোর নির্দেশ দেওয়া হয়। এ জন্য প্রতিটি মন্দিরে জরুরি যোগাযোগের টেলিফোন নম্বরও সরবরাহ করা হয়।

‎

‎সভায় ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি বলেন, ধর্মীয় সম্প্রীতি বাংলাদেশের দীর্ঘদিনের ঐতিহ্য। শারদীয় দুর্গাপূজা সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব হলেও এটি বাঙালির সার্বজনীন উৎসবের অংশ। তাই প্রতিবছরের মতো এবারও পাথরঘাটায় পারস্পরিক সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রেখে দুর্গাপূজা উদ্‌যাপন করতে হবে।

‎

‎তিনি বলেন, কোনো মহল যাতে উৎসবের পরিবেশ নষ্ট করতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। উপজেলার ৪৫টি পূজামণ্ডপে ভক্ত ও দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, পূজা উদ্‌যাপন কমিটি ও স্থানীয় জনগণের সমন্বিত সহযোগিতা প্রয়োজন।

‎

‎দুর্গাপূজাকে কেন্দ্র করে গুজব, অপপ্রচার বা উসকানিমূলক কর্মকাণ্ড কোনোভাবেই বরদাশত করা হবে না বলেও তিনি উল্লেখ করেন। সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে যাতে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি না হয়, সে বিষয়ে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান তিনি।

‎

‎সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন পাথরঘাটা থানার ওসি তদন্ত আনোয়ার হোসেন, পাথরঘাটা পৌর বিএনপির সাবেক সভাপতি সাহাবুদ্দিন সাকু, সাবেক যুগ্ম আহ্বায়ক ইরফান আহমেদ সোয়েন, দৈনিক সমকালের পাথরঘাটা প্রতিনিধি ইমাম হোসেন নাহিদ, চরদুয়ানী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আলমগীর হোসেন, সমাজসেবা কর্মকর্তা মো. মহসিনুল কবির, পাথরঘাটা উপজেলা পূজা ঐক্য ফ্রন্টের সভাপতি অরুণ কর্মকার এবং অ্যাডভোকেট টিটপ কুমার রায় (বিটুল)সহ আরও অনেকে।

‎

‎সভায় আসন্ন দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে প্রশাসনের পাশাপাশি পূজা কমিটি, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয় জনগণের পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালিয়াকৈরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

১

হাইয়েস গাড়ি থেকে আলামত উদ্ধার, ১২ জনের সাজা

২

এক সপ্তাহের মধ্যে অবৈধ ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টার বন্ধের নির্দেশ প্রতিমন্ত্রীর

৩

অন্তর্বর্তী সরকার অনেক জুলাইযোদ্ধাকে গেজেটভুক্ত করেনি : বগুড়ায় প্রতিমন্ত্রী ইশরাক

৪

বগুড়ায় বিশ্ব নদী দিবসে করতোয়া নদী রক্ষায় মানববন্ধন

৫

নরসিংদীর শিবপুরে মাদক সম্রাট ইমন বিপুল পরিমান  মাদক দ্রব্য সহ গ্ৰেফতার ১

৬

মিঠামইনে বিএনপি নেতা জাহাঙ্গীর হত্যা মামলার প্রধান আসামী গ্রেফতার : নেপথ্যে ওসি

৭

দিনাজপুর ও ঠাকুরগাঁও সীমান্তে বিজিবির অভিযান, ইয়াবা ও মদ উদ্ধার

৮

আলোর প্রদীপ যুব সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকীতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ

৯

মিঠামইনে চোখের প্রাথমিক পরিচর্যা দক্ষতা উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত

১০

উখিয়ায় সিএনজির সিটের নিচে ৯ হাজার ৪৪০ পিস ইয়াবা, চালক আটক

১১

রামপালে ক্যান্সার স্ক্রিনিং সেবার উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী ফরিদুল ইসলাম

১২

বিভিন্ন স্লোগানে দমদমিয়ায় মানববন্ধন, জাহাজ চলাচল পুনরায় চালুর দাবি

১৩

উখিয়ায় সিএনজির সিটের নিচে ৯ হাজার ৪৪০ পিস ইয়াবা, চালক আটক

১৪

মাদকমুক্ত যুবসমাজ গড়তে খেলাধুলার বিকল্প নেই, খোকা এমপি স্মৃতি আন্তঃজেলা ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

১৫

টেকনাফে চুরি মামলায় রোহিঙ্গা ক্যাম্প থেকে দুই সন্দেহভাজন গ্রেপ্তার

১৬

হোসেনপুরে ইটভাটার দেয়াল ধসে ২ শ্রমিক নিহত, আহত ২

১৭

​শারদীয় দুর্গোৎসবে সম্প্রীতির বার্তা:—পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

১৮

‎পাথরঘাটায় দুর্গাপূজা উপলক্ষে প্রশাসনের প্রস্তুতি সভা ‎

১৯

নিখোঁজ ব্যক্তি উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর করল ১৬ এপিবিএন

২০