​বোদা (পঞ্চগড়):
৯ অক্টোবর ২০২৬, ৯:০৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৭৬৬ জন

​শারদীয় দুর্গোৎসবে সম্প্রীতির বার্তা:—পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

 

আসন্ন শারদীয় দুর্গাপুজাকে ঘিরে পঞ্চগড়ের বোদা উপজেলায় এখন বিরাজ করছে উৎসবের আমেজ। “ধর্ম যার যার, বাংলাদেশ সবার”—এই স্লোগান হৃদয়ে ধারণ করে সম্প্রীতি ও সৌহার্দ্যের আবহ ছড়িয়ে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ধর্মীয় উসকানি বা উৎসবের আনন্দ বিনষ্টের যেকোনো অপচেষ্টা কঠোর হস্তে দমন করা হবে।

​শুক্রবার (৯ অক্টোবর) সকালে বোদা উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের উদ্যোগে আয়োজিত দুর্গাপূজা উপলক্ষে জিআর চালের ডিও বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আশাবাদ ও সতর্কবার্তা দেন।

​আবহমান বাংলার ঐতিহ্যময় সাম্প্রদায়িক সম্প্রীতি স্মরণ করিয়ে দিয়ে প্রতিমন্ত্রী বলেন, “বর্তমান সরকার বাংলাদেশকে একটি আধুনিক ও সমৃদ্ধশালী রাষ্ট্র গঠনে নিরলস কাজ করে যাচ্ছে। বিশেষ করে আমার এলাকায় হিন্দু-মুসলিম সবাই সমান অধিকার নিয়ে পরম আনন্দে কাঁধে কাঁধ মিলিয়ে বসবাস করবেন—এখানে বৈষম্যের কোনো সুযোগ নেই।” তিনি আরও জোর দিয়ে বলেন, সবার সম্মিলিত প্রচেষ্টাতেই এক অসাম্প্রদায়িক ও আধুনিক বাংলাদেশ গড়ে উঠবে। আয়োজি বিতরণ অনুষ্ঠানে উপজেলা প্রকল্প বাস্তবায়ন উপেজলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ওয়ালিফ মন্ডল বোদা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা, উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক আসাদুল্লাহ আসাদ, সাংগঠনিক সম্পাদক রিয়েল প্রধান, বোদা পৌর শাখার বিএনপির সভাপতি আব্দুস সামাদ তারাসহ স্থানীয় রাজনৈতিক ও পূজা মণ্ডপ কমিটির নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

​চলতি বছর বোদা উপজেলার ৯৬টি পূজা মণ্ডপে উৎসবমুখর পরিবেশে চালের ডিও প্রদানৃ করা হয়। ডিও হাতে পেয়ে মণ্ডপ কমিটির প্রতিনিধিদের মুখে ফুটে ওঠে আনন্দের হাসি, যার মধ্য দিয়ে বোদায় শারদীয় দুর্গামন্ডপে আনুষ্ঠানিক আনন্দের সূচনা হবে।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সবার আগে বাংলাদেশ: কালিয়াকৈর পৌরসভায় বদলে যাওয়ার স্বপ্ন, ৫ নং ওয়ার্ডেব সাইজুদ্দিন আহমেদের সাথে জনতার মতবিনিময়

১

খুলনায় ভুল তথ্য, অপতথ্য, বিভ্রান্তিকর তথ্য শনাক্তকরণ ও ফ্যাক্ট-চেকিং বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

২

কমলগঞ্জে বুধবার ভোর ৫টায় শেষ হলো মণিপুরীদের ১৮৪তম মহারাসলীলা উৎসব

৩

টেকনাফে দেশীয় অস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৩

৪

হোয়াইক্যং চেকপোস্টে সিএনজি থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার, চালক আটক

৫

৬

বগুড়ায় ফল ব্যবসায়ী আরফানের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

৭

বগুড়ায় ফুটপাত দখলে রোগী ও জরুরি সেবায় দুর্ভোগ

৮

ফুলবাড়ী ব্যাটালিয়ান ২৯ বিজিবির অভিযানে বিপুল পরিমাণের মাদকদ্রব আটক

৯

শ্যামনগরে ২০০ কৃষকের মাঝে জলবায়ু সহনশীল কৃষি উপকরণ বিতরণ

১০

বগুড়ার আদমদীঘিতে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা এবং শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

১১

বগুড়ায় পাখির বিষ্ঠা ও পোড়া তেলে তৈরি হচ্ছিল রকেট চানাচুর, কারখানাকে ১ লাখ টাকা জরিমানা

১২

সৌদি আরব রিয়াদে আকাশচুম্বী ভবনে হুথিদের হামলা, আহত ১১

১৩

বগুড়ায় ২ হাজার পিস ইয়াবাসহ তালিকাভুক্ত মাদক কারবারি রিপন গ্রেফতার

১৪

নরসিংদীর শিবপুরে প্রতিবন্ধী ,ভিক্ষুকদের     হুইলচেয়ার, আর্থিক অনুদান ও শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান 

১৫

জনগণের সেবায় হয়রানি নয়, প্রকৃত উপকারভোগীদের কাছে পৌঁছাতে হবে সরকারী সুবিধা: বিভাগীয় কমিশনার

১৬

নোয়াখালীর স্বর্ণদ্বীপে তিন বাহিনীর বিশেষ যৌথ মহড়া পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

১৭

প্রধানমন্ত্রীর কুষ্টিয়া সফর ও খাল খনন কর্মসূচির উদ্বোধনস্থল পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী

১৮

এস এম জিলানীর বাড়িতে হামলার প্রতিবাদে চন্দ্রায় স্বেচ্ছাসেবক দলের মিছিল

১৯

বগুড়ায় শিশু ধর্ষণচেষ্টার ঘটনায় অভিযুক্তদের গ্রেপ্তার ও ন্যায়বিচারের দাবিতে মানববন্ধন

২০