মোঃ আশরাফুল ইসলাম  স্টাফ রিপোর্টার
১৩ অক্টোবর ২০২৬, ১০:৫৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৬০৪ জন

ফুলবাড়ীতে মন্ডপপ্রতি ৬ শতকেজি চাল বরাদ্দ,  শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন-শৃঙ্খলা বিষয়ে বিশেষসভায় এ জেড এম রেজওয়ানুল হক এমপি

 

দিনাজপুরের ফুলবাড়ীতে উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ উদযাপনের লক্ষ্যে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির এক বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল ১০ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে ফুলবাড়ী উপজেলা প্রশাসনের আয়োজনে এই সভাটি সম্পন্ন হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাসুম বিল্লাহ-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই বিশেষ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর-৫ (পার্বতীপুর – ফুলবাড়ী) আসনের সংসদ সদস্য জনাব এ, জেড, এম রেজওয়ানুল হক।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুম বিল্লাহ তার বক্তব্য বলেন আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রতিটি মণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করনে সিসিটিভি স্থাপন এ গুরুত্ব আরোপ করেন।

প্রধান অতিথি এ জেড এম রেজানুল হক বলেন সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রাখার বিষয়ে সকলের সহযোগিতা কামনা করেন।

পূজা উদযাপন পরিষদ ফুলবাড়ী শাখার সাধারণ সম্পাদক আনন্দ কুমার গুপ্তা বলেন প্রতিটি পূজা মন্দির কমিটিকে নিজ নিজ দায়িত্বে যেন পাহারার ব্যবস্থা করে এবং প্রতিমা বিসর্জনের দিন সন্ধ্যার আগেই যেন বিসর্জন দেওয়া হয়।

ফুলবাড়ী উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মনিরুজ্জামান সরকার এর সঞ্চালনায় বিশেষ সভায় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা সাইফ আবদুল্লাহ মুস্তাফিন,উপজেলা প্রকৌশলী সফিকুল ইসলাম, উপজেলা মৎস্য কর্মকর্তা রাশেদা আক্তার, উপজেলা খাদ্য কর্মকর্তা মিজানুর রহমান, ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম, দিনাজপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক (সাবেক) সাহাজুল ইসলাম, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ফুলবাড়ী শাখার সাধারণ সম্পাদক আনন্দ কুমার গুপ্ত, সকল ইউপি চেয়ারম্যান, উপজেলা বিএনপির (সাবেক) যুগ্ম সাধারণ সম্পাদক আলাউদ্দিন মাস্টার, সহ বিভিন্ন পূজা উদযাপন মন্দির কমিটির সভাপতি সাধারণ সম্পাদক সহ উপজেলার বিভিন্ন কর্মকর্তা কর্মচারীবৃন্দ।

বিশেষ আইনশৃঙ্খলা সভা শেষে ৬১টি পূজা মন্দির কমিটিকে সরকারের পক্ষ থেকে জি আর এর ৬০০ কেজি করে চাল এর ডি ও প্রদান করা হয়।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দোয়ারাবাজারে প্রয়াত দাদা শফিউল্লাহর স্বপ্নপূরণে নাতনি জান্নাতুল মাঈশার চিকিৎসক হওয়ার গৌরব  

১

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মদ ও গরু জব্দ

২

গোপালগঞ্জে আল আমিন ইসলামের নেতৃত্বে মশাল মিছিল, অংশ নেন ১২০০ মানুষ

৩

বগুড়ায় নাশকতা মামলায় যুবলীগ নেতা তানভীরসহ ৩ জন গ্রেফতার

৪

কক্সবাজারে জাতীয় সাংবাদিক সংস্থার জেলা কমিটির অভিষেক ও সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন 

৫

রামপাল উপজেলা বিএনপির সভাপতি তুহিনের পিতা-মাতার কুলখানি অনুষ্ঠিত

৬

মিঠামইনে সড়ক দুর্ঘটনায় ৬ বছরের শিশু মাদ্রাসা ছাত্রের মৃত্যু

৭

ঠাকুরগাঁও সীমান্তে বিজিবির অভিযানে ১১৯ বোতল নিষিদ্ধ সিরাপ জব্দ

৮

শ্রীমঙ্গলে অভ্যন্তরীন আমন ধান-চাল সংগ্রহ অভিযানের উদ্বোধন

৯

ভুলে যেয়ো না আমায় ! ভালোবাসা ও স্মৃতির প্রতীক Forget-me-not ফুল

১০

জুমার দিন ও জুমার নামাজের গুরুত্ব

১১

টেকনাফে বিজিবির পৃথক অভিযানে ৮৪ লিটার চোলাই মদ জব্দ, আটক ৩

১২

বহিষ্কারাদেশ প্রত্যাহারের পর আবারও বেপরোয়া শ্যামনগর যুবদল নেতা হাবিবুল্লাহ

১৩

ছয় বছরেও বিদ্যুৎ পায়নি টেকনাফের হ্নীলা ইউনিয়নের ৩নং ওয়ার্ড সাইডপাড়া, ভোগান্তিতে শতাধিক পরিবার

১৪

কালীগঞ্জ পৌরসভার উদ্যোগে ডাস্টবিন বিতরণ

১৫

রামপালে প্রাণী সম্পদ সপ্তাহের উদ্বোধন

১৬

নরসিংদীর শিবপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত

১৭

আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবসে নোয়াখালীতে আলোচনা সভা

১৮

হরিপুর সীমান্তে বিজিবির বিশেষ অভিযান, ফেনসিডিলসহ ২৩২ বোতল মাদক উদ্ধার

১৯

বগুড়ায় নিহত স্কুলছাত্র গালিবের মাকে চাকরি দিলেন সিটি প্রশাসক এম আর ইসলাম স্বাধীন

২০