বাগেরহাটের রামপাল উপজেলা বিএনপির সভাপতি শেখ হাফিজুর রহমান তুহিনের পিতা বিশিষ্ট সমাজসেবক শেখ হাসান আলী ও তার মাতার কুলখানি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর) জুমা নামাজের পর উপজেলার ঝনঝনিয়া মাধ্যমিক স্কুল মাঠে কুরআন খতম শেষে মরহুম-মরহুমাসহ সকল কবরবাসীর জন্য দোয়া করা হয়। কুলখানিতে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম, প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, বাগেরহাট জেলা বিএনপি, খুলনা জেলা বিএনপি ও মোংলা উপজেলা বিএনপির নেতৃবৃন্দ, স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ এবং রামপালের বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দসহ সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। দোয়া মাহফিল শেষে কয়েক হাজার মানুষের মাঝে তবারক বিতরণ করা হয়।
No tags found for this post.
মন্তব্য করুন