গোপালগঞ্জে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শেখ ফজলুল করিম সেলিম ও শেখ নাঈমকে দেশে ফিরিয়ে আনার দাবিতে মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের সামনে থেকে মিছিলটি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে গোপালগঞ্জ লঞ্চঘাটে গিয়ে শেষ হয়। এতে প্রায় ১ হাজার ২০০ নেতাকর্মী ও সমর্থক অংশ নেন।
গোপালগঞ্জ পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আল আমিন ইসলামের নেতৃত্বে এ মিছিল অনুষ্ঠিত হয়। এ সময় অংশগ্রহণকারীদের হাতে জ্বলন্ত মশাল দেখা যায়। তাঁরা বিভিন্ন স্লোগান দিয়ে শেখ হাসিনা, শেখ ফজলুল করিম সেলিম ও শেখ নাঈমকে দেশে ফিরিয়ে আনার দাবি জানান।
মিছিল শেষে আল আমিন ইসলাম বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তাঁদের মাটি ও মানুষের নেতা শেখ ফজলুল করিম সেলিম এবং শেখ নাঈম চাচাকে দেশে ফিরিয়ে না আনা পর্যন্ত তাঁদের কর্মসূচি অব্যাহত থাকবে।
তিনি আরও বলেন, সেই কর্মসূচির ধারাবাহিকতায় এ মশাল মিছিলের আয়োজন করা হয়েছে। তাঁদের দেশে ফিরিয়ে আনার দাবিতে ভবিষ্যতেও বিভিন্ন কর্মসূচি পালন করা হবে।
No tags found for this post.
মন্তব্য করুন