কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার মিঠামইন-কাটখাল সাবমার্সেবল সড়কে ঘাগড়া ইউনিয়নের ভরা কবর স্থানের নিকটে অটোরিকশা দূর্ঘটনায় আরিয়ান (৬) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনাটি শুক্রবার ২৭ শে নভেম্বর বিকেল আনুমানিক ৩ টার সময় ঘটে নিহত আরিয়ান ভরা তেলিখাই গ্ৰামের আরস মিয়ার ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, আরিয়ান পাশের রোউজাতুল কুরআন মাদ্রাসায় যাওয়ার পথে সড়কে এ দূর্ঘটনা ঘটে। এ ঘটনার পর শিশুটিকে হাসপাতালে নেওয়ার জন্য প্রস্তুতি নিলে ঘটনা স্থলে সে মারা যায় বলে পারিবারিক সূত্রে জানা যায়।
মাত্র ৬ বছরের মাদ্রাসা ছাত্রের এমন মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। পরিবার ও স্বজনদের আহাজারিতে ভারি হয়ে উঠেছে এলাকার পরিবেশ।
এ ঘটনায় রিপোর্ট লেখা পর্যন্ত আইনগত পদক্ষেপ নেওয়ার কোন সংবাদ পাওয়া যায়নি ।
স্থানীয়রা অটোসহ অটোচালক সালাম কে আটক করে । অটোচালক সালামের বাড়ি একই গ্ৰামের টনকাপাড়ায় ।
বার্তা প্রেরক: বিজয় কর রতন, মিঠামইন, কিশোরগঞ্জ।
No tags found for this post.
মন্তব্য করুন