মোহাম্মদ হোসাইন, কক্সবাজার:
২৭ নভেম্বর ২০২৬, ৮:৪৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২১ জন

কক্সবাজারে জাতীয় সাংবাদিক সংস্থার জেলা কমিটির অভিষেক ও সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন 

 

জাতীয় সাংবাদিক সংস্থার কক্সবাজার জেলা কমিটির অভিষেক ও সংবর্ধনা অনুষ্ঠান শুক্রবার (২৭ নভেম্বর) অনুষ্ঠিত হবে। সকাল ১০টায় কক্সবাজার জেলা পরিষদ হলরুমে ১ দিন ব্যাপী এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

 

১৯৮২ সালের ১২ ফেব্রুয়ারি মুহম্মদ আলতাফ হোসেন প্রতিষ্ঠিত জাতীয় সাংবাদিক সংস্থার এ আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংসদ সদস্য আলমগীর মুহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ।

 

অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন কক্সবাজার প্রেসক্লাবের সভাপতি মাহবুবর রহমান। বিশেষ আলোচক হিসেবে থাকবেন জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নির্বাহী পরিষদের মহাসচিব মনজুর হোসেন।

 

অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে নুরুল ইসলাম হেলালী, কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) দেবদূত মজুমদার, কক্সবাজার জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সুরাইয়া আক্তার সুইটি, দৈনিক রূপালী সৈকতের ব্যবস্থাপনা সম্পাদক আ.স.ম. জাহেদুল হক নাহিদ, বাংলাদেশ ফেডারেশন সাংবাদিক ইউনিয়নের সভাপতি ওবাইদুর রহমান শাহিন, জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সভাপতি মো. আলমগীর গনি, জাতীয় নির্বাহী পরিষদের সহ-সভাপতি ও চট্টগ্রাম বিভাগীয় সমন্বয়ক আতিকুর রহমান আজাদ, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. জাফর উল্লাহ, চট্টগ্রাম বিভাগীয় কমিটির আহ্বায়ক মো. নুরুল কবির, কক্সবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মমতাজ উদ্দিন বাহারী, কক্সবাজার জেলা মহিলা দলের সভাপতি নাছিমা আক্তার বকুল এবং পেকুয়া প্রেসক্লাবের সভাপতি সাফওয়ানুল করিম।

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন জাতীয় সাংবাদিক সংস্থার কক্সবাজার জেলা সভাপতি খোরশেদ আলম। অনুষ্ঠান সঞ্চালনা করবেন জেলা সাধারণ সম্পাদক মো. ওসমান গনি (ইলি)। এ ছাড়া জেলা সাংগঠনিক সম্পাদক মো. সালাউদ্দিনসহ সংস্থার কেন্দ্রীয়, বিভাগীয় ও জেলা পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।

 

আয়োজকরা জানান, সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, ঐক্য ও পারস্পরিক সৌহার্দ্য সুদৃঢ় করা এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতার চর্চাকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে এ আয়োজন করা হয়েছে।আয়োজন: জাতীয় সাংবাদিক সংস্থা, কক্সবাজার জেলা কমিটি।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দোয়ারাবাজারে প্রয়াত দাদা শফিউল্লাহর স্বপ্নপূরণে নাতনি জান্নাতুল মাঈশার চিকিৎসক হওয়ার গৌরব  

১

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মদ ও গরু জব্দ

২

গোপালগঞ্জে আল আমিন ইসলামের নেতৃত্বে মশাল মিছিল, অংশ নেন ১২০০ মানুষ

৩

বগুড়ায় নাশকতা মামলায় যুবলীগ নেতা তানভীরসহ ৩ জন গ্রেফতার

৪

কক্সবাজারে জাতীয় সাংবাদিক সংস্থার জেলা কমিটির অভিষেক ও সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন 

৫

রামপাল উপজেলা বিএনপির সভাপতি তুহিনের পিতা-মাতার কুলখানি অনুষ্ঠিত

৬

মিঠামইনে সড়ক দুর্ঘটনায় ৬ বছরের শিশু মাদ্রাসা ছাত্রের মৃত্যু

৭

ঠাকুরগাঁও সীমান্তে বিজিবির অভিযানে ১১৯ বোতল নিষিদ্ধ সিরাপ জব্দ

৮

শ্রীমঙ্গলে অভ্যন্তরীন আমন ধান-চাল সংগ্রহ অভিযানের উদ্বোধন

৯

ভুলে যেয়ো না আমায় ! ভালোবাসা ও স্মৃতির প্রতীক Forget-me-not ফুল

১০

জুমার দিন ও জুমার নামাজের গুরুত্ব

১১

টেকনাফে বিজিবির পৃথক অভিযানে ৮৪ লিটার চোলাই মদ জব্দ, আটক ৩

১২

বহিষ্কারাদেশ প্রত্যাহারের পর আবারও বেপরোয়া শ্যামনগর যুবদল নেতা হাবিবুল্লাহ

১৩

ছয় বছরেও বিদ্যুৎ পায়নি টেকনাফের হ্নীলা ইউনিয়নের ৩নং ওয়ার্ড সাইডপাড়া, ভোগান্তিতে শতাধিক পরিবার

১৪

কালীগঞ্জ পৌরসভার উদ্যোগে ডাস্টবিন বিতরণ

১৫

রামপালে প্রাণী সম্পদ সপ্তাহের উদ্বোধন

১৬

নরসিংদীর শিবপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত

১৭

আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবসে নোয়াখালীতে আলোচনা সভা

১৮

হরিপুর সীমান্তে বিজিবির বিশেষ অভিযান, ফেনসিডিলসহ ২৩২ বোতল মাদক উদ্ধার

১৯

বগুড়ায় নিহত স্কুলছাত্র গালিবের মাকে চাকরি দিলেন সিটি প্রশাসক এম আর ইসলাম স্বাধীন

২০