
বগুড়া সিটি কর্পোরেশনের ২০ নম্বর ওয়ার্ডের পূর্ব নারুলী তালপট্টি মহল্লায় শিশু ধর্ষণচেষ্টার ঘটনায় অভিযুক্ত রাহুলসহ জড়িত অন্যদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সোমবার (২৩ নভেম্বর) বগুড়া মহানগরের ঐতিহাসিক সাতমাথায় মানববন্ধন করেছেন ভিকটিমের এলাকাবাসী।