রিমন হোসেন 
২৫ নভেম্বর ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৬ জন

সৌদি আরব রিয়াদে আকাশচুম্বী ভবনে হুথিদের হামলা, আহত ১১

 

 

সৌদি আরবের রাজধানী রিয়াদের আকাশচুম্বী এক ভবনে ইয়েমেনের হুথি যোদ্ধাদের হামলায় অন্তত ১১ জন আহত হয়েছেন। মঙ্গলবার রিয়াদের আকাশচুম্বী ওই ভবনে হামলার ঘটনা ঘটে বলে দেশটির সিভিল ডিফেন্স জানিয়েছে।

 

দেশটির রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম সউদি প্রেস এজেন্সির (এসপিএ) প্রতিবেদনে বলা হয়েছে, রিয়াদের আর্থিক জেলার একটি টাওয়ার লক্ষ্যবস্তুতে পরিণত করেছে হুথি মিলিশিয়ারা। টাওয়ারে হুথিদের হামলার পরপরই রিয়াদের জরুরি সেবা বিভাগ কর্মীরা সেখানে উদ্ধার তৎপরতা শুরু করেছেন। এই হামলায় কমপক্ষে ১১ জন আহত হয়েছেন।

 

ইয়েমেনের ইরান-সমর্থিত হুতিদের বিরুদ্ধে লড়াইরত সৌদি নেতৃত্বাধীন জোটও রিয়াদের আর্থিক জেলার আকাশচুম্বী ওই ভবনে ‘হামলার’ তথ্য নিশ্চিত করেছে। স্থানীয় কর্তৃপক্ষ পরিস্থিতি মোকাবিলা করছে বলে জোটের পক্ষ থেকে জানানো হলেও এ বিষয়ে বিস্তারিত আর কিছু বলা হয়নি।

 

রাজধানী সানাসহ পশ্চিম ইয়েমেনের অধিকাংশ এলাকা নিয়ন্ত্রণকারী হুথি মিলিশিয়ারা গত জুলাই মাস থেকে সৌদির বিভিন্ন বিমানবন্দর ও তেল অবকাঠামো লক্ষ্য করে নিয়মিত হামলা চালিয়ে আসছে। যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধের পরোক্ষ প্রভাবে ওই সময় ইয়েমেনের স্থবির হয়ে থাকা গৃহযুদ্ধ নতুন করে শুরু হয়।

 

স্থলভাগেও হুথি যোদ্ধারা এডেনভিত্তিক সৌদি-সমর্থিত আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের কাছ থেকে বিস্তীর্ণ এলাকা দখল করে নিয়েছে। যে কারণে ইয়েমেনের স্বীকৃত সরকার চলতি মাসে দেশটির বিশাল এলাকা থেকে পিছু হটতে বাধ্য হয়েছে।

 

এর আগে, চলতি মাসে রিয়াদের সবচেয়ে উঁচু আকাশচুম্বী ভবন এবং সৌদি সার্বভৌম সম্পদ তহবিলের সদর দপ্তরে হামলা চালিয়েছিল হুথিরা। ওই ঘটনায় অবকাঠামোগত ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এ ছাড়া গত ৮ নভেম্বর রিয়াদে সৌদি রাষ্ট্রীয় তেল কোম্পানি আরামকোর একটি ভবনেও হামলা চালিয়েছিল গোষ্ঠীটি।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সবার আগে বাংলাদেশ: কালিয়াকৈর পৌরসভায় বদলে যাওয়ার স্বপ্ন, ৫ নং ওয়ার্ডেব সাইজুদ্দিন আহমেদের সাথে জনতার মতবিনিময়

১

খুলনায় ভুল তথ্য, অপতথ্য, বিভ্রান্তিকর তথ্য শনাক্তকরণ ও ফ্যাক্ট-চেকিং বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

২

কমলগঞ্জে বুধবার ভোর ৫টায় শেষ হলো মণিপুরীদের ১৮৪তম মহারাসলীলা উৎসব

৩

টেকনাফে দেশীয় অস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৩

৪

হোয়াইক্যং চেকপোস্টে সিএনজি থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার, চালক আটক

৫

৬

বগুড়ায় ফল ব্যবসায়ী আরফানের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

৭

বগুড়ায় ফুটপাত দখলে রোগী ও জরুরি সেবায় দুর্ভোগ

৮

ফুলবাড়ী ব্যাটালিয়ান ২৯ বিজিবির অভিযানে বিপুল পরিমাণের মাদকদ্রব আটক

৯

শ্যামনগরে ২০০ কৃষকের মাঝে জলবায়ু সহনশীল কৃষি উপকরণ বিতরণ

১০

বগুড়ার আদমদীঘিতে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা এবং শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

১১

বগুড়ায় পাখির বিষ্ঠা ও পোড়া তেলে তৈরি হচ্ছিল রকেট চানাচুর, কারখানাকে ১ লাখ টাকা জরিমানা

১২

সৌদি আরব রিয়াদে আকাশচুম্বী ভবনে হুথিদের হামলা, আহত ১১

১৩

বগুড়ায় ২ হাজার পিস ইয়াবাসহ তালিকাভুক্ত মাদক কারবারি রিপন গ্রেফতার

১৪

নরসিংদীর শিবপুরে প্রতিবন্ধী ,ভিক্ষুকদের     হুইলচেয়ার, আর্থিক অনুদান ও শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান 

১৫

জনগণের সেবায় হয়রানি নয়, প্রকৃত উপকারভোগীদের কাছে পৌঁছাতে হবে সরকারী সুবিধা: বিভাগীয় কমিশনার

১৬

নোয়াখালীর স্বর্ণদ্বীপে তিন বাহিনীর বিশেষ যৌথ মহড়া পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

১৭

প্রধানমন্ত্রীর কুষ্টিয়া সফর ও খাল খনন কর্মসূচির উদ্বোধনস্থল পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী

১৮

এস এম জিলানীর বাড়িতে হামলার প্রতিবাদে চন্দ্রায় স্বেচ্ছাসেবক দলের মিছিল

১৯

বগুড়ায় শিশু ধর্ষণচেষ্টার ঘটনায় অভিযুক্তদের গ্রেপ্তার ও ন্যায়বিচারের দাবিতে মানববন্ধন

২০