ডেস্ক রিপোর্ট:
১৬ সেপ্টেম্বর ২০২৬, ৪:৪০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২৬৯ জন

একনেকে অনুমোদন পেল তিন মেট্রোরেল প্রকল্প

রাজধানীর গণপরিবহনব্যবস্থা উন্নয়নে প্রায় ২ লাখ ৫০ হাজার কোটি টাকা ব্যয়ে তিনটি মেট্রোরেল প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)।

বুধবার (১৬ সেপ্টেম্বর) সচিবালয়ে অনুষ্ঠিত একনেক সভায় প্রকল্পগুলো অনুমোদন দেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও একনেকের চেয়ারম্যান তারেক রহমান।

অনুমোদন পাওয়া প্রকল্পগুলো হলো—এমআরটি লাইন-৫ সাউদার্ন রুট, এমআরটি লাইন-১ এবং এমআরটি লাইন-৫ নর্দার্ন রুট। তিনটি প্রকল্পের সম্মিলিত ব্যয় ধরা হয়েছে ২ লাখ ৪৯ হাজার ৭৪৬ কোটি টাকা। এর মধ্যে একটি নতুন প্রকল্প এবং বাকি দুটি চলমান প্রকল্পের সংশোধিত ব্যয় ও মেয়াদের প্রস্তাব রয়েছে।

তিন প্রকল্পে ব্যয় কত

জাপানের আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা জাইকার অর্থায়নে এমআরটি লাইন-১ প্রকল্পটি বিমানবন্দর থেকে কমলাপুর পর্যন্ত নির্মাণ করা হবে। ৩১ দশমিক ২৪ কিলোমিটার দীর্ঘ এ প্রকল্পের সংশোধিত ব্যয় ধরা হয়েছে প্রায় ১ লাখ ১৪ হাজার ৩৯৫ কোটি টাকা।

অন্যদিকে এমআরটি লাইন-৫ নর্দার্ন রুট হেমায়েতপুর থেকে ভাটারা পর্যন্ত যাবে। প্রায় ২০ কিলোমিটার দীর্ঘ এ প্রকল্পের সংশোধিত ব্যয় নির্ধারণ করা হয়েছে প্রায় ৮৯ হাজার ৮৪৮ কোটি টাকা। এটিও জাইকার অর্থায়নে বাস্তবায়িত হচ্ছে।

নতুন করে অনুমোদন পাওয়া এমআরটি লাইন-৫ সাউদার্ন রুট গাবতলী থেকে দাশেরকান্দি পর্যন্ত নির্মাণ করা হবে। প্রকল্পটির মোট দৈর্ঘ্য ১৭ দশমিক ২০ কিলোমিটার, যার মধ্যে ১৩ দশমিক ১০ কিলোমিটার হবে পাতালপথ। এ প্রকল্পের প্রাক্কলিত ব্যয় ৪৫ হাজার ৫০৩ কোটি ৭৭ লাখ টাকা।

যৌথ অর্থায়নে সাউদার্ন রুট

এমআরটি লাইন-৫ সাউদার্ন রুট প্রকল্পটি এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) ও দক্ষিণ কোরিয়ার যৌথ অর্থায়নে বাস্তবায়নের পরিকল্পনা করা হয়েছে। প্রকল্পটির মাধ্যমে রাজধানীর পশ্চিম ও পূর্বাঞ্চলের মধ্যে নতুন মেট্রোরেল সংযোগ গড়ে তোলার পরিকল্পনা রয়েছে।

পরিকল্পনা কমিশনের তথ্য অনুযায়ী, শুরুতে একনেকের সভায় শুধু এমআরটি লাইন-৫ সাউদার্ন রুট প্রকল্পটি অনুমোদনের জন্য উপস্থাপনের কথা ছিল। পরে চলমান এমআরটি লাইন-১ ও এমআরটি লাইন-৫ নর্দার্ন রুটের সংশোধিত ব্যয় ও মেয়াদের প্রস্তাবও একই সভায় তোলা হয়।

তিন প্রকল্প অনুমোদনের ফলে ঢাকার পশ্চিম, উত্তর ও দক্ষিণ-পূর্বাঞ্চলের মধ্যে মেট্রোরেল নেটওয়ার্ক সম্প্রসারণের সরকারি পরিকল্পনা আরও এগিয়ে গেল।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফুলবাড়ী ২৯ বিজিবি অভিযানে ১লক্ষ ৭৫ হাজার টাকার মাদকদ্রব্য আটক 

১

বাক্কোর ২০২৬–২০২৮ মেয়াদের কমিটিতে নির্বাচিত হলেন আলফা নেটের সিইও মো. একরামুল হায়দার

২

পঞ্চগড়ে এআই দিয়ে ছবি করে অপপ্রচার ও ১০ লাখ টাকা চাঁদা দাবির প্রতিবাদে লিজার সংবাদ সম্মেলন

৩

বগুড়ায় জিপিএ-৫ এর ৫৭% আজিজুল হক কলেজের দখলে

৪

কিশোরগঞ্জে মিঠামইনে নববধূ কে নিয়ে ফেরার পথে হামলা, পুলিশ সদস্যসহ আহত ১৫

৫

টেকনাফে চুরি মামলার আসামি গ্রেপ্তার

৬

মদন- ঢাকা দিবারাত্রি রুটে যাত্রী সেবায় নতুন মাত্রা: নিয়মিত ট্রিপ দিচ্ছে ‘স্নেহা পরিবহন’

৭

দামুড়হুদা আব্দুল ওদুদ শাহ্ ডিগ্রি কলেজে এইচএসসিতে বড় বিপর্যয়: পাসের হার ২৪.৫১%, জিপিএ-৫ শূন্য

৮

এইচএসসির ফল বিপর্যয়ে বগুড়ার মিষ্টির বাজারে মন্দা, প্রত্যাশিত বিক্রি হয়নি

৯

খুলনার লংমার্চ থেকে ফেরার পথে সাতক্ষীরায় বাস খাদে, ১ জন নিহত

১০

বাক্কোর ২০২৬–২০২৮ মেয়াদের কমিটিতে নির্বাচিত হলেন আলফা নেটের সিইও মো. একরামুল হায়দার

১১

দিনাজপুরে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, গণতন্ত্র রক্ষায় ঐক্যের আহ্বান মন্ত্রী জাহিদ হোসেনের

১২

বগুড়া সিটি কর্পোরেশনের উচ্ছেদ অভিযানে বাধা, যুবকের ১৫ দিনের কারাদণ্ড

১৩

এইচএসসিতে রাজশাহী বোর্ডের ৩৯ প্রতিষ্ঠানে শূন্য পাস, বগুড়ার পাঁচ কলেজে কেউ উত্তীর্ণ নন

১৪

টেকনাফে বোন হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

১৫

কমলগঞ্জে শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময়সভা

১৬

পালংখালীতে বিজিবির অভিযান, ৪০ হাজার ইয়াবা ফেলে পালাল পাচারকারী

১৭

বগুড়ার শাজাহানপুরে নিজ ঘর থেকে ৫০ বছর বয়সী ব্যক্তির অর্ধগলাকাটা মরদেহ উদ্ধার

১৮

৬নং তিয়শ্রী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে এলাকাবাসীর দোয়া ও সমর্থন প্রত্যাশা মাওলানা সাইফুল ইসলাম, 

১৯

রুহিয়া টাঙ্গন ব্যারেজে মৎস্য উৎসবের উদ্বোধন

২০