আতাউর রহমান কাজল, শ্রীমঙ্গল
৩১ অক্টোবর ২০২৬, ৭:৪০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৬ জন

কমলগঞ্জে শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময়সভা

মৌলভীবাজারের কমলগঞ্জে পিছিয়ে পড়া শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

 

শনিবার (৩১ অক্টোবর) দুপুর ১২টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়। এতে উপজেলার মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নের বিষয় নিয়ে আলোচনা হয়।

 

সভায় প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. মুজিবুর রহমান চৌধুরী।

 

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, একটি আদর্শ ও উন্নত জাতি গঠনে মানসম্মত শিক্ষার কোনো বিকল্প নেই। শিক্ষার গুণগত মান বৃদ্ধিতে শিক্ষক ও প্রতিষ্ঠানপ্রধানদের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীদের শুধু পাঠ্যপুস্তকনির্ভর শিক্ষায় সীমাবদ্ধ না রেখে নৈতিকতা, মূল্যবোধ ও আধুনিক প্রযুক্তিনির্ভর শিক্ষায় গড়ে তুলতে হবে।

 

তিনি উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের সমস্যা ও সম্ভাবনার কথা শোনেন এবং অগ্রাধিকার ভিত্তিতে পর্যায়ক্রমে অবকাঠামোগত উন্নয়নসহ প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করার আশ্বাস দেন।

 

সভায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানরা তাঁদের প্রতিষ্ঠানের বর্তমান শিক্ষার পরিবেশ, শিক্ষক সংকট, অবকাঠামোগত সীমাবদ্ধতা ও শিক্ষার মানোন্নয়নে বিভিন্ন প্রস্তাব তুলে ধরেন।

 

কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)

সন্দ্বীপ তালুকদারের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সামছুন নাহার পারভিন, মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য দুরুদ আহমদ প্রমুখ।

 

এ সময় প্রশাসনের কর্মকর্তা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের কর্মকর্তা, জনপ্রতিনিধি, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়া সিটি কর্পোরেশনের উচ্ছেদ অভিযানে বাধা, যুবকের ১৫ দিনের কারাদণ্ড

১

এইচএসসিতে রাজশাহী বোর্ডের ৩৯ প্রতিষ্ঠানে শূন্য পাস, বগুড়ার পাঁচ কলেজে কেউ উত্তীর্ণ নন

২

টেকনাফে বোন হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

৩

কমলগঞ্জে শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময়সভা

৪

পালংখালীতে বিজিবির অভিযান, ৪০ হাজার ইয়াবা ফেলে পালাল পাচারকারী

৫

বগুড়ার শাজাহানপুরে নিজ ঘর থেকে ৫০ বছর বয়সী ব্যক্তির অর্ধগলাকাটা মরদেহ উদ্ধার

৬

৬নং তিয়শ্রী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে এলাকাবাসীর দোয়া ও সমর্থন প্রত্যাশা মাওলানা সাইফুল ইসলাম, 

৭

রুহিয়া টাঙ্গন ব্যারেজে মৎস্য উৎসবের উদ্বোধন

৮

ইটনায় সার পাচারের সময় নৌকাসহ ১০৮ বস্তা সার জব্দ

৯

দুপচাঁচিয়ায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনা: ট্রাকের চাকায় পিষ্ট হয়ে শিক্ষিকার মৃত্যু, আহত স্বামী

১০

বগুড়ার শেরপুরে ৫০০ গ্রাম গাঁজাসহ নজরুল ইসলাম গ্রেপ্তার

১১

বেগমগঞ্জে তিন কেজি গাঁজাসহ যুবক আটক

১২

টেকনাফে এক লাখ ইয়াবা উদ্ধারের মামলায় পলাতক আসামি আটক

১৩

দেশের স্বার্থ ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপস করা হবে না, ডা. শফিকুর রহমান

১৪

শিবগঞ্জে ৫ কেজি ৮৫০ গ্রাম হেরোইনসহ ৬০ বছর বয়সী ব্যক্তি গ্রেপ্তার

১৫

পঞ্চগড়ের গণমাধ্যম অঙ্গনে নতুন সংযোজন, উদ্বোধন হলো ‘দৈনিক পঞ্চগড় খবর’

১৬

চাঁপাইনবাবগঞ্জে জাসদের ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা

১৭

সোনাতলায় সাংবাদিক সাজুর যমজ দু’ কন্যার কৃতিত্ব

১৮

ঠাকুরগাঁওয়ের উপনির্বাচনের রায় বিএনপির রাজনীতির সঠিকতার প্রমাণ- পঞ্চগড়ে পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

১৯

পঞ্চগড়ে চালু হলো দুস্থ মানুষের মেহমানখানা

২০