নোয়াখালীর বেগমগঞ্জে তিন কেজি গাঁজাসহ মো. আজাদ হোসেন ওরফে সাগর (২২) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
পুলিশ জানায়, বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়নের পূর্ব একলাশপুর গ্রামের ৪ নম্বর ওয়ার্ডের কামুক বেপারীর বাড়িতে আনোয়ার হোসেনের বসতঘরে অভিযান চালানো হয়। এ সময় আজাদ হোসেনকে আটক করা হয়।
পরে তাঁর দেহ তল্লাশি করে তিন কেজি গাঁজা উদ্ধার করা হয়।
আটক আজাদ হোসেন পূর্ব একলাশপুর গ্রামের মৃত ছায়েদুল হক ওরফে ছাদুর ছেলে। তাঁর বিরুদ্ধে বেগমগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
No tags found for this post.
মন্তব্য করুন