মো. আরফান আলী :
৩১ অক্টোবর ২০২৬, ৭:৩০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১১ জন

রুহিয়া টাঙ্গন ব্যারেজে মৎস্য উৎসবের উদ্বোধন

 

ঠাকূরগাঁওয়ের রুহিয়া উপজেলা রাজাগাঁও টাঙ্গন ব্যারেজ সেচ প্রকল্পে বর্ণাঢ্য আয়োজনে মৎস্য উৎসবের শুভ উদ্বোধন করা হয়েছে। শনিবার (৩১ অক্টোবর) সকাল ৯টায় পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আলহাজ্ব ফরহাদ হোসেন আজাদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নদীর জলকপাট খুলে উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

উদ্বোধনের পর প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেন, জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলা এবং প্রাকৃতিক সম্পদের সঠিক ব্যবহারের মাধ্যমে দেশের মৎস্য সম্পদ রক্ষা ও গ্রামীণ অর্থনীতিকে গতিশীল করতে সরকার কাজ করছে। সেচ প্রকল্পগুলোর বহুমুখী ব্যবহার নিশ্চিত করার ওপরও তিনি গুরুত্বারোপ করেন।

তিনি আরও বলেন, সরকার দেশব্যাপী খাল ও নদী খননের উদ্যোগ গ্রহণ করেছে। এসব কার্যক্রম প্রধানমন্ত্রী নিজেই তত্ত্বাবধান করছেন। কোথাও কোনো ধরনের অনিয়ম পাওয়া গেলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।

এ সময় ঠাকূরগাঁও-১ আসনের উপ-নির্বাচন প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, উপনির্বাচনে জনগণ প্রমাণ করেছে বিরোধী দলের জনপ্রিয়তায় ধস নেমেছে। বিএনপি সরকার আট মাসে কী করেছে, কী করে নি, তার মূল্যায়ন করেছেন ঠাকূরগাঁওয়ের মানুষ। তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার দেশের জন্য কী করছে, সেটিও জনগণ দেখছে।

পরে প্রতিমন্ত্রী টাঙ্গন ব্যারাজের তিনটি জলকপাট খুলে দেন। এ সময় স্থানীয় জেলে ও সাধারণ মানুষের অংশগ্রহণে মৎস্য উৎসব প্রাণবন্ত হয়ে উঠে। আগামীকাল নদীতে মাছ ধরারউৎসবে চলবে কয়েক দিন।

 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকূরগাঁও জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক ঠাকুরগাঁও জেলা পুলিশ সুপার মো. বেলাল হোসেন।

এছাড়াও উপস্থিত ছিলেন পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধায়ক প্রকৌশলী কৃষ্ণকমল সরকার, রুহিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আলাউদ্দিন, ঠাকূরগাঁও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. পয়গাম আলী, রুহিয়া উপজেলা বিএনপির সভাপতি আব্দুল জব্বার, সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম রিপন, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহ-আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট জাকির হোসেন জুয়েল, রাজাগাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি নুর ইসলামসহ পানি উন্নয়ন বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, মৎস্যজীবী ও গণমাধ্যমকর্মীরা।

বর্ণাঢ্য এ আয়োজনকে ঘিরে টাঙ্গন ব্যারেজ এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়া সিটি কর্পোরেশনের উচ্ছেদ অভিযানে বাধা, যুবকের ১৫ দিনের কারাদণ্ড

১

এইচএসসিতে রাজশাহী বোর্ডের ৩৯ প্রতিষ্ঠানে শূন্য পাস, বগুড়ার পাঁচ কলেজে কেউ উত্তীর্ণ নন

২

টেকনাফে বোন হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

৩

কমলগঞ্জে শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময়সভা

৪

পালংখালীতে বিজিবির অভিযান, ৪০ হাজার ইয়াবা ফেলে পালাল পাচারকারী

৫

বগুড়ার শাজাহানপুরে নিজ ঘর থেকে ৫০ বছর বয়সী ব্যক্তির অর্ধগলাকাটা মরদেহ উদ্ধার

৬

৬নং তিয়শ্রী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে এলাকাবাসীর দোয়া ও সমর্থন প্রত্যাশা মাওলানা সাইফুল ইসলাম, 

৭

রুহিয়া টাঙ্গন ব্যারেজে মৎস্য উৎসবের উদ্বোধন

৮

ইটনায় সার পাচারের সময় নৌকাসহ ১০৮ বস্তা সার জব্দ

৯

দুপচাঁচিয়ায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনা: ট্রাকের চাকায় পিষ্ট হয়ে শিক্ষিকার মৃত্যু, আহত স্বামী

১০

বগুড়ার শেরপুরে ৫০০ গ্রাম গাঁজাসহ নজরুল ইসলাম গ্রেপ্তার

১১

বেগমগঞ্জে তিন কেজি গাঁজাসহ যুবক আটক

১২

টেকনাফে এক লাখ ইয়াবা উদ্ধারের মামলায় পলাতক আসামি আটক

১৩

দেশের স্বার্থ ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপস করা হবে না, ডা. শফিকুর রহমান

১৪

শিবগঞ্জে ৫ কেজি ৮৫০ গ্রাম হেরোইনসহ ৬০ বছর বয়সী ব্যক্তি গ্রেপ্তার

১৫

পঞ্চগড়ের গণমাধ্যম অঙ্গনে নতুন সংযোজন, উদ্বোধন হলো ‘দৈনিক পঞ্চগড় খবর’

১৬

চাঁপাইনবাবগঞ্জে জাসদের ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা

১৭

সোনাতলায় সাংবাদিক সাজুর যমজ দু’ কন্যার কৃতিত্ব

১৮

ঠাকুরগাঁওয়ের উপনির্বাচনের রায় বিএনপির রাজনীতির সঠিকতার প্রমাণ- পঞ্চগড়ে পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

১৯

পঞ্চগড়ে চালু হলো দুস্থ মানুষের মেহমানখানা

২০