ডেস্ক রিপোর্ট :
৩১ অক্টোবর ২০২৬, ১০:০৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৮ জন

ঠাকুরগাঁওয়ের উপনির্বাচনের রায় বিএনপির রাজনীতির সঠিকতার প্রমাণ- পঞ্চগড়ে পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

 

ঠাকুরগাঁওয়ের উপনির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হয়েছে উল্লেখ করে পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, এই নির্বাচনের মাধ্যমে জনগণ প্রমাণ করেছে যে বিএনপির রাজনীতিই সঠিক এবং বিরোধীদের রাজনীতি এখন সঠিক পথে নেই।

 

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উৎযাপন উপলক্ষে শুক্রবার (৩০ অক্টোবর) বিকেলে পঞ্চগড় জেলা বিএনপির দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও কেককাটার পর এক স্বাক্ষাতকারে সময় সংবাদকে এ কথা বলেন তিনি।

 

প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেন, ঠাকুরগাঁওয়ে মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছেড়ে দেওয়া আসনে তার ছোট ভাইয়ের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ উপনির্বাচন অত্যন্ত অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হয়েছে। সারা দেশের মানুষের নজর ছিল এই নির্বাচনের দিকে। গত আট মাস ধরে ক্ষমতায় থাকা বিএনপি সরকারের অর্জন জনগণ কীভাবে মূল্যায়ন করছে, এই উপনির্বাচন তার একটি বড় বহিঃপ্রকাশ।

 

তিনি আরো বলেন, নির্বাচনে বিএনপির প্রার্থী ১ লাখ ৩০ হাজারের অধিক ভোটে বিজয়ী হয়েছেন। গত ১২ই ফেব্রুয়ারির নির্বাচনে জামায়াতে ইসলামী প্রায় ১০ লাখ ভোট পেলেও বর্তমান উপনির্বাচনে তাদের ভোট ৫০ হাজারের বেশি কমে গেছে বলে জানান প্রতিমন্ত্রী।

 

এসময় ফরহাদ হোসেন আজাদ বিরোধী দলের প্রতি সংশোধনের আহ্বান জানিয়ে বলেন, জনগণের দুর্ভোগ বাড়িয়ে লং মার্চ বা রোড মার্চের মতো কর্মসূচি না দিয়ে, বিরোধী দলগুলোকে আরও সংশোধিত হতে হবে। তাদের কোনো মতামত বা পরামর্শ থাকলে তা সংসদে এসে সরকারকে জানানোর পরামর্শ দেন তিনি।

 

একই সাথে ২৪-এর গণআন্দোলনের মাধ্যমে গঠিত বর্তমান সরকার সাফল্যের সাথে দেশ পরিচালনা করছে উল্লেখ করে তিনি আশা প্রকাশ করেন যে, সবার সম্মিলিত সহযোগিতায় বাংলাদেশ আগামী দিনে প্রতিটি মানুষের প্রত্যাশিত রাষ্ট্রে পরিণত হবে।

 

এর আগে প্রতিমন্ত্রী দলীয় কার্যালয় থেকে জেলা যুবদলের আয়োজনে আনন্দ মিছিলে অংশগ্রহণ করেন। পরে আলোচনা সভায় যুবদলসহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের এক হয়ে কাজ করার আহ্বান জানান তিনি। এসময় জেলা বিএনপির আহব্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু, জেলা যুবদলের সভাপতি ফেরদৌস ওয়াহিদ রাসেল, সাধারণ সম্পাদক নুরুজ্জামান বাবু সহ বিএনপি ও যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঠাকুরগাঁওয়ের উপনির্বাচনের রায় বিএনপির রাজনীতির সঠিকতার প্রমাণ- পঞ্চগড়ে পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

১

পঞ্চগড়ে চালু হলো দুস্থ মানুষের মেহমানখানা

২

নতুন কোচের পরিকল্পনা ও যাত্রীসেবার মানোন্নয়ন

৩

মিরপুরে অনুষ্ঠিত হলো ১ম প্যারা পিকলবল টুর্নামেন্ট ২০২৬

৪

সবচেয়ে বেশি সুসম্পর্ক হবে যার সঙ্গে তিনি হলেন মহান আল্লাহ

৫

শ্রীমঙ্গলে প্রথমবারের মতো তুলা চাষে নতুন সম্ভাবনা, তাপস কুর্মির ক্ষেতে ফুটেছে ফুল

৬

অবরোধ শেষে নদীতে যাওয়ার প্রস্তুত কালে বিদ্যুৎপৃষ্ট হয়ে জেলের মৃত্যু, আহত দুই

৭

উল্লাপাড়ায একই দোকানে কীটনাশক, সার ও চাল-আটা বিক্রয়

৮

১১ দলীয় ঐক্যের লংমার্চ উপলক্ষে ফুলতলায় প্রেস ব্রিফিং, শনিবার স্বাধীনতা চত্বরে পথসভা

৯

কোরআনের আলোয় আলোকিত সমাজ গড়ার প্রত্যয়ে দিনাজপুরে ৫ম তাফসীরুল কুরআন মাহফিল

১০

হাওরের মিঠামইনে বিডি ক্লিনের যাত্রা শুরু

১১

মায়ানমারে পাচারের সময় ৪০ টন সিমেন্টসহ ৮ পাচারকারী আটক

১২

সাংবাদিক আলিফ হত্যার বিচার দাবিতে কুমিল্লায় বিক্ষোভ-মানববন্ধন, সাগর-রুনী হত্যার বিচারও দাবি

১৩

চট্টগ্রাম বহিঃনোঙ্গরে জাহাজের নিরাপত্তা জোরদারে কোস্ট গার্ডের সমন্বয় সভা

১৪

রামুতে শিশু অপহরণ ও ধর্ষণ মামলার দুই আসামি গ্রেপ্তার

১৫

বিরল সীমান্তে ৪২ বিজিবির অভিযান, মালিকবিহীন ১০১ বোতল মদ উদ্ধার

১৬

দামুড়হুদায় অবৈধ দুই ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন

১৭

ঠাকূরগাঁও-১ আসনের উপ-নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমিন বিজয়

১৮

বগুড়ায় বালুবোঝাই ট্রাকের চাপায় মোটরসাইকেলচালক নিহত, আহত দুই সহকর্মী

১৯

বগুড়ার নিশিন্দারা বেওড়াপাড়ায় আইন মেনে বাড়ি নির্মাণের আহ্বান সুলতান মাহমুদের

২০