হাবিবুর রহমান সাদ্দাম  সিরাজগঞ্জ প্রতিনিধি 
৩০ অক্টোবর ২০২৬, ৮:৩৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৪৫ জন

উল্লাপাড়ায একই দোকানে কীটনাশক, সার ও চাল-আটা বিক্রয়

 

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার ঘাটিনা ব্রিজের পশ্চিম পাড়ে, নিয়মণ্ডনীতির তোয়াক্কা না করে একই দোকানে বালাইনাশক (কীটনাশক), রাসায়নিক সার, গরুর খাদ্য এবং মানুষের খাদ্যসামগ্রী (চাল-আটা) বিক্রির অভিযোগ উঠেছে। মেসার্স শাপলা ট্রেডার্স, নামের একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে এই অনিয়মের অভিযোগ পাওয়া গেছে, যা জনস্বাস্থ্য এবং প্রচলিত কৃষি ও খাদ্য নিরাপত্তার আইনের চরম লঙ্ঘন।

 

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্তৃক অনুমোদিত বালাইনাশক ডিলার প্রতিষ্ঠান ‘মেসার্স শাপলা ট্রেডার্স’-এর স্বত্বাধিকারী ও পরিচালক মো. সোবাহান সরকার। তার খুচরা লাইসেন্স নম্বর- ৫৬২৭ এবং প্রতিষ্ঠানটি ঘাটিনা ব্রীজের পশ্চিম পাড়ে, সিরাজগঞ্জের উল্লাপাড়া এলাকায় অবস্থিত। আইন অনুযায়ী বালাইনাশকের লাইসেন্স থাকলেও, তার সারের নির্ধারিত ডিলারশিপ বা সাব ডিলার নেই। কিন্তুু মোঃ সোবহান সরকার আইনকে অমান্য করে দীর্ঘদিন ধরে সার, কীটনাশকের পাশাপাশি গবাদিপশুর খাদ্য এবং চাল-আটার মতো মানুষের খাদ্যপণ্য বিক্রয় ও মজুদ করে রেখেছেন । বিশেষ করে, চালের গোডাউনে সার লুকিয়ে রেখে তা বিক্রি করা হচ্ছে, যা খাদ্যপণ্যের নিরাপত্তাকে মারাত্মক ঝুঁকিতে ফেলছে।

এ বিষয়ে উল্লাপাড়া উপজেলার উপসহকারী কৃষি কর্মকর্তা মো. হরুনর রশিদ বলেন,আমি এ বিষয়ে নিষেধ করা সত্ত্বেও মো. সোবাহান সরকার কোনো কিছু তোয়াক্কা না করে নিজের খেয়াল খুশিমতো এই অবৈধ কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। কীটনাশক ও রাসায়নিক সারের সাথে মানুষের খাদ্যপণ্য চাল-আটা একই স্থানে সংরক্ষণ ও বিক্রি করায় বিষাক্ত রাসায়নিকের প্রভাবে খাদ্যদ্রব্য দূষিত হওয়ার আশঙ্কা রয়েছে। এই বিষয়ে তিনি আরো বলেনন, কৃষি বিভাগ থেকে কঠোর হস্তক্ষেপ নেওয়া হবে।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঠাকুরগাঁওয়ের উপনির্বাচনের রায় বিএনপির রাজনীতির সঠিকতার প্রমাণ- পঞ্চগড়ে পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

১

পঞ্চগড়ে চালু হলো দুস্থ মানুষের মেহমানখানা

২

নতুন কোচের পরিকল্পনা ও যাত্রীসেবার মানোন্নয়ন

৩

মিরপুরে অনুষ্ঠিত হলো ১ম প্যারা পিকলবল টুর্নামেন্ট ২০২৬

৪

সবচেয়ে বেশি সুসম্পর্ক হবে যার সঙ্গে তিনি হলেন মহান আল্লাহ

৫

শ্রীমঙ্গলে প্রথমবারের মতো তুলা চাষে নতুন সম্ভাবনা, তাপস কুর্মির ক্ষেতে ফুটেছে ফুল

৬

অবরোধ শেষে নদীতে যাওয়ার প্রস্তুত কালে বিদ্যুৎপৃষ্ট হয়ে জেলের মৃত্যু, আহত দুই

৭

উল্লাপাড়ায একই দোকানে কীটনাশক, সার ও চাল-আটা বিক্রয়

৮

১১ দলীয় ঐক্যের লংমার্চ উপলক্ষে ফুলতলায় প্রেস ব্রিফিং, শনিবার স্বাধীনতা চত্বরে পথসভা

৯

কোরআনের আলোয় আলোকিত সমাজ গড়ার প্রত্যয়ে দিনাজপুরে ৫ম তাফসীরুল কুরআন মাহফিল

১০

হাওরের মিঠামইনে বিডি ক্লিনের যাত্রা শুরু

১১

মায়ানমারে পাচারের সময় ৪০ টন সিমেন্টসহ ৮ পাচারকারী আটক

১২

সাংবাদিক আলিফ হত্যার বিচার দাবিতে কুমিল্লায় বিক্ষোভ-মানববন্ধন, সাগর-রুনী হত্যার বিচারও দাবি

১৩

চট্টগ্রাম বহিঃনোঙ্গরে জাহাজের নিরাপত্তা জোরদারে কোস্ট গার্ডের সমন্বয় সভা

১৪

রামুতে শিশু অপহরণ ও ধর্ষণ মামলার দুই আসামি গ্রেপ্তার

১৫

বিরল সীমান্তে ৪২ বিজিবির অভিযান, মালিকবিহীন ১০১ বোতল মদ উদ্ধার

১৬

দামুড়হুদায় অবৈধ দুই ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন

১৭

ঠাকূরগাঁও-১ আসনের উপ-নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমিন বিজয়

১৮

বগুড়ায় বালুবোঝাই ট্রাকের চাপায় মোটরসাইকেলচালক নিহত, আহত দুই সহকর্মী

১৯

বগুড়ার নিশিন্দারা বেওড়াপাড়ায় আইন মেনে বাড়ি নির্মাণের আহ্বান সুলতান মাহমুদের

২০