চুয়াডাঙ্গা প্রতিনিধ 
২৯ অক্টোবর ২০২৬, ১১:৫৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৩৫ জন

দামুড়হুদায় অবৈধ দুই ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন

 

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় অবৈধ ইটভাটায় অভিযান চালিয়ে দুটি ইটভাটার বিভিন্ন স্থাপনা গুঁড়িয়ে দিয়েছে প্রশাসন। আজ বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বেলা ১১টার দিকে উপজেলার জয়রামপুর শেখপাড়ায় দামুড়হুদা ওদুদ শাহা কলেজের অদুরে সনি ব্রিকস ইটভাটায় অভিযান পরিচালনা করে তার বিভিন্ন স্থাপনা ভেঙ্গে দেওয়া হয়। পরে উপজেলার দর্শনায দোয়েল ইটভাটায় অভিযান চালিয়ে সেটির স্থাপনাও ভেঙে ফেলা হয়।অভিযানে নেতৃত্ব দেন দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাজ্জাদ হোসেন। এ সময় চুয়াডাঙ্গা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক নরেশ চন্দ্র বিশ্বাসসহ প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাজ্জাদ হোসেন বলেন, সরকারি নীতিমালা ও পরিবেশগত বিধিবিধান অনুসরণ না করে পরিচালিত উপজেলার অন্যান্য ইটভাটার বিরুদ্ধেও পর্যায়ক্রমে উচ্ছেদ অভিযান চালানো হবে।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রাম বহিঃনোঙ্গরে জাহাজের নিরাপত্তা জোরদারে কোস্ট গার্ডের সমন্বয় সভা

১

রামুতে শিশু অপহরণ ও ধর্ষণ মামলার দুই আসামি গ্রেপ্তার

২

বিরল সীমান্তে ৪২ বিজিবির অভিযান, মালিকবিহীন ১০১ বোতল মদ উদ্ধার

৩

দামুড়হুদায় অবৈধ দুই ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন

৪

ঠাকূরগাঁও-১ আসনের উপ-নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমিন বিজয়

৫

বগুড়ায় বালুবোঝাই ট্রাকের চাপায় মোটরসাইকেলচালক নিহত, আহত দুই সহকর্মী

৬

বগুড়ার নিশিন্দারা বেওড়াপাড়ায় আইন মেনে বাড়ি নির্মাণের আহ্বান সুলতান মাহমুদের

৭

পীরগঞ্জ সীমান্তে ৪২ বিজিবির অভিযান, উদ্ধার ৫০০ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট

৮

আদর্শ ওয়ার্ড ও মাদক মুক্ত সমাজ গড়তে  চান কাউন্সিলর প্রার্থী মো: ইউসুফ মিয়া

৯

বগুড়ায় শ্যামলী পরিবহনের হেলপারের ব্যাগে ২,৬০০ পিস ইয়াবা, গ্রেপ্তার ১

১০

সোনাতলায় বাংলাদেশ ইসলামিক দাওয়াহ কল্যাণ সোসাইটির মিলন মেলা

১১

মহাজনের চড়া সুদে ঋণের বোঝা মাথায় নিয়ে সাগরে যাচ্ছেন জেলেরা

১২

খুলনায় বাদাবন সংঘের বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত

১৩

আদমদীঘিতে সাংবাদিকদের কটাক্ষ করে ফেসবুকে এসিল্যান্ডের স্ট্যাটাস

১৪

কালীগঞ্জে এসআই ও বিএনপি নেতা নিহতের ঘটনায় ঘাতক পিকআপ উদ্ধার, হেলপার গ্রেপ্তার

১৫

মিঠামইন সাব-রেজিস্ট্রি অফিসে গোপন লেনদেনের অভিযোগ, ২৮ সেকেন্ডের ভিডিও ভাইরাল

১৬

সান্তাহারে নতুন কুড়ি স্পোর্টসের খেলোয়াড় বাছাই শুরু

১৭

​শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির পৃথক অভিযান ইস্কাফ সিরাপ ও ইয়াবাসহ আটক ২

১৮

সেরা ও স্বাস্থ্যকর স্থান কক্সবাজারে ঢল নেমেছে পর্যটকদের; তবে প্রশ্নের মুখে সার্বিক নিরাপত্তা

১৯

আটোয়ারীতে কৃষকের ১ একর ১৫ শতক জমির করলা নষ্ট, দিশেহারা কৃষক

২০