ডেস্ক রিপোর্ট :
৩১ অক্টোবর ২০২৬, ১০:০৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১২ জন

পঞ্চগড়ে চালু হলো দুস্থ মানুষের মেহমানখানা

 

দূরদূরান্ত থেকে আসা দরিদ্র মুসাফির, ভিক্ষুক ও অসহায় পথচারীদের মুখে ভালো খাবার তুলে দিতে পঞ্চগড় শহরে চালু হয়েছে ‘মেহমানখানা’ কর্মসূচি। প্রতি শুক্রবার দুপুরে বিনা মূল্যে খাবার বিতরণের এই উদ্যোগ নিয়েছেন অবসরপ্রাপ্ত শিক্ষকসহ বিভিন্ন পেশার একদল মানুষ। তাদের প্রত্যেকে বছরে একদিন করে এই কর্মসূচির দায়িত্ব পালন করবেন। এভাবে বছরের ৫২ সপ্তাহই চলবে মেহমানখানার কার্যক্রম।

শুক্রবার দুপুরে পঞ্চগড় জেলা শহরের পৌর সুপার মার্কেটে আনুষ্ঠানিকভাবে এই কর্মসূচির উদ্বোধন করা হয়। এখন থেকে প্রতি শুক্রবার জুমার নামাজের পর সেখানে অসহায় মানুষের মধ্যে খাবার বিতরণ করা হবে।

উদ্যোক্তারা জানান, প্রাথমিকভাবে ৫২ জনের অংশগ্রহণে এই কার্যক্রম শুরু হয়েছে। নতুন করে বিত্তবান ও মানবিক মানুষ যুক্ত হলে কর্মসূচির পরিধি আরও বাড়ানো হবে।

বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠন দারিদ্র্য কল্যাণ সংস্থার মাধ্যমে পরিচালিত হবে এই উদ্যোগ। সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর পাশাপাশি অন্যদেরও মানবিক কাজে উদ্বুদ্ধ করবে মেহমানখানা বলে প্রত্যাশা তাদের।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনটির নির্বাহী পরিচালক শাহজালাল, অবসরপ্রাপ্ত টিঅ্যান্ডটি কর্মকর্তা হেজারুল প্রধান, অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা মোহাম্মদ ফিরোজ খান, আনিসুর রহমান, অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক মাইনুল হক, আফরোজা বেগম, তবিরুল ইসলাম মানিক ও হারুন অর রশিদসহ কর্মসূচির অন্যান্য উদ্যোক্তা।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঠাকুরগাঁওয়ের উপনির্বাচনের রায় বিএনপির রাজনীতির সঠিকতার প্রমাণ- পঞ্চগড়ে পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

১

পঞ্চগড়ে চালু হলো দুস্থ মানুষের মেহমানখানা

২

নতুন কোচের পরিকল্পনা ও যাত্রীসেবার মানোন্নয়ন

৩

মিরপুরে অনুষ্ঠিত হলো ১ম প্যারা পিকলবল টুর্নামেন্ট ২০২৬

৪

সবচেয়ে বেশি সুসম্পর্ক হবে যার সঙ্গে তিনি হলেন মহান আল্লাহ

৫

শ্রীমঙ্গলে প্রথমবারের মতো তুলা চাষে নতুন সম্ভাবনা, তাপস কুর্মির ক্ষেতে ফুটেছে ফুল

৬

অবরোধ শেষে নদীতে যাওয়ার প্রস্তুত কালে বিদ্যুৎপৃষ্ট হয়ে জেলের মৃত্যু, আহত দুই

৭

উল্লাপাড়ায একই দোকানে কীটনাশক, সার ও চাল-আটা বিক্রয়

৮

১১ দলীয় ঐক্যের লংমার্চ উপলক্ষে ফুলতলায় প্রেস ব্রিফিং, শনিবার স্বাধীনতা চত্বরে পথসভা

৯

কোরআনের আলোয় আলোকিত সমাজ গড়ার প্রত্যয়ে দিনাজপুরে ৫ম তাফসীরুল কুরআন মাহফিল

১০

হাওরের মিঠামইনে বিডি ক্লিনের যাত্রা শুরু

১১

মায়ানমারে পাচারের সময় ৪০ টন সিমেন্টসহ ৮ পাচারকারী আটক

১২

সাংবাদিক আলিফ হত্যার বিচার দাবিতে কুমিল্লায় বিক্ষোভ-মানববন্ধন, সাগর-রুনী হত্যার বিচারও দাবি

১৩

চট্টগ্রাম বহিঃনোঙ্গরে জাহাজের নিরাপত্তা জোরদারে কোস্ট গার্ডের সমন্বয় সভা

১৪

রামুতে শিশু অপহরণ ও ধর্ষণ মামলার দুই আসামি গ্রেপ্তার

১৫

বিরল সীমান্তে ৪২ বিজিবির অভিযান, মালিকবিহীন ১০১ বোতল মদ উদ্ধার

১৬

দামুড়হুদায় অবৈধ দুই ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন

১৭

ঠাকূরগাঁও-১ আসনের উপ-নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমিন বিজয়

১৮

বগুড়ায় বালুবোঝাই ট্রাকের চাপায় মোটরসাইকেলচালক নিহত, আহত দুই সহকর্মী

১৯

বগুড়ার নিশিন্দারা বেওড়াপাড়ায় আইন মেনে বাড়ি নির্মাণের আহ্বান সুলতান মাহমুদের

২০