নওগাঁর বদলগাছী উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের উদ্যোগে মেধা মূল্যায়ন পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সনদপত্র ও ক্রেস্ট প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুর ১২টায় জেলা অডিটোরিয়াম কাম কমিউনিটি সেন্টারে জাকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে এই অনুষ্ঠান সম্পন্ন হয়।
সংগঠনটির সভাপতি, অক্সফোর্ড মডেল স্কুলের পরিচালক সাংবাদিক হাফিজার রহমানের সভাপতিত্বে ও দ্বীবগজ্ঞ জেরিন কিন্ডারগার্টেন স্কুলের পরিচালক এবং সংগঠনটির সাধারণ সম্পাদক সাংবাদিক ফরহাদ হোসেনের সঞ্চলনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ইসরাত জাহান ছনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ সাইদুর রহমান, বদলগাছী থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রুহুল আমিন, বদলগাছী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আব্দুল হাদী চৌধুরী টিপু এবং বদলগাছী সদর ইউনিয়নের বিএনপি সভাপতি মোঃ রবিউল ইসলাম।
বক্তারা শিক্ষার্থীদের পড়ালেখার মানোন্নয়ন ও মেধার বিকাশে এমন উদ্যোগের প্রশংসা করেন এবং শিশু শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।
অনুষ্ঠানে অ্যাসোসিয়েশনের অন্তর্ভুক্ত ১৯ টি কিন্ডারগার্টেন স্কুলের পরিচালক,প্রধান শিক্ষক,সহকারী শিক্ষক শিক্ষার্থী,অভিভাবক উপস্থিত ছিলেন। এছাড়াও উপস্থিত ছিলেন গণ্যমাধ্যমকর্মী সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উল্লেখ্য, এবারের মেধা মূল্যায়ন পরীক্ষায় বদলগাছী উপজেলার মোট ১৯টি কিন্ডারগার্টেন স্কুলের ৪০১ জন শিক্ষার্থী ও অভিভাবকরা অংশ গ্রহণ করে। অনুষ্ঠান শেষে বিজয়ী ও উত্তীর্ণ শিক্ষার্থীদের হাতে আনুষ্ঠানিকভাবে সনদ ও সম্মাননা ক্রেস্ট তুলে দেন অতিথিবৃন্দ।
No tags found for this post.
মন্তব্য করুন