তোফায়েল আহমদ,সিলেট ব্যুরো চীফ
২২ অক্টোবর ২০২৬, ৮:০৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৫ জন

পদ্মার ভাঙনে তারানগরে বিপন্ন ইতিহাস, পাশে দাঁড়ালো ‘মানবতা’

 

বাইজিদ মণ্ডল লালগোলা পদ্মার ভয়াবহ ভাঙনে ক্রমশ বিপন্ন হয়ে পড়েছে মুর্শিদাবাদের লালগোলা ব্লকের তারানগর গ্রাম। বছরের পর বছর নদীভাঙনে তলিয়ে যাচ্ছে ঘরবাড়ি ও কৃষিজমি। এবার হুমকির মুখে শতবর্ষের পুরনো তারানগর জামে মসজিদ ও পূর্বপুরুষদের কবরস্থান। স্থানীয়দের আশঙ্কা, নদী আর মাত্র ১০-১২ ফুট এগিয়ে এলেই মসজিদটি পদ্মার গ্রাসে চলে যেতে পারে।

 

এই সংকটের মুহূর্তে গত বছরের মতো এ বছরও দুর্গত মানুষের পাশে দাঁড়াল দক্ষিণ ২৪ পরগনার সমাজকল্যাণমূলক সংস্থা ‘মানবতা’। গত ১৬ অক্টোবর সংস্থার সাধারণ সম্পাদক জুলফিকার আলী পিয়াদার নেতৃত্বে আব্দুস সালাম ও বুরহান উদ্দিন তারানগরের ভাঙনকবলিত এলাকা পরিদর্শন করেন। তাঁরা দুর্গত পরিবারের খোঁজখবর নেন এবং ত্রাণসামগ্রী বিতরণ করেন।

 

তারানগরের ভূমিপুত্র, সাহিত্যিক ও শিক্ষক জহির-উল-ইসলাম প্রতিনিধি দলকে ভাঙনবিধ্বস্ত এলাকা ঘুরিয়ে দেখান। নদীভাঙনে তাঁর নিজের বাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে। মসজিদটির সঙ্গে তাঁর পূর্বপুরুষদের স্মৃতি জড়িয়ে রয়েছে। মসজিদ সংলগ্ন এলাকায় তাঁর বাবা-মায়ের কবরও রয়েছে, যা বর্তমানে ভাঙনের আশঙ্কায় বিপন্ন।

 

ভিটেমাটি হারিয়ে প্রায় ১৫টি পরিবার নদীর পাড়ের একটি বাগানে পলিথিনের অস্থায়ী তাঁবুতে দিন কাটাচ্ছে। অন্যদিকে, প্রায় ৪০টি পরিবার আশ্রয় নিয়েছে রামনগরের বিলবোরা কোপরা মাধ্যমিক শিক্ষা কেন্দ্রে। বহু পরিবার তারানগর প্রাথমিক বিদ্যালয় ও ঈদগাহ-সহ বিভিন্ন জায়গায় আশ্রয় নিতে বাধ্য হয়েছে।

 

পরিদর্শনকালে শারীরিক প্রতিবন্ধকতার কারণে চলাফেরায় সমস্যায় থাকা আসাদুল হকের দুরবস্থার কথা জানতে পারে মানবতার প্রতিনিধি দল। আর্থিক অভাবে তাঁর পুরনো ট্রাইসাইকেলটি মেরামত করা সম্ভব হয়নি। সংস্থার পক্ষ থেকে সেটি মেরামতের দায়িত্ব নেওয়া হয়েছে। পাশাপাশি, নদীভাঙনে বইপত্র হারানো একাদশ শ্রেণির ছাত্রী পারভিন খাতুনের হাতে জহির-উল-ইসলামের তত্ত্বাবধানে শিক্ষা সামগ্রী তুলে দেওয়া হয়েছে।

সংস্থার সাধারণ সম্পাদক জুলফিকার আলী পিয়াদা জানান, দুর্গত পরিবারের সংখ্যা অনেক বেশি হওয়ায় প্রত্যেকের কাছে সরাসরি ত্রাণ পৌঁছে দেওয়া সম্ভব হয়নি। আগামী দিনে জহির-উল-ইসলামের মাধ্যমে অধিক ক্ষতিগ্রস্ত পরিবারগুলির কাছে ত্রাণ পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হবে।

 

তিনি আরও বলেন, তারানগরের প্রায় দুই শতাধিক পরিবার আশ্রয়ের সংকটে ভুগছেন। তাঁদের স্থায়ী পুনর্বাসনের পাশাপাশি নদীভাঙন রোধে জরুরি ভিত্তিতে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন। এ বিষয়ে স্থানীয় প্রশাসন ও রাজ্য সরকারের হস্তক্ষেপের আবেদন জানান তিনি।

তারানগর আজ শুধু বসতভিটে হারানোর সংকটে নয়, হারানোর মুখে দাঁড়িয়ে রয়েছে তার ইতিহাস, ঐতিহ্য ও ধর্মীয় স্মৃতিও। তাই ত্রাণ ও পুনর্বাসনের পাশাপাশি শতবর্ষের মসজিদ, কবরস্থান এবং গ্রামকে রক্ষা করতে দ্রুত বৈজ্ঞানিক পদ্ধতিতে নদীভাঙন প্রতিরোধের ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন এলাকাবাসী।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটে নানা আয়োজনে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

১

কক্সবাজারে সাগরে গোসলে নেমে ৪ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ১

২

পদ্মার ভাঙনে তারানগরে বিপন্ন ইতিহাস, পাশে দাঁড়ালো ‘মানবতা’

৩

চাঁপাইনবাবগঞ্জে শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে সম্পন্ন কৃতজ্ঞতা ও অভিনন্দন পুলিশ সুপারের

৪

আসহাবে কাহাফের ঈমানদীপ্ত অলৌকিক ঘটনাটি মুসলিম উম্মাহর সামনে তুলে ধরেছেন

৫

এসআরবি’র অভিযানে বিদেশি মদসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

৬

নাচোলে সাবেক ডিআইজি নজরুলের ক্ষমতার দাপটে লীজ নেওয়া ১১ বিঘা জমি দখলের অভিযোগ

৭

কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩

৮

ফুলবাড়ী ব্যাটালিয়ান ২৯ বিজিবি অভিযানে ২৮৬ বোতল যৌন উত্তেজক সিরাপ আটক

৯

কুমিল্লায় ১০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার-২

১০

কালীগঞ্জে ভূমি কর্মকর্তার নির্দেশ অমান্য করে বিরোধপূর্ণ জমিতে বাঁশের খুঁটি স্থাপনের অভিযোগ

১১

চাঁপাইনবাবগঞ্জে ২৫ অসহায় ব্যক্তিকে অনুদানের চেক দিলেন এমপি বুলবুল

১২

টেকনাফের শাহপরীতে ৫০ হাজার পিস ইয়াবা জব্দ করল কোস্ট গার্ড

১৩

টেকনাফে জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৬ পালিত

১৪

হামলার পরও চালু ঢাকা–দাম্মাম ফ্লাইট, যাত্রী নিরাপত্তা নিয়ে উদ্বেগ

১৫

টেকনাফে সাংবাদিকতার পরিচয়ে চাঁদাবাজি ও দালালির বিরুদ্ধে প্রতিবাদ জানালেন নুরুল হোসাইন

১৬

​বাগেরহাটে জমি দখল চেষ্টা, হামলা ও স্বর্ণালঙ্কার লুটের অভিযোগ

১৭

বাগেরহাট হাসপাতালে চাকরির আশায় দীর্ঘদিন কাজ, নিয়োগে বাদ পড়ে দুই দিন ধরে আন্দোলন—পাশে নেই কেউ

১৮

টেকনাফে যৌথ অভিযানে তিন ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার

১৯

ডায়াগনস্টিক রিপোর্ট নিয়ে প্রশ্ন, বাগেরহাটে চিকিৎসকের বিরুদ্ধে সাংবাদিকদের হেনস্তা ও হত্যার হুমকির অভিযোগ

২০