মোহাম্মদ হোসাইন, টেকনাফ প্রতিনিধি :
২২ অক্টোবর ২০২৬, ১:৪০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১ জন

টেকনাফে জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৬ পালিত

 

‘নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে টেকনাফে জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৬ পালিত হয়েছে।

 

বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল সাড়ে ৯টায় নিরাপদ সড়ক চাই (নিসচা) টেকনাফ উপজেলা শাখা ও হাইওয়ে পুলিশের যৌথ উদ্যোগে একটি সচেতনতামূলক র‍্যালি বের করা হয়। র‍্যালিটি হ্নীলা বাসস্টেশন প্রদক্ষিণ শেষে আবাসিক হোটেল সিকদার প্লাজা প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। পরে সেখানে নিসচা টেকনাফ উপজেলা শাখার সভাপতি আব্দুল্লাহ আল খালেদের সভাপতিত্বে এবং দুর্ঘটনা অনুসন্ধান সম্পাদক ঈসা খানের সঞ্চালনায় এক পথসভা অনুষ্ঠিত হয়।

 

পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নয়াপাড়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ শেখ সজিব। বিশেষ অতিথি ছিলেন একই ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মিরাজ।

 

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন নিসচা টেকনাফ উপজেলা শাখার সাধারণ সম্পাদক ফয়সাল উদ্দিন খোকা, সাংগঠনিক সম্পাদক ইলিয়াস মিন্টু, যুগ্ম সাধারণ সম্পাদক ফয়েজ আকবর, অর্থ সম্পাদক আতিকুল হাই, অফিস সম্পাদক মো. দিলদার আহমদ, যুববিষয়ক সম্পাদক মোহাম্মদ ইউছুপ, স্বাস্থ্যবিষয়ক সম্পাদক আজিজুর রহমান ভূঁইয়া, সাংস্কৃতিক সম্পাদক কবি আজিজুর রহমান এবং সদস্য মোকতার হোসাইন সোহেল, মোহাম্মদ জুবায়ের,হ্নীলা হোয়াইক্যং সিএনজি মাহিন্দ্রা সমিতির সাধারণ সম্পাদক রফিকুল মেহেদীসহ টমটম ও সিএনজি সমিতির সদস্যরা।

 

বক্তারা বলেন, নিরাপদ সড়ক নিশ্চিত করতে জনসাধারণ, চালক, বাস মালিক ও প্রশাসনসহ সংশ্লিষ্ট সবাইকে সম্মিলিতভাবে ভূমিকা রাখতে হবে। চালকদের উন্নত প্রশিক্ষণ এবং ট্রাফিক আইন সম্পর্কে সচেতনতা বৃদ্ধি জরুরি। অদক্ষ ও মাদকাসক্ত ব্যক্তিদের গাড়ি চালানোর কারণে নিয়মিত সড়ক দুর্ঘটনা ঘটছে। তাই দুর্ঘটনা কমাতে সবাইকে সচেতন হতে হবে।

 

তারা আরও বলেন, নিরাপদ সড়ক চাই (নিসচা) টেকনাফ উপজেলা শাখা প্রতিষ্ঠালগ্ন থেকেই এ অঞ্চলে সড়ক দুর্ঘটনা কমানো এবং নিরাপদ সড়ক বাস্তবায়নে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত রাখতে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন তারা।

 

নিসচার নেতৃবৃন্দ জানান, সবার সহযোগিতা পেলে ভবিষ্যতে চালকদের জন্য বিনা মূল্যে প্রশিক্ষণের ব্যবস্থা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে সচেতনতামূলক প্রচারাভিযান, শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে সড়কে জেব্রা ক্রসিং চিহ্নিতকরণ এবং দুর্ঘটনাপ্রবণ এলাকায় সচেতনতামূলক বিলবোর্ড স্থাপনসহ বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করা হবে।

 

পরিশেষে, নিরাপদ সড়ক আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত সবাইকে ধন্যবাদ জানিয়ে পথসভার সমাপ্তি ঘোষণা করা হয়।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টেকনাফের শাহপরীতে ৫০ হাজার পিস ইয়াবা জব্দ করল কোস্ট গার্ড

১

টেকনাফে জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৬ পালিত

২

হামলার পরও চালু ঢাকা–দাম্মাম ফ্লাইট, যাত্রী নিরাপত্তা নিয়ে উদ্বেগ

৩

টেকনাফে সাংবাদিকতার পরিচয়ে চাঁদাবাজি ও দালালির বিরুদ্ধে প্রতিবাদ জানালেন নুরুল হোসাইন

৪

​বাগেরহাটে জমি দখল চেষ্টা, হামলা ও স্বর্ণালঙ্কার লুটের অভিযোগ

৫

বাগেরহাট হাসপাতালে চাকরির আশায় দীর্ঘদিন কাজ, নিয়োগে বাদ পড়ে দুই দিন ধরে আন্দোলন—পাশে নেই কেউ

৬

টেকনাফে যৌথ অভিযানে তিন ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার

৭

ডায়াগনস্টিক রিপোর্ট নিয়ে প্রশ্ন, বাগেরহাটে চিকিৎসকের বিরুদ্ধে সাংবাদিকদের হেনস্তা ও হত্যার হুমকির অভিযোগ

৮

দাউদকান্দির আউটিয়াখোলা তারনবাড়ি মন্দিরে প্রতিমা বিসর্জনে শেষ হলো দুর্গোৎসব

৯

সৌদিতে আরামকো তেলক্ষেত্রে হুতিদের ড্রোন হামলায় নিহত ২

১০

উত্তরে জেলা ঠাকুরগাঁওয়ে শীতের আগাম বার্তা 

১১

নূরুল ইসলাম বুলবুল এমপির সহযোগিতায় ডেঙ্গু প্রতিরোধে ১৫টি স্প্রে মেশিনসহ উপকরণ বিতরণ

১২

নেত্রকোনার মদনে দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন করলেন মেয়র পদপ্রার্থী কামরুজ্জামান চন্দন

১৩

নিহত ওমরাহযাত্রীর পরিবারের পাশে ধর্মমন্ত্রী, আবাসন ও শিক্ষার দায়িত্ব নেওয়ার আশ্বাস

১৪

দাবি পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসবে না ইরান

১৫

মদন পৌরসভার বিভিন্ন দুর্গাপূজা মণ্ডপে পরিদর্শন করলেন বিএনপি নেতাবৃন্দ- মেয়র পদপ্রার্থী কামরুজ্জামান চন্দন

১৬

উখিয়ায় ২০ হাজার ইয়াবাসহ আটক ১

১৭

মাগুরায় দুর্বৃত্তের গুলিতে পৌর যুবদল নেতা নিহত! বিক্ষোভ, সড়ক অবরোধ

১৮

সড়ক ও নৌ পথ দুর্ঘটনা এড়াতে রাঙামাটিতে নিরাপদ যাত্রা ফাউন্ডেশন-এর সচেতনতামূলক লিফলেট বিতরণ ও পথসভা

১৯

আজ বর্ষিয়ান নেতা দাদু ভাইয়ের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী

২০