বাগেরহাট প্রতিনিধিঃ
২২ অক্টোবর ২০২৬, ১১:০১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৮ জন

​বাগেরহাটে জমি দখল চেষ্টা, হামলা ও স্বর্ণালঙ্কার লুটের অভিযোগ

বাগেরহাটে জমি দখল, বসতবাড়িতে হামলা, ভাঙচুর ও স্বর্ণালঙ্কার লুটের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগীরা।

বুধবার (২১ অক্টোবর) সকালে বাগেরহাট প্রেসক্লাবের সম্মেলন কক্ষে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

​সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে রেবেকা বেগম অভিযোগ করেন , তাদের বাবা মৃত শেখ হাসেন আলীর রেখে যাওয়া প্রায় ৭৪ শতক জমিতে তাঁদের কোনো ভাই না থাকায় পাঁচ বোন (মাহফুজা বেগম, রেসকনা বেগম, রেবেকা বেগম, আসমা বেগম ও জোসনা আক্তার) প্রায় ৫৪ বছর ধরে শান্তিপূর্ণভাবে ভোগদখল করে আসছেন। এটিই তাঁদের পরিবারের একমাত্র সম্বল।

​অভিযোগে জানা যায়, সরকার পরিবর্তনের পর থেকে প্রতিপক্ষ মামাতো ভাই আব্দুল জব্বার শেখ, তাঁর ছেলে শরিফুল, তাঁর স্ত্রী রন্না বেগম, আব্দুল সত্তার শেখ, তাঁর স্ত্রী শাহানাজ বেগম, আল-আমীন হাওলাদার, তাঁর ছেলে ওবায়দুল হাওলাদার, আল-আমীনের স্ত্রী হালিমা বেগমসহ ১৫-২০ জন বহিরাগত তাঁদের জমি দখলের অপচেষ্টা শুরু করে এবং নানাভাবে উচ্ছেদ ও ভয়ভীতি প্রদর্শন করতে থাকে।

​ভুক্তভোগীরা জানান, গত ১৮ তারিখ রবিবারে সকাল ১০টার দিকে আব্দুল জব্বার শেখের নেতৃত্বে ১৫-২০ জনের একদল লোক তাঁদের বাড়িতে ঢুকে ঘরবাড়ি ভাঙচুর চালায়। এ সময় হামলাকারীরা রেবেকা বেগমের ভাইয়ের স্ত্রীর গলার স্বর্ণের চেইন, কানের দুল, টাচ মোবাইল ফোন ও চার লক্ষ টাকার মালামাল লুট করে নিয়ে যায় এবং ছোট বোন জোসনা আক্তারের ঘরবাড়ি ভাঙচুর করে।

​দেশীয় অস্ত্র দিয়ে চালানো এই হামলায় রেবেকা বেগমের বড় বোন মাহফুজা বেগম এবং তাঁর ছেলে সাইফুল গুরুতর আহত হন। এ ছাড়া রেবেকা বেগমের ১৩ বছর বয়সী স্কুলপড়ুয়া মেয়ে মোসা: রাবেয়াকেও রাস্তায় মারধর এবং প্রতিনিয়ত উত্যক্ত করার অভিযোগ ওঠে। এমনকি বাবা-মায়ের কবর পরিষ্কার করতে গেলেও ভুক্তভোগীদের ওপর হামলা চালানো হয় বলে দাবি করা হয়।

​রেবেকা বেগম আরও অভিযোগ করেন, অভিযুক্ত আব্দুল জব্বার শেখের বিরুদ্ধে মাদক ব্যবসার সম্পৃক্ততার অভিযোগ রয়েছে এবং তিনি অতীতে ক্ষমতাশীল দলের লোকজনের আশ্রয়ে থেকে বর্তমানে রাজনৈতিক পরিচয় ব্যবহার করে এলাকায় দাপট দেখাচ্ছেন।

​সংবাদ সম্মেলন থেকে ভুক্তভোগী পরিবারটি পৈতৃক ৭৪ শতক জমির বিরোধের সুষ্ঠু তদন্ত, হামলায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে বাগেরহাটের পুলিশ সুপার ও বাগেরহাট সদর থানা প্রশাসনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আকুল আবেদন জানিয়েছে।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টেকনাফে সাংবাদিকতার পরিচয়ে চাঁদাবাজি ও দালালির বিরুদ্ধে প্রতিবাদ জানালেন নুরুল হোসাইন

১

​বাগেরহাটে জমি দখল চেষ্টা, হামলা ও স্বর্ণালঙ্কার লুটের অভিযোগ

২

বাগেরহাট হাসপাতালে চাকরির আশায় দীর্ঘদিন কাজ, নিয়োগে বাদ পড়ে দুই দিন ধরে আন্দোলন—পাশে নেই কেউ

৩

টেকনাফে যৌথ অভিযানে তিন ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার

৪

ডায়াগনস্টিক রিপোর্ট নিয়ে প্রশ্ন, বাগেরহাটে চিকিৎসকের বিরুদ্ধে সাংবাদিকদের হেনস্তা ও হত্যার হুমকির অভিযোগ

৫

দাউদকান্দির আউটিয়াখোলা তারনবাড়ি মন্দিরে প্রতিমা বিসর্জনে শেষ হলো দুর্গোৎসব

৬

সৌদিতে আরামকো তেলক্ষেত্রে হুতিদের ড্রোন হামলায় নিহত ২

৭

উত্তরে জেলা ঠাকুরগাঁওয়ে শীতের আগাম বার্তা 

৮

নূরুল ইসলাম বুলবুল এমপির সহযোগিতায় ডেঙ্গু প্রতিরোধে ১৫টি স্প্রে মেশিনসহ উপকরণ বিতরণ

৯

নেত্রকোনার মদনে দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন করলেন মেয়র পদপ্রার্থী কামরুজ্জামান চন্দন

১০

নিহত ওমরাহযাত্রীর পরিবারের পাশে ধর্মমন্ত্রী, আবাসন ও শিক্ষার দায়িত্ব নেওয়ার আশ্বাস

১১

দাবি পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসবে না ইরান

১২

মদন পৌরসভার বিভিন্ন দুর্গাপূজা মণ্ডপে পরিদর্শন করলেন বিএনপি নেতাবৃন্দ- মেয়র পদপ্রার্থী কামরুজ্জামান চন্দন

১৩

উখিয়ায় ২০ হাজার ইয়াবাসহ আটক ১

১৪

মাগুরায় দুর্বৃত্তের গুলিতে পৌর যুবদল নেতা নিহত! বিক্ষোভ, সড়ক অবরোধ

১৫

সড়ক ও নৌ পথ দুর্ঘটনা এড়াতে রাঙামাটিতে নিরাপদ যাত্রা ফাউন্ডেশন-এর সচেতনতামূলক লিফলেট বিতরণ ও পথসভা

১৬

আজ বর্ষিয়ান নেতা দাদু ভাইয়ের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী

১৭

ফুলবাড়ী ব্যাটালিয়ন ২৯ বিজিবির অভিযানে মাদকদ্রব্য সহ ১ জন আটক

১৮

সব ধর্মের মানুষের ঐক্যে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

১৯

রাঙ্গামাটিতে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে হাবীব আজম- সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রাখার আহ্বান

২০