মিঠামইন উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেনারি হাসপাতালের আয়োজনে বৃহস্পতিবার ২৬ শে নভেম্বর সকাল ১১ টায় জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম। এবারের প্রতিপাদ্য ছিল ” রপ্তানিমুখী প্রাণী সম্পদে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ”
এ স্লোগান নিয়ে উপজেলা পরিষদ প্রাঙ্গনে পায়রা উড়ানোর মধ্যে দিয়ে প্রাণী সম্পদ সপ্তাহের আনুষ্ঠানিক কর্মসূচির সূচনা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তার উপস্থিততে আনন্দ শোভাযাত্রা টি পরিষদের প্রাঙ্গন থেকে বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
দ্বিতীয় পর্বের অনুষ্ঠান শুরু হয় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা ও ভ্রাম্যমাণ প্রচারণা। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রথমে স্বাগত বক্তব্য রাখেন, ডাঃ অমিত সাহা ( উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা) , পরে একই দপ্তরের ভেটেনারি সার্জেন হিজায়েল মাহমুদ প্রাণী সম্পদ বিভাগের কার্যক্রমের বিস্তারিত বর্ণনা দেন। পর্যায়ক্রমে আলোচনায় অংশ নেন , মোঃ শাহাদত হোসেন মৃধা ( খামারী) , মোঃ আলামিন ( খামারী) , মোঃ রুবেল মিয়া ( খামারী) , মোছাঃ হাওয়া আক্তার ( খামারী) , । কর্মকর্তাদের মধ্যে আলোচনায় অংশ নেয়, মোঃ সৈয়দ হোসেন ( উপজেলা সমবায় কর্মকর্তা) , মোঃ ইলিয়াস হোসেন ( উপজেলা জনস্বাস্থ্য কর্মকর্তা) , মোঃ মিজানুর রহমান ( একাডেমী সুপার ভাইজার) , মোঃ ওবায়দুল ইসলাম অপু ( উপজেলা কৃষি কর্মকর্তা) , ডাঃ মোঃ আব্দুল্লাহ আল সাফি ( উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা) , প্রমুখ।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ অমিত সাহা জানান, সপ্তাহব্যাপী কর্মসূচির মধ্যে ২৬ ও ২৭ নভেম্বর ভ্রাম্যমাণ প্রচার প্রচারণা ফ্রি ভ্যাক্সিনেশন ও ডি ওয়ারমিং ক্যাম্প কেওয়াড়জোড় ইউনিয়ন। ২৮ শে নভেম্বর মিল্ক ফিডিং ও সমাপনী অনুষ্ঠান। এছাড়াও উপজেলা প্রাণিসম্পদ অফিসের সম্মেলন কক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানে প্রাণী সম্পদ কর্মকর্তার অধীনে সুবিধাভোগী খামারীরা অংশ নেয়।
No tags found for this post.
মন্তব্য করুন