বাগেরহাটের রামপালে পল্লী কর্মসংস্থান সহায়তায়র আওতায় চার জন প্রশিক্ষণপ্রাপ্ত মহিলার মাঝে স্বাস্থ্য উপকরণ বিতরণ করা হয়। বুধবার (২৫ নভেম্বর) বেলা সাড়ে ১১ টায় রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ তামান্না ফেরদৌসি এসব উপকরণ বিতরণ করেন। সুফলভোগীরা হলেন, মমতাজ খাতুন, মোসা. সাদিয়া খাতুন, সারমিন খাতুন ও রিক্তা খাতুন।
বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড এর বাস্তবায়নাধীন দরিদ্র মহিলাদের জন্য সমন্বিত পল্লী কর্মসংস্থান সহায়তা প্রকল্প ( ইরেসপো) হতে রামপাল উপজেলার চারজন সুফলভোগী মহিলাকে পল্লী উন্নয়ন একাডেমী গোপালগঞ্জ এ ৬০ দিন মেয়াদি মা ও শিশুর স্বাস্থ্য বিষয়ক প্রশিক্ষণ প্রদান করা হয়। প্রশিক্ষণ শেষে প্রকল্প হতে উপজেলা নির্বাহী অফিসার তামান্না ফেরদৌসি ও সহকারী কমিশনার (ভূমি) অভিজিৎ চক্রবর্তী ও এআরডিও হাবিবুর রহমান মহিলাদের মাঝে বিভিন্ন স্বাস্থ্য সেবার উপকরণ বিতরণ করেন।
No tags found for this post.
মন্তব্য করুন