মোঃ আইনুল ইসলাম বার্তা সম্পাদক
২৫ নভেম্বর ২০২৬, ৮:৪৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৪ জন

জাতীয় পতাকার মর্যাদা রক্ষা ও শিশুদের দেশপ্রেমে উদ্বুদ্ধ করার আহ্বান জেলা প্রশাসকের

 

যথাযোগ্য মর্যাদা, ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস এবং ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস-২০২৬ উদযাপনের লক্ষ্যে দিনাজপুরে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৫ নভেম্বর) সকাল ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষ (কাঞ্চন-১)-এ জেলা প্রশাসন, দিনাজপুরের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন দিনাজপুরের জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম।

 

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম দিবস দুটির ঐতিহাসিক তাৎপর্য তুলে ধরে বলেন, নতুন প্রজন্মের মধ্যে দেশপ্রেম, মুক্তিযুদ্ধের চেতনা ও জাতীয় দিবসগুলোর গুরুত্ব ছড়িয়ে দিতে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে এখন থেকেই প্রস্তুতি নিতে হবে।

 

শিক্ষকদের উদ্দেশ্যে তিনি বলেন, শিক্ষার্থীদের কুচকাওয়াজ ও ডিসপ্লের অনুশীলন করাতে হবে এবং তাদের অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য নিয়ে আসতে হবে। শিশুদের ছোটবেলা থেকেই দেশের প্রতি ভালোবাসা ও শ্রদ্ধাবোধ গড়ে তোলার ওপর তিনি গুরুত্বারোপ করেন। তিনি আরও বলেন, দিবস উদযাপনে শুধু দাপ্তরিক অংশগ্রহণ নয়, পরিবারের সদস্যদের নিয়েও সর্বস্তরের মানুষকে সম্পৃক্ত হতে হবে। দিনব্যাপী গৃহীত কর্মসূচীতে সবার স্বতঃস্ফূর্ত উপস্থিতি কামনা করেন তিনি।

 

জাতীয় পতাকার মর্যাদা রক্ষার বিষয়ে জেলা প্রশাসক বলেন, কোনো শিক্ষাপ্রতিষ্ঠান বা প্রতিষ্ঠানে যেন ছেঁড়া কিংবা বিবর্ণ জাতীয় পতাকা উত্তোলন করা না হয়। প্রয়োজন অনুযায়ী বছরে এক বা দুইবার পতাকা পরিবর্তনের জন্য তিনি সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান। তাঁর মতে, জাতীয় পতাকার প্রতি যথাযথ সম্মান প্রদর্শন শিশু-কিশোরদের মধ্যে দেশপ্রেমের চর্চা ও জাতীয় চেতনাকে আরও সুদৃঢ় করতে সহায়তা করবে। এ সময় তিনি আগামী ২৮ নভেম্বর অনুষ্ঠিতব্য সর্বজনীন পেনশন মেলায় সংশ্লিষ্ট সবাইকে উপস্থিত থাকার আমন্ত্রণ জানান।

 

সভায় উপস্থিত দিনাজপুর-৩ আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম তাঁর বক্তব্যে শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবসের ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, এসব জাতীয় দিবস যথাযথভাবে উদযাপনের পাশাপাশি নতুন প্রজন্মের কাছে স্বাধীনতার প্রকৃত ইতিহাস ও তাৎপর্য সুন্দরভাবে তুলে ধরতে হবে। প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের মধ্যে স্বাধীনতার ইতিহাস, দেশপ্রেম এবং জাতীয় চেতনার বীজ বপনের ওপর তিনি গুরুত্ব দেন।

 

রাজনৈতিক প্রসঙ্গে তিনি দেশের গণতন্ত্র, রাজনৈতিক অধিকার, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। অতীতের রাজনৈতিক সহিংসতা, গুম, খুন ও নির্যাতনের প্রসঙ্গ তুলে ধরে তিনি এসব ঘটনার সমালোচনা করেন। দেশের শান্তি-শৃঙ্খলা ও সার্বভৌমত্বের প্রশ্নে রাজনৈতিক দলগুলোর দায়ীত্বশীল ভূমিকার ওপরও গুরুত্বারোপ করেন।

 

তিনি আরও বলেন, স্বাধীনতা কোনো নির্দিষ্ট ব্যক্তি বা রাজনৈতিক দলের একক অর্জন নয়; এটি সবার। তাই আগামী প্রজন্মের কাছে স্বাধীনতার ইতিহাস ও চেতনাকে যথাযথভাবে তুলে ধরতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়ীত্ব পালন করতে হবে।

 

সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস. এম. হাবিবুল হাসান, স্থানীয় সরকারের উপপরিচালক (উপসচিব) শেখ হাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মোঃ আনোয়ার হোসেন বিপিএম, দিনাজপুর জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মোঃ মোকারম হোসেন, সহসভাপতি মোঃ খালেকুজ্জামান বাবু, বীর মুক্তিযোদ্ধা মোকসেদ আলী মঙ্গোলিয়া, দিনাজপুর জিলা স্কুলের প্রধান শিক্ষিকা আফরোজা বেগম, জেলা শিক্ষা অফিসার, দিনাজপুর চেম্বার অব কমার্সের পরিচালক মনজুর মোর্শেদ সুমন, দিনাজপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মহিউদ্দিন মন্ডল বকুলসহ বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।

 

সভায় শহীদ বুদ্ধিজীবী দিবসের আত্মত্যাগের ইতিহাস স্মরণ এবং মহান বিজয় দিবসের গৌরব ও চেতনাকে নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও সংগঠনগুলোর সমন্বিত অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতীয় পতাকার মর্যাদা রক্ষা ও শিশুদের দেশপ্রেমে উদ্বুদ্ধ করার আহ্বান জেলা প্রশাসকের

১

মিঠামইনে বিজয় দিবসের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

২

স্থানীয় সরকার নির্বাচন এবং বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে ফুলবাড়ীতে এনসিপির সংবাদ সম্মেলন

৩

শ্যামনগরে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে ১৬ দিনব্যাপী প্রচারাভিযান শুরু

৪

সবার আগে বাংলাদেশ: কালিয়াকৈর পৌরসভায় বদলে যাওয়ার স্বপ্ন, ৫ নং ওয়ার্ডেব সাইজুদ্দিন আহমেদের সাথে জনতার মতবিনিময়

৫

খুলনায় ভুল তথ্য, অপতথ্য, বিভ্রান্তিকর তথ্য শনাক্তকরণ ও ফ্যাক্ট-চেকিং বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

৬

কমলগঞ্জে বুধবার ভোর ৫টায় শেষ হলো মণিপুরীদের ১৮৪তম মহারাসলীলা উৎসব

৭

টেকনাফে দেশীয় অস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৩

৮

হোয়াইক্যং চেকপোস্টে সিএনজি থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার, চালক আটক

৯

১০

বগুড়ায় ফল ব্যবসায়ী আরফানের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

১১

বগুড়ায় ফুটপাত দখলে রোগী ও জরুরি সেবায় দুর্ভোগ

১২

ফুলবাড়ী ব্যাটালিয়ান ২৯ বিজিবির অভিযানে বিপুল পরিমাণের মাদকদ্রব আটক

১৩

শ্যামনগরে ২০০ কৃষকের মাঝে জলবায়ু সহনশীল কৃষি উপকরণ বিতরণ

১৪

বগুড়ার আদমদীঘিতে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা এবং শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

১৫

বগুড়ায় পাখির বিষ্ঠা ও পোড়া তেলে তৈরি হচ্ছিল রকেট চানাচুর, কারখানাকে ১ লাখ টাকা জরিমানা

১৬

সৌদি আরব রিয়াদে আকাশচুম্বী ভবনে হুথিদের হামলা, আহত ১১

১৭

বগুড়ায় ২ হাজার পিস ইয়াবাসহ তালিকাভুক্ত মাদক কারবারি রিপন গ্রেফতার

১৮

নরসিংদীর শিবপুরে প্রতিবন্ধী ,ভিক্ষুকদের     হুইলচেয়ার, আর্থিক অনুদান ও শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান 

১৯

জনগণের সেবায় হয়রানি নয়, প্রকৃত উপকারভোগীদের কাছে পৌঁছাতে হবে সরকারী সুবিধা: বিভাগীয় কমিশনার

২০