আদিলুর রহমান 
২৬ নভেম্বর ২০২৬, ৬:৪০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১০ জন

ময়মনসিংহের গফরগাঁওয়ের সরকারি কলেজে উৎসবমুখর পরিবেশে নবীন বরণ অনুষ্ঠান ২০২৬ অনুষ্ঠিত হয়

 

ময়মনসিংহের গফরগাঁওয়ে বর্ণাঢ্য ও উৎসবমুখর পরিবেশে গফরগাঁও সরকারি কলেজের নবীন বরণ অনুষ্ঠান ২০২৬ সম্পন্ন হয়েছে। বুধবার (২৫ নভেম্বর ২০২৬) কলেজ মাঠে আয়োজিত এ অনুষ্ঠানে প্রথমে নবাগত শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয় এবং প্রাণবন্ত সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে দিনটি মুখরিত হয়ে ওঠে।

​গফরগাঁও সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আবু ইউসুফ মোহাম্মদ আব্দুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ১৫৫, ময়মনসিংহ-১০ (গফরগাঁও-দক্ষিণ গফরগাঁও) আসনের জাতীয় সংসদ সদস্য, মোহাম্মদ আক্তারুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য,আক্তারুজ্জামানের সহধর্মিণী বিশিষ্ট শিক্ষানুরাগী, জনাব শামীমা সুলতানা। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নবীন বরণ অনুষ্ঠান বাস্তবায়ন কমিটি ২০২৬-এর আহ্বায়ক, প্রফেসর মোঃ কামাল উদ্দিন।

​প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মোহাম্মদ আক্তারুজ্জামান নবাগত শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, গুণগত শিক্ষা অর্জন, নৈতিকতা চর্চা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে নতুন প্রজন্মকে আগামীর যোগ্য নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে। শুধু পড়ালেখা করে ভালো ছাত্র হবে তা নয় তোমার সকলেই একেকজন ভালো মানুষ হবে এই প্রত্যাশা রইল তোমাদের প্রতি। তিনি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের কল্যাণে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।

​সভাপতির বক্তব্যে অধ্যক্ষ প্রফেসর আবু ইউসুফ মোহাম্মদ আব্দুল্লাহ শিক্ষার্থীদের নিয়মিত পাঠাভ্যাস, শৃঙ্খলা ও সহশিক্ষা কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানান।

​আয়োজক প্রতিষ্ঠান গফরগাঁও সরকারি কলেজের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে। আলোচনা সভা শেষে নবাগত শিক্ষার্থীদের বরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে নবীন বরণ ২০২৬-এর আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামপালে প্রাণী সম্পদ সপ্তাহের উদ্বোধন

১

নরসিংদীর শিবপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত

২

আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবসে নোয়াখালীতে আলোচনা সভা

৩

হরিপুর সীমান্তে বিজিবির বিশেষ অভিযান, ফেনসিডিলসহ ২৩২ বোতল মাদক উদ্ধার

৪

বগুড়ায় নিহত স্কুলছাত্র গালিবের মাকে চাকরি দিলেন সিটি প্রশাসক এম আর ইসলাম স্বাধীন

৫

সান্তাহার টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের একাডেমিক ভবন নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন

৬

সীমান্তবর্তী বেকার যুবকদের বিজিবির প্রশিক্ষণ শেষে সনদপত্র ও ইলেকট্রিক টুলস 

৭

মিঠামইনে জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহের উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত

৮

কালীগঞ্জে জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহ উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা

৯

ময়মনসিংহের গফরগাঁওয়ের সরকারি কলেজে উৎসবমুখর পরিবেশে নবীন বরণ অনুষ্ঠান ২০২৬ অনুষ্ঠিত হয়

১০

আশুলিয়ায় মাদ্রাসার মাহফিলে চাঁদা আদায় ও আত্মসাতের অভিযোগ, তদন্তে পুলিশ

১১

বগুড়ায় শীতার্তদের পাশে ‘আশা’: জেলা প্রশাসকের কাছে ২০০ কম্বল হস্তান্তর

১২

স্ত্রীর বাঁশের পিটুনিতে প্রাণ গেলো স্বামীর

১৩

আট বছর পর ২৮ নভেম্বর বাংলাদেশ চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন, মৌলভীবাজারে ভোটার ৬০ হাজার ৪৮২

১৪

চাঁপাইনবাবগঞ্জে নারী নির্যাতন প্রতিরোধে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত

১৫

নরসিংদীর শিবপুরে ১০ শিক্ষার্থীকে বেধরক পেটানোর অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

১৬

মাদক চোরাচালানের বিরুদ্ধে বিজিবির কঠোর অবস্থান, পীরগঞ্জ সীমান্তে ইয়াবা-ফেনসিডিল উদ্ধার

১৭

রামপালে সুফলভোগী সদস্য চারজন মহিলাকে স্বাস্থ্যসেবার উপকরণ বিতরণ

১৮

নির্মাণ সমাজ উন্নয়ন সংস্থার ভ্যানরিকশা প্রচারাভিযান বাগেরহাটে

১৯

জাতীয় পতাকার মর্যাদা রক্ষা ও শিশুদের দেশপ্রেমে উদ্বুদ্ধ করার আহ্বান জেলা প্রশাসকের

২০