শাহিনুর রহমান পঞ্চগড় প্রতিনিধি
৪ নভেম্বর ২০২৬, ৮:০৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৫০ জন

হাড়িভাসা ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় মোস্তাফিজুর রহমান প্রধান বুলবুল

 

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে পঞ্চগড় সদর উপজেলার ৭নং হাড়িভাসা ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের নিয়ে শুরু হয়েছে নানা আলোচনা। এরই মধ্যে চেয়ারম্যান পদে আলোচনায় উঠে এসেছে হাড়িভাসা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান প্রধান বুলবুলের নাম।

দীর্ঘদিন যাবত বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর রাজনীতির সঙ্গে সম্পৃক্ত মোস্তাফিজুর রহমান প্রধান বুলবুল। দলীয় রাজনীতির পাশাপাশি তিনি স্থানীয় বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডেও সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। বর্তমানে হাড়িভাসা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে সাংগঠনিক দায়িত্ব পালন করছেন তিনি।

দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, সাংগঠনিক কর্মকাণ্ড এবং সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগের কারণে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে তাকে নিয়ে স্থানীয়দের মধ্যে আলোচনা রয়েছে বলে জানা গেছে।

এ বিষয়ে মোস্তাফিজুর রহমান প্রধান বুলবুল বলেন, “দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থেকে আমি হাড়িভাসা ইউনিয়নের মানুষের পাশে থাকার চেষ্টা করে যাচ্ছি। জনগণের সেবা করার সুযোগ পেলে সততা ও নিষ্ঠার সঙ্গে ইউনিয়নের উন্নয়নে কাজ করতে চাই।”

তিনি আরও বলেন, “হাড়িভাসা ইউনিয়নের উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্যসেবা, কর্মসংস্থান এবং একটি মাদকমুক্ত ও নিরাপদ সমাজ গঠনের লক্ষ্যে কাজ করাই আমার প্রত্যাশা। জনগণের ভালোবাসা ও সমর্থন পেলে একটি স্বচ্ছ, জবাবদিহিমূলক ও জনবান্ধব ইউনিয়ন পরিষদ গঠনে সর্বোচ্চ চেষ্টা করব।”

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের নিয়ে ইউনিয়নজুড়ে আলোচনা বাড়ছে। নির্বাচন যত ঘনিয়ে আসবে, সম্ভাব্য প্রার্থীদের নিয়ে রাজনৈতিক ও সাধারণ মানুষের মধ্যে আলোচনা আরও বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

তবে শেষ পর্যন্ত জনগণের ভোট ও সমর্থনেই নির্ধারিত হবে ৭নং হাড়িভাসা ইউনিয়ন পরিষদের আগামী দিনের নেতৃত্ব।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাড়িভাসা ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় মোস্তাফিজুর রহমান প্রধান বুলবুল

১

প্রধানমন্ত্রীর খুলনা সফর উপলক্ষ্যে কেএমপির ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত।

২

পঞ্চগড় মাসে ২০ দিনই তালাবদ্ধ থাকে কমিউনিটি ক্লিনিক: ভোগান্তিতে সাধারণ মানুষ।

৩

দিনাজপুরে বিজিবির রাতভর অভিযান: ৫ জন আটক, বিপুল মাদকদ্রব্য উদ্ধার

৪

টেকনাফে হ্নীলায় ১১ লাখ ইয়াবাসহ আটক ২, উদ্ধার ৫ রামদা

৫

রায়গঞ্জ ধানগড়া বাজারে নতুন ক্রীড়া সামগ্রীর দোকান ‘ধানগড়া স্পোর্টস জোন’-এর উদ্বোধন

৬

নোয়াখালীতে ৩ কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি মনি ও সহযোগী গ্রেপ্তার

৭

টেকনাফে মাদকের চালান আত্মসাতের অভিযোগে নির্যাতন, নিহত ১; আহত ২,নিখোঁজ ১

৮

ঝিকরগাছায় ফ্যামিলিকার্ড তথ্য সংগ্রহকারীদের দু’দিনব্যাপী প্রশিক্ষণ শুরু।

৯

সুবর্ণচরে তিন অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন, জরিমানা ৬ লাখ টাকা

১০

ভাগ্যের কী নিষ্ঠুর পরিহাস: প্রতিবন্ধী জীবন মিয়ার অন্তহীন কষ্টের এক জীবন-যাত্রার সংগ্রাম এক পা হারিয়েও থেমে নেই তার জীবন যাত্রা

১১

এক্সপায়ারি ডেটবিহীন ঔষধ ও লাইসেন্সবিহীন ব্যবসা পরিচালনার দায়ে তিন প্রতিষ্ঠানকে অর্থদণ্ড

১২

ফুলবাড়ীতে এনসিপি নেতা আহমেদ জাকির এর বহিষ্কারাদেশ প্রত্যাহার করেন জেলা কেন্দ্রীয় কমিটি  

১৩

টেকনাফে চুরি মামলার সন্দেহভাজন রোহিঙ্গা গ্রেপ্তার

১৪

মৌলভীবাজারে মহিষ ডাকাতির ঘটনায় ডাকাত সর্দারসহ গ্রেফতার ৫

১৫

উখিয়ায় শিক্ষার্থী হয়রানি বন্ধে আন্দোলনের হুঁশিয়ারি

১৬

বাগেরহাটে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে বিএনপির আনন্দ মিছিল

১৭

শিবপুরে ডায়াবেটিক হাসপাতালে মোবাইল কোর্টের অভিযান, জরিমানা আদায়

১৮

হাড়িভাসা ইউনিয়ন বিএনপির সভাপতি জিয়াউল হক জিয়ার নির্বাচনী মতবিনিময় সভা

১৯

রামপাল উপজেলা বিএনপির সভাপতি হাফিজুর রহমানের পিতা হাসান আলীর জানাজা সম্পন্ন ; নেতৃবৃন্দের শোক প্রকাশ

২০