মঙ্গলবার (৩ নভেম্বর ২০২৬) আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন ৫ নম্বর ওয়ার্ড কৃষক দলের সভাপতি মো. রতন মিয়া। এতে বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং স্থানীয় সমর্থকেরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তব্যে জিয়াউল হক জিয়া বলেন, হাড়িভাসা ইউনিয়নকে একটি আধুনিক, উন্নত ও আদর্শ ইউনিয়ন হিসেবে গড়ে তোলাই তাঁর লক্ষ্য। এ জন্য তিনি জনগণের সঙ্গে মতবিনিময় করছেন এবং এলাকার উন্নয়নে বিভিন্ন পরিকল্পনার কথা তুলে ধরছেন।
তিনি বলেন, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে জনগণের ভোটে চেয়ারম্যান নির্বাচিত হলে শিক্ষার মান উন্নয়ন, রাস্তাঘাট ও যোগাযোগব্যবস্থার উন্নয়ন, মাদক ও জুয়া নির্মূল এবং ইউনিয়নের সার্বিক অবকাঠামোগত উন্নয়নে কাজ করবেন। পাশাপাশি সাধারণ মানুষের নাগরিক সেবা নিশ্চিত করা এবং নিরাপদ ও শিক্ষাবান্ধব সমাজ গড়ে তোলার প্রতিশ্রুতিও ব্যক্ত করেন তিনি।
জিয়াউল হক জিয়া আরও বলেন, দল-মত নির্বিশেষে সবাইকে সঙ্গে নিয়ে হাড়িভাসা ইউনিয়নের উন্নয়ন ও জনকল্যাণে কাজ করতে চান তিনি। একটি মডেল ইউনিয়ন গড়ে তুলতে সম্মিলিত প্রচেষ্টার ওপরও গুরুত্বারোপ করেন।
মতবিনিময় সভায় উপস্থিত নেতাকর্মী ও স্থানীয় সমর্থকেরা ইউনিয়নের বিভিন্ন সমস্যা, উন্নয়ন প্রত্যাশা এবং আসন্ন নির্বাচন নিয়ে নিজেদের মতামত তুলে ধরেন।
উল্লেখ্য, জিয়াউল হক জিয়া বর্তমানে ৭ নম্বর হাড়িভাসা ইউনিয়ন বিএনপির সভাপতি। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে চেয়ারম্যান পদে তাঁর সম্ভাব্য প্রার্থিতা নিয়ে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা চলছে।
তারিখ: মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬।
No tags found for this post.
মন্তব্য করুন