shohidul islam
৩ নভেম্বর ২০২৬, ১০:২৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৯ জন

মৌলভীবাজারে মহিষ ডাকাতির ঘটনায় ডাকাত সর্দারসহ গ্রেফতার ৫

মৌলভীবাজার সদর উপজেলার রায়শ্রী এলাকায় মহিষবাহী পিকআপ ডাকাতির ঘটনায় সংঘবদ্ধ ডাকাত দলের সর্দার জুমন মিয়াসহ পাঁচজনকে গ্রেফতার করেছে সদর মডেল থানা পুলিশ। এ সময় ডাকাতি হওয়া পিকআপটি উদ্ধার করা হয়েছে। গ্রেফতারকৃতদের মধ্যে দুজন আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

 

গ্রেফতারকৃতরা হলেন—মেহেদী হাসান মুন্না (২৬), জুমন মিয়া (২৬), নজরুল ইসলাম (২৬), রাহেল মিয়া (২৩) ও সম্রাট মিয়া (২৮)।

গত ১৯ অক্টোবর রাত সাড়ে ১০টার দিকে সদর উপজেলার ৬নং একাটুনা ইউনিয়নের রায়শ্রী এলাকায় এ ডাকাতির ঘটনা ঘটে।

 

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের শহিদ মিয়া কুলাউড়ার ব্রাহ্মণবাজার থেকে চারটি মহিষ কিনে পিকআপযোগে বাড়ি ফেরার পথে তিনটি মোটরসাইকেলে আসা ডাকাত দল পুলিশের পরিচয় দিয়ে অস্ত্রের ভয় দেখিয়ে মহিষসহ পিকআপটি নিয়ে যায়।

 

এ ঘটনায় শহিদ মিয়ার অভিযোগের ভিত্তিতে সদর মডেল থানায় মামলা দায়ের করা হয়। মামলার তদন্তে তথ্যপ্রযুক্তি ও বিভিন্ন স্থানের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে পুলিশ প্রথমে মনু ব্যারেজ এলাকা থেকে ডাকাতি হওয়া খালি পিকআপটি উদ্ধার করে।

 

এরপর গত ১ নভেম্বর অভিযান চালিয়ে প্রথমে মেহেদী হাসান মুন্নাকে গ্রেফতার করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে ডাকাত দলের সর্দার জুমন মিয়াসহ অপর তিন সদস্যকে গ্রেফতার করা হয়।

 

পুলিশ জানায়, জুমন মিয়ার নেতৃত্বে চক্রটি দীর্ঘদিন ধরে গাড়ি, গরু-মহিষসহ বিভিন্ন মালামাল ডাকাতি ও ছিনতাই করে আসছিল। ঘটনার দিন ডাকাতি করা মহিষগুলো বালিয়াকান্দি খেয়াঘাটসংলগ্ন জঙ্গলে রেখে পরদিন সিলেটে নিয়ে বিক্রি করা হয়। পরে বিক্রির টাকা নিজেদের মধ্যে ভাগ করে নেয় তারা।

 

মৌলভীবাজারের পুলিশ সুপার মো. মনিরুল ইসলামের নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবুল খয়ের এবং সদর মডেল থানার অফিসার ইনচার্জ মো. সাইফুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

পুলিশ জানায়, এ ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এক্সপায়ারি ডেটবিহীন ঔষধ ও লাইসেন্সবিহীন ব্যবসা পরিচালনার দায়ে তিন প্রতিষ্ঠানকে অর্থদণ্ড

১

ফুলবাড়ীতে এনসিপি নেতা আহমেদ জাকির এর বহিষ্কারাদেশ প্রত্যাহার করেন জেলা কেন্দ্রীয় কমিটি  

২

টেকনাফে চুরি মামলার সন্দেহভাজন রোহিঙ্গা গ্রেপ্তার

৩

মৌলভীবাজারে মহিষ ডাকাতির ঘটনায় ডাকাত সর্দারসহ গ্রেফতার ৫

৪

উখিয়ায় শিক্ষার্থী হয়রানি বন্ধে আন্দোলনের হুঁশিয়ারি

৫

বাগেরহাটে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে বিএনপির আনন্দ মিছিল

৬

শিবপুরে ডায়াবেটিক হাসপাতালে মোবাইল কোর্টের অভিযান, জরিমানা আদায়

৭

হাড়িভাসা ইউনিয়ন বিএনপির সভাপতি জিয়াউল হক জিয়ার নির্বাচনী মতবিনিময় সভা

৮

রামপাল উপজেলা বিএনপির সভাপতি হাফিজুর রহমানের পিতা হাসান আলীর জানাজা সম্পন্ন ; নেতৃবৃন্দের শোক প্রকাশ

৯

ইউপি নির্বাচনে মাঠে জিয়াউল হক জিয়া, শিক্ষা, যোগাযোগ ও মাদকমুক্ত হাড়িভাসা ইউনিয়ন গড়ার প্রত্যয়ে নির্বাচনী মতবিনিময়

১০

এন আই এন্টারপ্রাইজ-এর উদ্যোগে ওয়াটার টেস্ট টেকনোলজিস (WTT)-এর ডিস্ট্রিবিউশন লাঞ্চিং প্রোগ্রাম অনুষ্ঠিত

১১

চাঁপাইনবাবগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, ককটেল ও রামদাসহ গ্রেপ্তার ২

১২

বগুড়ার সাতমাথায় ইলেকট্রনিক্স দোকানে অভিযান, ১১ হাজার ১০০ পিস ট্যাপেন্টাডল উদ্ধার; গ্রেপ্তার ১

১৩

নেত্রকোণা মদনে জোবাইদা রহমান মহিলা ডিগ্রী কলেজ ফলাফলে শীর্ষে

১৪

সীমান্তে মাদকবিরোধী অভিযান: হরিপুরে ৮৩ হাজার টাকার ভারতীয় ট্যাবলেট জব্দ

১৫

চাঁপাইনবাবগঞ্জে গভীর রাতে ৮০ বস্তা সার জব্দ, ডিলারসহ ২ জনের কারাদণ্ড

১৬

গার্মেন্টস শ্রমিকদের বেতন বৃদ্ধিতে মজুরি বোর্ড গঠন করা হয়েছে: এমপি মিলন

১৭

বগুড়ার বনানীতে হানিফ পরিবহনের বাসে ৭০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

১৮

পাঁচবিবিতে ১ লাখ ৭৭ হাজার টাকার মাদক জব্দ আটক ৩

১৯

নোয়াখালীতে প্রসবজনিত ফিস্টুলা রোগী শনাক্তে মাসব্যাপী ক্যাম্পেইন

২০