মীর মোঃ রাকিব হাসান বগুড়া জেলা প্রতিনিধি
৩ নভেম্বর ২০২৬, ৭:১৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৪ জন

বগুড়ার বনানীতে হানিফ পরিবহনের বাসে ৭০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

 

বগুড়া শহরতলীর বনানী এলাকায় ঢাকা থেকে বগুড়াগামী হানিফ পরিবহনের একটি বাসে অভিযান চালিয়ে ৭০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে বগুড়া জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গত ১ নভেম্বর (রোববার) রাত সাড়ে ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।

 

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, মোঃ সবুজ মিয়া (৩৪)। তিনি গাইবান্ধা সদর উপজেলার পূর্ব কোমরনই কুঠিপাড়া গ্রামের মৃত সাজু মিয়ার ছেলে। অপরজন শ্রী নিতাই চন্দ্র বর্মন (৩৪)। তিনি গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানার বোয়ালিয়া শিববাড়ি এলাকার শ্রী মতিলাল চন্দ্র বর্মনের ছেলে।

 

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বগুড়া জেলা গোয়েন্দা পুলিশের একটি অভিযানিক দল শহরতলীর বনানী এলাকায় অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে বিভিন্ন যানবাহনে তল্লাশি চালায়। এ সময় ঢাকা থেকে বগুড়াগামী হানিফ পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো-ব-১৩-২৭০১) চেকপোস্টে পৌঁছালে বাসটি থামিয়ে তল্লাশি করা হয়।

 

তল্লাশির একপর্যায়ে বাসের ডি-১ নম্বর আসনে যাত্রীবেশে বসে থাকা মোঃ সবুজ মিয়ার দেহ তল্লাশি করে তাঁর পরিহিত প্যান্টের সামনের ডান পকেট থেকে ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। একইভাবে বাসের ডি-২ নম্বর আসনে বসে থাকা শ্রী নিতাই চন্দ্র বর্মনের নীল রঙের জিন্স প্যান্টের সামনের ডান পকেট থেকে আরও ৩০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় দুজনকেই গ্রেপ্তার করে পুলিশ।

 

পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা ইয়াবা ট্যাবলেটগুলো দেশের সীমান্তবর্তী এলাকা থেকে গোপনে সংগ্রহ করে মাদকসেবীদের কাছে বিক্রির উদ্দেশ্যে বাসযোগে পরিবহন করছিলেন বলে স্বীকার করেছেন।

 

এ ঘটনায় উদ্ধার করা ৭০০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে প্রক্রিয়াধীন।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এক্সপায়ারি ডেটবিহীন ঔষধ ও লাইসেন্সবিহীন ব্যবসা পরিচালনার দায়ে তিন প্রতিষ্ঠানকে অর্থদণ্ড

১

ফুলবাড়ীতে এনসিপি নেতা আহমেদ জাকির এর বহিষ্কারাদেশ প্রত্যাহার করেন জেলা কেন্দ্রীয় কমিটি  

২

টেকনাফে চুরি মামলার সন্দেহভাজন রোহিঙ্গা গ্রেপ্তার

৩

মৌলভীবাজারে মহিষ ডাকাতির ঘটনায় ডাকাত সর্দারসহ গ্রেফতার ৫

৪

উখিয়ায় শিক্ষার্থী হয়রানি বন্ধে আন্দোলনের হুঁশিয়ারি

৫

বাগেরহাটে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে বিএনপির আনন্দ মিছিল

৬

শিবপুরে ডায়াবেটিক হাসপাতালে মোবাইল কোর্টের অভিযান, জরিমানা আদায়

৭

হাড়িভাসা ইউনিয়ন বিএনপির সভাপতি জিয়াউল হক জিয়ার নির্বাচনী মতবিনিময় সভা

৮

রামপাল উপজেলা বিএনপির সভাপতি হাফিজুর রহমানের পিতা হাসান আলীর জানাজা সম্পন্ন ; নেতৃবৃন্দের শোক প্রকাশ

৯

ইউপি নির্বাচনে মাঠে জিয়াউল হক জিয়া, শিক্ষা, যোগাযোগ ও মাদকমুক্ত হাড়িভাসা ইউনিয়ন গড়ার প্রত্যয়ে নির্বাচনী মতবিনিময়

১০

এন আই এন্টারপ্রাইজ-এর উদ্যোগে ওয়াটার টেস্ট টেকনোলজিস (WTT)-এর ডিস্ট্রিবিউশন লাঞ্চিং প্রোগ্রাম অনুষ্ঠিত

১১

চাঁপাইনবাবগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, ককটেল ও রামদাসহ গ্রেপ্তার ২

১২

বগুড়ার সাতমাথায় ইলেকট্রনিক্স দোকানে অভিযান, ১১ হাজার ১০০ পিস ট্যাপেন্টাডল উদ্ধার; গ্রেপ্তার ১

১৩

নেত্রকোণা মদনে জোবাইদা রহমান মহিলা ডিগ্রী কলেজ ফলাফলে শীর্ষে

১৪

সীমান্তে মাদকবিরোধী অভিযান: হরিপুরে ৮৩ হাজার টাকার ভারতীয় ট্যাবলেট জব্দ

১৫

চাঁপাইনবাবগঞ্জে গভীর রাতে ৮০ বস্তা সার জব্দ, ডিলারসহ ২ জনের কারাদণ্ড

১৬

গার্মেন্টস শ্রমিকদের বেতন বৃদ্ধিতে মজুরি বোর্ড গঠন করা হয়েছে: এমপি মিলন

১৭

বগুড়ার বনানীতে হানিফ পরিবহনের বাসে ৭০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

১৮

পাঁচবিবিতে ১ লাখ ৭৭ হাজার টাকার মাদক জব্দ আটক ৩

১৯

নোয়াখালীতে প্রসবজনিত ফিস্টুলা রোগী শনাক্তে মাসব্যাপী ক্যাম্পেইন

২০