কক্সবাজারের টেকনাফে চুরি মামলার এক সন্দেহভাজন রোহিঙ্গাকে গ্রেপ্তার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। মঙ্গলবার (৩ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে ২১ নম্বর চাকমারকুল সিআইসি চেকপোস্টের সামনে থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তির নাম রবি আলম (৩৫)। তিনি টেকনাফের উনচিপ্রাং ২২ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের সি/২ ব্লকের বাসিন্দা।
এপিবিএন সূত্রে জানা যায়, টেকনাফ মডেল থানার ১৭ সেপ্টেম্বর ২০২৬ তারিখের ৭৯ নম্বর মামলার তদন্তের অংশ হিসেবে তাঁকে গ্রেপ্তার করা হয়। দণ্ডবিধি, ১৮৬০-এর ৪৫৭ ও ৩৮০ ধারায় মামলাটি করা হয়েছে।
উনচিপ্রাং এপিবিএন ক্যাম্পের এসআই (নিরস্ত্র) প্রকাশ চন্দ্র সরকারের নেতৃত্বে তদন্তকারী কর্মকর্তা ও ক্যাম্পের দিবাকালীন টহল দলের সদস্যরা অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করেন।
পরে গ্রেপ্তার ব্যক্তিকে যথাযথ পুলিশি এসকর্টের মাধ্যমে টেকনাফ মডেল থানায় পাঠানো হয়। তাঁকে আদালতে সোপর্দ করার জন্য পরবর্তী আইনগত কার্যক্রম নেওয়া হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
No tags found for this post.
মন্তব্য করুন