শাহিনুর রহমান পঞ্চগড় প্রতিনিধি
৩ নভেম্বর ২০২৬, ৮:২৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৫৭ জন

ইউপি নির্বাচনে মাঠে জিয়াউল হক জিয়া, শিক্ষা, যোগাযোগ ও মাদকমুক্ত হাড়িভাসা ইউনিয়ন গড়ার প্রত্যয়ে নির্বাচনী মতবিনিময়

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে পঞ্চগড় সদর উপজেলার ৭ নম্বর হাড়িভাসা ইউনিয়নে নির্বাচনী মতবিনিময় সভা করেছেন ইউনিয়ন বিএনপির সভাপতি ও সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী জিয়াউল হক জিয়া।

মঙ্গলবার (৩ নভেম্বর ২০২৬) আয়োজিত এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ৫ নম্বর ওয়ার্ড কৃষক দলের সভাপতি মো. রতন মিয়া। সভায় যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং স্থানীয় সমর্থকেরা উপস্থিত ছিলেন।

সভায় বক্তব্য রাখতে গিয়ে জিয়াউল হক জিয়া বলেন, হাড়িভাসা ইউনিয়নকে একটি আধুনিক, উন্নত ও আদর্শ মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তোলাই তাঁর লক্ষ্য। এ লক্ষ্য বাস্তবায়নে তিনি পরিবর্তনের অঙ্গীকার নিয়ে জনগণের সঙ্গে মতবিনিময় করছেন।

তিনি আরও বলেন, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে জনগণের ভোটে চেয়ারম্যান নির্বাচিত হতে পারলে এলাকার শিক্ষার মান উন্নয়ন, মাদক ও জুয়া নির্মূল, রাস্তাঘাটের উন্নয়নসহ ইউনিয়নের সার্বিক অবকাঠামোগত উন্নয়নে কাজ করবেন। পাশাপাশি সাধারণ মানুষের নাগরিক সেবা নিশ্চিত করা এবং একটি নিরাপদ, শিক্ষাবান্ধব ও উন্নত সমাজ গঠনে ভূমিকা রাখবেন।

জিয়াউল হক জিয়া বলেন, হাড়িভাসা ইউনিয়নকে একটি মডেল ইউনিয়নে পরিণত করতে হলে সবার সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। দল-মত নির্বিশেষে সকলকে সঙ্গে নিয়ে এলাকার উন্নয়ন ও জনকল্যাণে কাজ করতে চান তিনি।

মতবিনিময় সভায় উপস্থিত নেতাকর্মী ও সমর্থকেরা ইউনিয়নের বিভিন্ন সমস্যা, উন্নয়ন প্রত্যাশা এবং আগামী নির্বাচন নিয়ে নিজেদের মতামত তুলে ধরেন।

উল্লেখ্য, জিয়াউল হক জিয়া বর্তমানে ৭ নম্বর হাড়িভাসা ইউনিয়ন বিএনপির সভাপতি। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে চেয়ারম্যান পদে তাঁর সম্ভাব্য প্রার্থিতা নিয়ে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা চলছে।

তারিখ: মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এক্সপায়ারি ডেটবিহীন ঔষধ ও লাইসেন্সবিহীন ব্যবসা পরিচালনার দায়ে তিন প্রতিষ্ঠানকে অর্থদণ্ড

১

ফুলবাড়ীতে এনসিপি নেতা আহমেদ জাকির এর বহিষ্কারাদেশ প্রত্যাহার করেন জেলা কেন্দ্রীয় কমিটি  

২

টেকনাফে চুরি মামলার সন্দেহভাজন রোহিঙ্গা গ্রেপ্তার

৩

মৌলভীবাজারে মহিষ ডাকাতির ঘটনায় ডাকাত সর্দারসহ গ্রেফতার ৫

৪

উখিয়ায় শিক্ষার্থী হয়রানি বন্ধে আন্দোলনের হুঁশিয়ারি

৫

বাগেরহাটে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে বিএনপির আনন্দ মিছিল

৬

শিবপুরে ডায়াবেটিক হাসপাতালে মোবাইল কোর্টের অভিযান, জরিমানা আদায়

৭

হাড়িভাসা ইউনিয়ন বিএনপির সভাপতি জিয়াউল হক জিয়ার নির্বাচনী মতবিনিময় সভা

৮

রামপাল উপজেলা বিএনপির সভাপতি হাফিজুর রহমানের পিতা হাসান আলীর জানাজা সম্পন্ন ; নেতৃবৃন্দের শোক প্রকাশ

৯

ইউপি নির্বাচনে মাঠে জিয়াউল হক জিয়া, শিক্ষা, যোগাযোগ ও মাদকমুক্ত হাড়িভাসা ইউনিয়ন গড়ার প্রত্যয়ে নির্বাচনী মতবিনিময়

১০

এন আই এন্টারপ্রাইজ-এর উদ্যোগে ওয়াটার টেস্ট টেকনোলজিস (WTT)-এর ডিস্ট্রিবিউশন লাঞ্চিং প্রোগ্রাম অনুষ্ঠিত

১১

চাঁপাইনবাবগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, ককটেল ও রামদাসহ গ্রেপ্তার ২

১২

বগুড়ার সাতমাথায় ইলেকট্রনিক্স দোকানে অভিযান, ১১ হাজার ১০০ পিস ট্যাপেন্টাডল উদ্ধার; গ্রেপ্তার ১

১৩

নেত্রকোণা মদনে জোবাইদা রহমান মহিলা ডিগ্রী কলেজ ফলাফলে শীর্ষে

১৪

সীমান্তে মাদকবিরোধী অভিযান: হরিপুরে ৮৩ হাজার টাকার ভারতীয় ট্যাবলেট জব্দ

১৫

চাঁপাইনবাবগঞ্জে গভীর রাতে ৮০ বস্তা সার জব্দ, ডিলারসহ ২ জনের কারাদণ্ড

১৬

গার্মেন্টস শ্রমিকদের বেতন বৃদ্ধিতে মজুরি বোর্ড গঠন করা হয়েছে: এমপি মিলন

১৭

বগুড়ার বনানীতে হানিফ পরিবহনের বাসে ৭০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

১৮

পাঁচবিবিতে ১ লাখ ৭৭ হাজার টাকার মাদক জব্দ আটক ৩

১৯

নোয়াখালীতে প্রসবজনিত ফিস্টুলা রোগী শনাক্তে মাসব্যাপী ক্যাম্পেইন

২০