খুলনা মফস্বল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম নবী হঠাৎ শারীরিক অসুস্থ হয়ে পড়ায় তাঁর দ্রুত আরোগ্য ও সুস্থতা কামনা করেছেন সংগঠনের সভাপতিসহ সকল নেতৃবৃন্দ। বর্তমানে তিনি নিজ বাসভবনে চিকিৎসাধীন আছেন।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর, ২০২৬) সংগঠনের নেতৃবৃন্দ তাঁর শারীরিক খোঁজ-খবর নেন এবং তাঁর দ্রুত রোগমুক্তি কামনা করেন।
খুলনা মফস্বল প্রেসক্লাবের সভাপতি মহিদুল ইসলাম শাহিন, সিনিয়র সহ-সভাপতি গাজী জুবায়ের আলম ও মফিজুর রহমান টুকু, সহ-সভাপতি বরুন কান্তি মন্ডল, গোলাম কিবরিয়া তুহিন, মোঃ কামরুল ইসলাম, মীর ফারুক হোসেন, মিসেস মারুফা বেগম, মোঃ আসাদ গাজী ও অমলেন্দু বিশ্বাসসহ সংগঠনের যুগ্ম-সাধারণ সম্পাদক, কোষাধ্যক্ষ, সাংগঠনিক সম্পাদক, প্রচার সম্পাদক, আইন বিষয়ক সম্পাদক, যুব ও ক্রীড়া সম্পাদক, ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক, মহিলা সম্পাদিকা, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক, পরিবেশ বিষয়ক সম্পাদক, ধর্ম বিষয়ক সম্পাদক এবং নির্বাহী সদস্যবৃন্দ নজরুল ইসলাম নবীর সুস্থতা কামনা করেন।
এ সময় উপস্থিত ছিলেন— যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ সাব্বির আহম্মদ, মোঃ মাসুম বিল্লাহ, মোঃ মনজুর আলম ও মোঃ রিপন হোসেন; কোষাধ্যক্ষ মোঃ মাজহারুল আলম; সহ-কোষাধ্যক্ষ মোঃ মঈন উদ্দিন; সাংগঠনিক সম্পাদক রাজীব হুমায়ুন রাজু ও আলী ইমরাজ জুয়েল; সহ-সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম টুকু; প্রচার সম্পাদক আলহাজ্ব হাফেজ মাওলানা জাহিদুল ইসলাম ও মোঃ রোমেল; আইন বিষয়ক সম্পাদক ইমরান জামান কাজল ও সোহেল রানা তাজ; যুব ও ক্রীড়া সম্পাদক মোঃ সোহেল রানা; ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক মোঃ বদরুজ্জামান ও সরদার সাইদী হাসান বাবু; মহিলা সম্পাদিকা ইরানী পারভীন; মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক এস.এম. জাকারিয়া ইসলাম; সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক অজিত কুমার রায়; পরিবেশ বিষয়ক সম্পাদক মোঃ আরিফুজ্জামান নয়ন; ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ আব্দুল জলিল ও নিত্যানন্দ মহলদার।
এছাড়াও নির্বাহী সদস্য মোঃ আতিকুল গোলদার, মোঃ রফিকুল ইসলাম রফিক, বাবু অধিকারী, মোঃ আল আমিন, মোঃ আল মাহফুজ শাওন, হোসেন মোহাম্মদ হাফিজ ডালিম, তানভীর আহমেদ ফারুক, মোহাম্মদ রমজান আলী, কানিজ ফাতেমা পিকু, পরশমনি জ্যোতি, মোহাম্মদ আকবর আলী মোল্লা ও আরাফাত হোসেন জনি প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
নেতৃবৃন্দ বলেন, নজরুল ইসলাম নবী সংগঠনের একজন পরিশ্রমী ও নিষ্ঠাবান নেতা। তাঁর এই অসুস্থতার খবর পেয়ে আমরা সবাই উদ্বিগ্ন। আল্লাহ তাআলা যেন তাঁকে দ্রুত সুস্থ করেন এবং আবারও সংগঠনের কাজে ফিরিয়ে আনেন, সেজন্য সবাইকে দোয়া করার আহ্বান জানান তারা।
No tags found for this post.
মন্তব্য করুন