আকাশ চৌধুরী :
১৫ অক্টোবর ২০২৬, ৬:৪৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৩৩ জন

সিদ্ধিরগঞ্জ পুলে অটোচালকদের সড়ক অবরোধ, ভোগান্তিতে যাত্রী ও শিক্ষার্থীরা

 

নারায়ণগঞ্জ শহরে অটোরিকশা প্রবেশে বাধা দেওয়ার প্রতিবাদে সিদ্ধিরগঞ্জ পুল এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন অটোরিকশাচালকরা। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে এ অবরোধের কারণে সড়কে যান চলাচল ব্যাহত হয়। এতে কর্মজীবী মানুষ, শিক্ষার্থী ও সাধারণ যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন।

প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার সকালে সিদ্ধিরগঞ্জ পুল এলাকায় অটোরিকশাচালকরা সড়কে জড়ো হয়ে যান চলাচল বন্ধ করে দেন।

একপর্যায়ে তাঁরা কাঠ, বাঁশ ও বিভিন্ন প্লাস্টিকজাতীয় সামগ্রীতে আগুন জ্বালিয়ে প্রতিবাদ জানান। এতে বাসসহ বিভিন্ন যানবাহন আটকে পড়ে এবং সড়কে যানজটের সৃষ্টি হয়।

অটোরিকশাচালকদের দাবি, নারায়ণগঞ্জ শহরের মিশনপাড়া এলাকায় তাঁদের অটোরিকশা চলাচলের অনুমতি দিতে হবে।

পাশাপাশি সর্বনিম্ন ভাড়া ১০ টাকা নির্ধারণ এবং পুলিশের দায়ের করা মামলা ও জরিমানার বিষয়ে সমাধান চান তাঁরা। তাঁদের অভিযোগ, পুলিশ অটোরিকশার বিরুদ্ধে প্রতিটি মামলায় তিন হাজার টাকা করে জরিমানা করছে।

অবরোধে আটকে পড়া যাত্রীদের মধ্যে ক্ষোভ দেখা দেয়। এক যাত্রী বলেন, “আমরা অনেক কষ্ট করে ইপিজেডে চাকরি করতে যাই। কিন্তু সড়ক অবরোধের কারণে কর্মস্থলে যেতে পারছি না। শিক্ষার্থীরাও রাস্তায় আটকে আছে। সাধারণ মানুষকে জিম্মি করে এভাবে সড়ক বন্ধ রাখা উচিত নয়।”

ওই যাত্রী আরও বলেন, অটোরিকশার বৈধ কাগজপত্র, সরকারি কর ও নির্ধারিত ফি পরিশোধের বিষয়টি যাচাই করা প্রয়োজন। পাশাপাশি রাতে অটোরিকশা চার্জ দেওয়ার ক্ষেত্রেও অনিয়ম হচ্ছে কি না, তা খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।

খবর পেয়ে ঘটনাস্থলে যান সিদ্ধিরগঞ্জ থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) রাজ্জাক। তিনি অটোরিকশাচালকদের সঙ্গে কথা বলে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করেন। পরে প্রায় ৪০ মিনিট পর অবরোধ তুলে নেন চালকরা। এতে সড়কে যান চলাচল স্বাভাবিক হতে শুরু করে।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক বলেন, “ঘটনাস্থলে এএসআই রাজ্জাককে পাঠানো হয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।”

সড়ক অবরোধের কারণে কর্মস্থলগামী মানুষ, শিক্ষার্থী ও সাধারণ যাত্রীদের দুর্ভোগ পোহাতে হয়।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুর্গাপূজার নিরাপত্তায় মাঠে বিজিবি, দিনাজপুর ও ঠাকুরগাঁওয়ে নজরদারীতে ৮৬ মণ্ডপ*

১

টেকনাফে সীমান্তবর্তী পূজামণ্ডপ পরিদর্শনে বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা

২

আদমদীঘিতে দুর্গাপূজা মণ্ডপে আর্থিক সহায়তা ও সিসিটিভি ক্যামেরা দিলেন এমপি মহিত

৩

কালিয়াকৈরে বিভিন্ন অভিযানে ২৩ যুবকের বিনাশ্রম কারাদণ্ড

৪

কালিয়াকৈরে অভিযান চালিয়ে হোটেল থেকে নারী পুরুষ সহ ৩৯ জন আটক

৫

পঞ্চগড়ে জেলা পরিষদ প্রশাসক এম এ মজিদকে সংবর্ধনা

৬

দিনাজপুরে বিজিবির অভিযানে উদ্ধার ৩২ কেজির প্রাচীন বিষ্ণু মূর্তি, হস্তান্তর প্রত্নতাত্ত্বিক জাদুঘরে

৭

কার সহযোগিতায় এখনো আওয়ামী লীগের কিলার সাহাদত নিরাপদ আছেন

৮

পাথরঘাটায় আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস পালিত

৯

সিদ্ধিরগঞ্জ পুলে অটোচালকদের সড়ক অবরোধ, ভোগান্তিতে যাত্রী ও শিক্ষার্থীরা

১০

ফুলছড়ির উদাখালি ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান টিটু মিয়া

১১

মিঠামইনে জলমহাল ও সরকারী পুকুরে পোনা মাছ অবমুক্ত করন অনুষ্ঠান

১২

দুর্গাপূজায় কক্সবাজার ও বান্দরবানের ৩৫৭ মণ্ডপে নিরাপত্তা জোরদার, প্রস্তুত এসআরবি-১৫

১৩

সৌদি আরবের নাজরান ও জিজানে জরুরি সতর্কতা, পরে বিপদমুক্ত ঘোষণা

১৪

বিদ্যুৎ খাতে ভর্তুকি কমাতে সরকারের নতুন উদ্যোগ, বেশি দামে বিদ্যুৎ কেনায় কড়াকড়ি

১৫

ঠাকুরগাঁও- শুন্য ১ আসন নির্বাচন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত

১৬

বাগেরহাটে বাস শ্রমিক ইউনিয়নের দুই গ্রুপের সংঘর্ষ, পিস্তল উদ্ধারসহ আটক ৪

১৭

সিদ্ধিরগঞ্জ প্রেস ক্লাবের নেতৃত্বে মোসলেম উদ্দিন ও আমীর হোসেন

১৮

প্রশাসক নয়, শিক্ষক হয়ে ক্লাসরুমে ইউএনও, সেরা পাঁচ শিক্ষার্থীকে উপহার

১৯

জাপানি ঋণের শর্ত শিথিলে টোকিওকে ঢাকার প্রস্তাব

২০