ডেস্ক রিপোর্ট :
১৪ অক্টোবর ২০২৬, ৮:১৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২০ জন

জাপানি ঋণের শর্ত শিথিলে টোকিওকে ঢাকার প্রস্তাব

স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উত্তরণের পথে অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় জাপানের কাছে বিশেষ সুবিধা চাইতে যাচ্ছে বাংলাদেশ।

 

ঢাকার পক্ষ থেকে টোকিওকে প্রস্তাব দেওয়া হবে যাতে ২০২৯ সাল পর্যন্ত জাপান সরকারের ঋণে বর্তমান রেয়াতি সুবিধা বহাল থাকে। উত্তরণের এই সময়ে যাতে এই ঋণ উচ্চ সুদের বাজারভিত্তিক ঋণে পরিণত না হয়, সে বিষয়েও আলোচনা হবে।

 

শুধু প্রকল্পভিত্তিক ঋণ নয়, এবার নিয়মিত বাজেট সহায়তা এবং নীতিভিত্তিক অর্থায়নের জন্য দীর্ঘমেয়াদি কাঠামো তৈরির ওপর গুরুত্ব দেবে বাংলাদেশ।

 

এছাড়া ১২০০ মেগাওয়াটের মাতারবাড়ী আল্ট্রা-সুপার ক্রিটিক্যাল কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের কারিগরি ত্রুটি, কয়লা আমদানি জটিলতা এবং সঞ্চালন লাইনের সমস্যা সমাধানে জাইকার কাছে জরুরি কারিগরি সহায়তা চাওয়া হবে।

 

সরকার ভবিষ্যতে জাইকার অর্থায়নে প্রকল্প বাছাইয়ে আরও সতর্ক থাকতে চায়। শুধুমাত্র কর্মসংস্থান সৃষ্টি, উৎপাদন বৃদ্ধি ও বেসরকারি বিনিয়োগে সহায়ক প্রকল্প নিয়ে ‘কৌশলগত বিনিয়োগ পোর্টফোলিও’ গড়ার পরিকল্পনা রয়েছে।

 

পোশাক খাতের ওপর নির্ভরতা কমিয়ে ওষুধ, স্বাস্থ্য প্রযুক্তি, ডিজিটাল রূপান্তর, বন্ড মার্কেট ও লজিস্টিকস খাতে বৈচিত্র্য আনতে জাপানের সহযোগিতা চাওয়া হবে।

 

অপরদিকে, পরিবর্তনশীল সুদের হারের ঝুঁকি কমাতে সুদের সর্বোচ্চ সীমা নির্ধারণের প্রস্তাব দেবে ঢাকা। বর্তমানে টোকিও টার্ম রিস্ক-ফ্রি রেটের (TORF) সঙ্গে স্প্রেড যোগ হয়ে সুদের হার প্রায় ১.৮০ শতাংশে দাঁড়িয়েছে, যা দীর্ঘমেয়াদি প্রকল্পে অনিশ্চয়তা তৈরি করছে। এজন্য ভাসমান সুদকে স্থির হারে রূপান্তর বা ঝুঁকি ভাগাভাগির প্রস্তাব দেওয়া হবে।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঠাকুরগাঁও- শুন্য ১ আসন নির্বাচন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত

১

বাগেরহাটে বাস শ্রমিক ইউনিয়নের দুই গ্রুপের সংঘর্ষ, পিস্তল উদ্ধারসহ আটক ৪

২

সিদ্ধিরগঞ্জ প্রেস ক্লাবের নেতৃত্বে মোসলেম উদ্দিন ও আমীর হোসেন

৩

প্রশাসক নয়, শিক্ষক হয়ে ক্লাসরুমে ইউএনও, সেরা পাঁচ শিক্ষার্থীকে উপহার

৪

জাপানি ঋণের শর্ত শিথিলে টোকিওকে ঢাকার প্রস্তাব

৫

অর্থ মন্ত্রণালয়ের বড় জরিমানায় টালমাটাল ব্যাংক অব আমেরিকা

৬

সেনা ছাড়াই ঠাকুরগাঁও-১ এর ভোট, কেন্দ্রে কেন্দ্রে সিসিটিভি ও ড্রোনে নজরদারি

৭

তিন সীমান্তে বিজিবির অভিযান: ভারতীয় মদ, ইয়াবা ও ট্যাপেন্টাডল উদ্ধার

৮

অষ্টগ্রামে পূজার চাল বিতরণে চাঁদা বিতর্ক

৯

আদমদীঘিতে উন্নয়ন প্রকল্প ও সরকারি দপ্তর পরিদর্শনে স্থানীয় সরকারের উপপরিচালক মাহমুদা পারভীন

১০

জাতীয় বীর সাইফুদ্দিন মনির ৩য় মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা

১১

নড়াইলে আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে অফিসার ও ফোর্সদের ব্রিফিং করলেন এসপি আল মামুন শিকদার

১২

গাছের পরিচর্যায় ২৫ হাজার টাকা পুরস্কার পেলেন সাগর আহমেদ

১৩

কালিহাতীতে বাল্যবিবাহ প্রতিরোধে ‘তারুণ্যের কণ্ঠ’ অনুষ্ঠিত

১৪

নরসিংদীর শিবপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন

১৫

ফুলবাড়ীতে মন্ডপপ্রতি ৬ শতকেজি চাল বরাদ্দ,  শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন-শৃঙ্খলা বিষয়ে বিশেষসভায় এ জেড এম রেজওয়ানুল হক এমপি

১৬

সান্তাহারে কলেজ ছাত্রীকে শ্লীলতাহানির হুমকি- ইউএনও ও থানায় অভিযোগ

১৭

কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

১৮

গাছের পরিচর্যায় ২৫ হাজার টাকা পুরস্কার পেলেন সাগর আহমেদ

১৯

গাজীপুর মেট্রোপলিটন স্কুল হবে গাজীপুর-১-এর মডেল: এমপি মজিবুর রহমান

২০