লাগাও বৃক্ষ, কামাও লক্ষ-লক্ষ সিজন ওয়ান’ ক্যাম্পেইনের তৃতীয় সপ্তাহের পরিদর্শন সম্পন্ন
১৩ অক্টোবর ২০২৬, মঙ্গলবার, গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা পৌরসভায় বৃক্ষ পরিদর্শন করেন ভেজাল নাই-এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর তাশরিফ খান। পরিদর্শন শেষে বিকেল ৫টায় বিজয়ী মো. সাগর আহমেদের হাতে ২৫,০০০ টাকার চেক তুলে দেন ভেজাল নাই এর ব্রান্ড এম্বাসাডর তাশরিফ খান ও ভেজাল নাই-এর সিইও চম্পা আক্তার।
ভেজাল নাই-এর সামাজিক দায়বদ্ধতামূলক (CSR) উদ্যোগ এই ক্যাম্পেইনের মূল লক্ষ্য শুধু বৃক্ষরোপণ নয়, বরং নিয়মিত পরিচর্যার মাধ্যমে রোপণ করা গাছগুলো বাঁচিয়ে রাখা এবং নাগরিকদের মধ্যে দীর্ঘমেয়াদি পরিবেশগত দায়িত্ববোধ গড়ে তোলাই ভেজাল নাই এর মূল উদ্দেশ্য।
ক্যাম্পেইনটি পাঁচ বছর মেয়াদি। একবার ১০টি গাছ লাগিয়ে নিবন্ধন সম্পন্ন করলে এবং নিয়মিত পরিচর্যা ও নির্ধারিত সময়ে গাছের হালনাগাদ ছবি আপলোডের শর্ত পূরণ করলে একজন অংশগ্রহণকারী পাঁচ বছর ধরে প্রতি তিন মাস অন্তর আয়োজিত লটারিতে অংশ নেওয়ার সুযোগ পাবেন।
ক্যাম্পেইনের প্রতিশ্রুতি অনুযায়ী, সর্বাধিক বৃক্ষরোপণ করা নির্বাচিত এলাকাগুলো পরিদর্শন করছেন তাশরিফ খান। পরিদর্শনে গাছের পরিচর্যা ও সংরক্ষণে অনন্য দৃষ্টান্ত স্থাপনকারী একজনকে দেওয়া হচ্ছে ২৫ হাজার টাকার চেক।
No tags found for this post.
মন্তব্য করুন