shohidul islam
১৪ অক্টোবর ২০২৬, ৮:০১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৩৪ জন

অর্থ মন্ত্রণালয়ের বড় জরিমানায় টালমাটাল ব্যাংক অব আমেরিকা

  1. মার্কিন অর্থ মন্ত্রণালয়ের বড় অঙ্কের আর্থিক জরিমানার মুখে পড়েছে ব্যাংক অব আমেরিকা। এর সরাসরি প্রভাবে চলতি বছরের তৃতীয় প্রান্তিকে প্রতিষ্ঠানটির নিট মুনাফায় ১৭ শতাংশ পতন হয়েছে। বুধবার ব্যাংকটির প্রকাশিত আর্থিক প্রতিবেদনে এ চিত্র উঠে আসে।সম্পদের দিক থেকে যুক্তরাষ্ট্রের দ্বিতীয় বৃহত্তম ব্যাংকটির এই প্রান্তিকে নিট আয় দাঁড়িয়েছে ৬৯৩ কোটি ডলার, যা শেয়ারপ্রতি শূন্য দশমিক ৯১ ডলার।

 

 

অর্থ মন্ত্রণালয়ের আরোপিত ১২০ কোটি ডলারের জরিমানার কারণে শেয়ারপ্রতি আয় কমেছে শূন্য দশমিক ১৭ ডলার। এই জরিমানার প্রভাব বাদ দিলে শেয়ারপ্রতি আয় দাঁড়াত ১ দশমিক শূন্য ৮ ডলার, যা বাজার পূর্বাভাসের চেয়ে কম।

 

পূর্ণ কর-সমমানের ভিত্তিতে (ফুল ট্যাক্সেবল-ইকুইভ্যালেন্ট বেসিস) ব্যাংকটির রাজস্ব অর্জিত হয়েছে ৩ হাজার ১২ কোটি ডলার। এই আয়ও বাজারের প্রত্যাশা পূরণ করতে পারেনি।

 

 

মঙ্গলবার অর্থ মন্ত্রণালয় জরিমানার বিষয়টি ঘোষণা করে। এর পরই ব্যাংকটির ঝুঁকি ব্যবস্থাপনা ও অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ ব্যবস্থার বিষয়টি কড়া নজরদারির মধ্যে পড়ে।

 

২০১০ সাল থেকে ব্যাংক অব আমেরিকার প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন ব্রায়ান ময়নিহান। ২০০৮ সালের বৈশ্বিক আর্থিক সংকটের পরবর্তী বছরগুলোতে তার মেয়াদের শুরুর সময়টি মূলত আবাসন ঋণ বা বন্ধকি সংক্রান্ত জটিলতা কাটিয়ে ওঠার পেছনে ব্যয় হয়েছিল।

 

জেপি মরগান চেজ, গোল্ডম্যান স্যাকস, সিটিগ্রুপ এবং ওয়েলস ফার্গোর মিশ্র প্রান্তিক ফলাফল প্রকাশের ঠিক পরদিনই ব্যাংক অব আমেরিকা নিজেদের আয় সংক্রান্ত তথ্য প্রকাশ করল। বিশ্লেষকদের প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছিল জেপি মরগানের শেয়ারপ্রতি আয় এবং রাজস্বও।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঠাকুরগাঁও- শুন্য ১ আসন নির্বাচন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত

১

বাগেরহাটে বাস শ্রমিক ইউনিয়নের দুই গ্রুপের সংঘর্ষ, পিস্তল উদ্ধারসহ আটক ৪

২

সিদ্ধিরগঞ্জ প্রেস ক্লাবের নেতৃত্বে মোসলেম উদ্দিন ও আমীর হোসেন

৩

প্রশাসক নয়, শিক্ষক হয়ে ক্লাসরুমে ইউএনও, সেরা পাঁচ শিক্ষার্থীকে উপহার

৪

জাপানি ঋণের শর্ত শিথিলে টোকিওকে ঢাকার প্রস্তাব

৫

অর্থ মন্ত্রণালয়ের বড় জরিমানায় টালমাটাল ব্যাংক অব আমেরিকা

৬

সেনা ছাড়াই ঠাকুরগাঁও-১ এর ভোট, কেন্দ্রে কেন্দ্রে সিসিটিভি ও ড্রোনে নজরদারি

৭

তিন সীমান্তে বিজিবির অভিযান: ভারতীয় মদ, ইয়াবা ও ট্যাপেন্টাডল উদ্ধার

৮

অষ্টগ্রামে পূজার চাল বিতরণে চাঁদা বিতর্ক

৯

আদমদীঘিতে উন্নয়ন প্রকল্প ও সরকারি দপ্তর পরিদর্শনে স্থানীয় সরকারের উপপরিচালক মাহমুদা পারভীন

১০

জাতীয় বীর সাইফুদ্দিন মনির ৩য় মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা

১১

নড়াইলে আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে অফিসার ও ফোর্সদের ব্রিফিং করলেন এসপি আল মামুন শিকদার

১২

গাছের পরিচর্যায় ২৫ হাজার টাকা পুরস্কার পেলেন সাগর আহমেদ

১৩

কালিহাতীতে বাল্যবিবাহ প্রতিরোধে ‘তারুণ্যের কণ্ঠ’ অনুষ্ঠিত

১৪

নরসিংদীর শিবপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন

১৫

ফুলবাড়ীতে মন্ডপপ্রতি ৬ শতকেজি চাল বরাদ্দ,  শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন-শৃঙ্খলা বিষয়ে বিশেষসভায় এ জেড এম রেজওয়ানুল হক এমপি

১৬

সান্তাহারে কলেজ ছাত্রীকে শ্লীলতাহানির হুমকি- ইউএনও ও থানায় অভিযোগ

১৭

কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

১৮

গাছের পরিচর্যায় ২৫ হাজার টাকা পুরস্কার পেলেন সাগর আহমেদ

১৯

গাজীপুর মেট্রোপলিটন স্কুল হবে গাজীপুর-১-এর মডেল: এমপি মজিবুর রহমান

২০