গাজীপুর মহানগরের বাসন থানার আওতাধীন গাজীপুর মেট্রোপলিটন স্কুল এন্ড কলেজ, সদর, গাজীপুরএর ছয়তলা ভিত বিশিষ্ট একতলা একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও শুভ উদ্বোধন করা হয়েছে। সোমবার (১২ অক্টোবর) দুপুরে ফলক উন্মোচনের মাধ্যমে এই ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন গাজীপুর-১ আসনের মাননীয় সংসদ সদস্য মোঃ মজিবুর রহমান এমপি।
এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ, বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী, সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ।
ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে গাজীপুর-১ আসনের সংসদ সদস্য মোঃ মজিবুর রহমানএমপি বলেন,
আজকে গাজীপুর মেট্রোপলিটন স্কুল এন্ড কলেজ শুধু একটি ভবন পাচ্ছে না, গাজীপুরের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি স্বপ্নের ভিত্তি স্থাপন হলো। আমি আপনাদের সন্তান হিসেবে কথা দিয়েছিলাম, গাজীপুর-১ কে শিক্ষার মডেল হিসেবে গড়ে তুলব। তারই ধারাবাহিকতায় এই ছয়তলা ভবন।আমি স্পষ্ট বলতে চাই, শিক্ষা ছাড়া কোনো উন্নয়ন সম্ভব নয়। শিক্ষা ছাড়া স্মার্ট বাংলাদেশ অসম্ভব। আমাদের নেতা বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশ হলো – প্রতিটি শিশুকে শিক্ষার আলোয় আলোকিত করতে হবে। একটি শিশুও যাতে ঝরে না পড়ে।আমি ঠিকাদারী প্রতিষ্ঠানকে কঠোরভাবে বলে দিতে চাই – কাজে কোনো অনিয়ম, দুর্নীতি সহ্য করা হবে না। ১০০ ভাগ স্বচ্ছতার সাথে, গুণগত মান বজায় রেখে এই ভবন নির্মাণ করতে হবে। এই প্রতিষ্ঠান আমার, এই প্রতিষ্ঠান আপনাদের সকলের। এখানে কোনো ঘুষ, কোনো কমিশন বাণিজ্য চলবে না।
আমি শিক্ষকদের উদ্দেশ্যে বলব, আপনারা হলেন মানুষ গড়ার কারিগর। আপনারা যদি সঠিকভাবে দায়িত্ব পালন করেন, তাহলে এই স্কুল থেকেই আগামীতে ডাক্তার, ইঞ্জিনিয়ার, এমপি, মন্ত্রী বের হবে। আমি এই স্কুলকে গাজীপুরের মধ্যে একটি মডেল শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে দেখতে চাই। এর জন্য যা যা করা দরকার, আমি এমপি হিসেবে সব করব।তিনি আরও ঘোষণা দেন, গাজীপুর-১ আসনের প্রতিটি জরাজীর্ণ শিক্ষা প্রতিষ্ঠান পর্যায়ক্রমে নতুন ভবনে রূপান্তর করা হবে।
স্থানীয় অভিভাবকরা জানান, দীর্ঘদিন ধরে এই স্কুলটি জায়গার সংকটে ভুগছিল। নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপনে তারা অত্যন্ত আনন্দিত। তারা এমপি মজিবুর রহমানকে ধন্যবাদ জানান।
অনুষ্ঠান শেষে নতুন ভবনের সফল বাস্তবায়ন ও দেশ-জাতির মঙ্গল কামনায় দোয়া করা হয়।
No tags found for this post.
মন্তব্য করুন