নিজস্ব প্রতিবেদক
১১ অক্টোবর ২০২৬, ১০:০১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৩৯ জন

বিদ্যুৎ নেই—এ কথা যেন শুনতে না হয়। পঞ্চগড়ে পানি প্রতিমন্ত্রী

“এ এলাকার মানুষ অত কিছু বোঝে না, তারা শুধু বোঝে এলাকায় বিদ্যুৎ নাই। তাদের একটাই প্রত্যাশা—তারা যেন সার্বক্ষণিক বিদ্যুৎ সুবিধা পায়। তাই ভবিষ্যতে ‘বিদ্যুৎ নেই’—এই কথাটি যেন আর সাধারণ মানুষের মুখ থেকে শুনতে না হয়।”
​পঞ্চগড়ের বোদা উপজেলার পাঁচপীর ইউনিয়ন পরিষদ চত্বরে ‘ঠাকুরগাঁও পল্লী বিদ্যুৎ সমিতি’র বোদা সাব-জোনাল অফিসের আওতায় পাঁচপীর অভিযোগ কেন্দ্র-এর শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এসব কথা বলেন।
​প্রতিমন্ত্রী আরও বলেন, “বিগত দিনে বিদ্যুতের যেকোনো সমস্যা বা অভিযোগ জানাতে স্থানীয় গ্রাহকদের পার্শ্ববর্তী ঠাকুরগাঁও জেলায় যেতে হতো, যা ছিল অত্যন্ত কষ্টদায়ক। সাধারণ মানুষের সেই ভোগান্তি দূর করতেই নিজ উপজেলায় এই সাব-সেন্টার ও অভিযোগ কেন্দ্র স্থাপন করা হলো। এর ফলে শুধু পাঁচপীর ইউনিয়নের মানুষই নন, পার্শ্ববর্তী আরও দুটি ইউনিয়নের সাধারণ গ্রাহকরাও দ্রুত বিদ্যুৎ সেবা ও অভিযোগ নিষ্পত্তির সুবিধা ভোগ করতে পারবেন। এটি অত্র পাঁচপীর এলাকাবাসী এবং সরকারের সার্বিক উন্নয়নের একটি অন্যতম মাইলফলক।”
​ঠাকুরগাঁও পল্লী বিদ্যুৎ সমিতির আয়োজনে অনুষ্ঠিত এ সুধী সমাবেশে ​ঠাকুরগাঁও পল্লী বিদ্যুৎ সমিতির অফিসার
জিএম আশরাফুল আলম খান সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন:
এজিএম মোঃ জয়নুল হক
​ডিজিএম (কারিগরি) প্রকৌশলী মোঃ লুৎফুল হাসান সরকার
​পাঁচপীর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অজয় কুমার রায় সহ স্থনীয়রা।
​অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সুশীল সমাজের প্রতিনিধি এবং বিপুল সংখ্যক সাধারণ গ্রাহক উপস্থিত ছিলেন। বিদ্যুৎ সেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে যাওয়ায় এলাকার সাধারণ মানুষের মাঝে ব্যাপক আনন্দ ও উচ্ছ্বাস দেখা গেছে।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালিহাতীতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত

১

নরসিংদীর রায়পুরার চরাঞ্চলে পুলিশের দিনব্যাপী যৌথ অভিযান, অবৈধ বালু উত্তোলন ও সন্ত্রাস দমনে কঠোর অবস্থান

২

বিদ্যুৎ নেই—এ কথা যেন শুনতে না হয়। পঞ্চগড়ে পানি প্রতিমন্ত্রী

৩

শতকোটি টাকার ফ্লাইওভারের নিচে ময়লার ভাগাড়, বাজেট কোথায়—প্রশ্ন জনতার

৪

ঠাকুরগাঁও সীমান্তে বিজিবির বিশেষ অভিযান, উদ্ধার ৭৫ বোতল সিরাপ

৫

উত্তরাঞ্চলের চায়ের মান উন্নয়নে দুর্বলতা চিহ্নিতের আহ্বান চা বোর্ড চেয়ারম্যানের

৬

আদমদীঘিতে বর্জ্য পরিশোধনাগার ছাড়াই চালকল পরিচালনা, সংবাদ প্রকাশের পর তদন্তে মিলল সত্যতা

৭

সোনাতলায় বিদ্যালয় মাঠজুড়ে ঝড়ে পড়া গাছ, ব্যাহত শিক্ষার্থীদের খেলাধুলা

৮

আমি তোমার জম মালাকুল মউত আজরাইল

৯

চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিকে ওরিয়েন্টেশন ক্লাস ও অভিভাবক মতবিনিময়

১০

হাজিরা খাতায় উপস্থিত, স্কুলে নেই ৩ শিক্ষক; পরিদর্শনে হতভম্ব ইউএনও

১১

কালিয়াকৈরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

১২

হাইয়েস গাড়ি থেকে আলামত উদ্ধার, ১২ জনের সাজা

১৩

এক সপ্তাহের মধ্যে অবৈধ ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টার বন্ধের নির্দেশ প্রতিমন্ত্রীর

১৪

অন্তর্বর্তী সরকার অনেক জুলাইযোদ্ধাকে গেজেটভুক্ত করেনি : বগুড়ায় প্রতিমন্ত্রী ইশরাক

১৫

বগুড়ায় বিশ্ব নদী দিবসে করতোয়া নদী রক্ষায় মানববন্ধন

১৬

নরসিংদীর শিবপুরে মাদক সম্রাট ইমন বিপুল পরিমান  মাদক দ্রব্য সহ গ্ৰেফতার ১

১৭

মিঠামইনে বিএনপি নেতা জাহাঙ্গীর হত্যা মামলার প্রধান আসামী গ্রেফতার : নেপথ্যে ওসি

১৮

দিনাজপুর ও ঠাকুরগাঁও সীমান্তে বিজিবির অভিযান, ইয়াবা ও মদ উদ্ধার

১৯

আলোর প্রদীপ যুব সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকীতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ

২০