মোঃ ওমর ফারুক  
১১ অক্টোবর ২০২৬, ৮:১৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২১ জন

সোনাতলায় বিদ্যালয় মাঠজুড়ে ঝড়ে পড়া গাছ, ব্যাহত শিক্ষার্থীদের খেলাধুলা

 

সোনাতলা (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার সোনাতলায় সাতবেকী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ঝড়ে পড়ে থাকা একটি গাছ দেড় মাসেও অপসারণ করা সম্ভব হয়নি। এতে বিদ্যালয়ের শিক্ষার্থীদের খেলাধুলা ও মাঠে স্বাভাবিক চলাচল ব্যাহত হচ্ছে। একই সঙ্গে বিকেলে স্থানীয় শিশু-কিশোরদের খেলাধুলার সুযোগও সীমিত হয়ে পড়েছে। গাছটি অপসারণে দীর্ঘসূত্রতা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন অভিভাবকরা।

 

বিদ্যালয় সূত্রে জানা যায়, গত ৮ আগস্ট ঝড়ে বিদ্যালয়ের মাঠে একটি বেজিয়াম গাছ পড়ে যায়। এরপর থেকে গাছটি মাঠে পড়ে থাকলেও এখন পর্যন্ত তা অপসারণ করা হয়নি। গাছটি পড়ে থাকায় শিক্ষার্থীরা স্বাভাবিকভাবে মাঠ ব্যবহার করতে পারছে না। অথচ শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার জন্য বিদ্যালয়ের মাঠ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

 

স্থানীয় অভিভাবকরা ক্ষোভ প্রকাশ করে বলেন, বিদ্যালয়ের মাঠে ছেলে-মেয়েরা খেলাধুলা করবে, আনন্দে সময় কাটাবে—সেই মাঠেই দেড় মাস ধরে গাছ পড়ে আছে। বিষয়টি সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগ চোখে পড়ছে না। বিদ্যালয়ের শিক্ষার্থীদের পাশাপাশি এলাকার শিশু-কিশোররাও বিকেলে এ মাঠে খেলাধুলা করত। গাছটি পড়ে থাকায় তারাও আগের মতো মাঠ ব্যবহার করতে পারছে না।

 

তাঁরা আরও বলেন, শিশু-কিশোরদের খেলাধুলার উপযুক্ত পরিবেশ নিশ্চিত করা জরুরি। মাঠটি দীর্ঘদিন এভাবে পড়ে থাকায় তারা খেলাধুলার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে। তাই দ্রুত গাছটি অপসারণ করে মাঠটি খেলার উপযোগী করার দাবি জানান তাঁরা।

 

বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মোমিন বলেন, প্রায় দেড় মাস আগে ঝড়ে গাছটি পড়ে যায়। প্রথমে মৌখিকভাবে উপজেলা শিক্ষা অফিসকে বিষয়টি জানানো হয়। পরে গাছটি অপসারণের জন্য লিখিত আবেদনও করা হয়েছে। তবে আবেদনটি বর্তমানে কোন পর্যায়ে রয়েছে, তা তাঁদের জানা নেই।

 

এ বিষয়ে সোনাতলা উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ইতিয়ারা পারভীন বলেন, বিষয়টি তিনি অবগত আছেন এবং সরেজমিনে পরিদর্শনও করেছেন। বিদ্যালয় কর্তৃপক্ষের পক্ষ থেকে একটি আবেদন জমা দেওয়া হয়েছে। বন বিভাগকে অবহিত করে নিয়ম অনুযায়ী গাছটি বিক্রির প্রক্রিয়া সম্পন্ন করতে কিছুটা সময় লাগবে।

 

তবে সংশ্লিষ্ট দপ্তরের প্রক্রিয়াগত দীর্ঘসূত্রতায় একটি শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠ দেড় মাস ধরে ব্যবহারে বিঘ্ন ঘটছে—এমন পরিস্থিতিতে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয় অভিভাবকরা। তাঁদের প্রত্যাশা, প্রয়োজনীয় দাপ্তরিক প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করে গাছটি অপসারণ করা হবে এবং শিক্ষার্থীরা আবারও স্বাভাবিকভাবে মাঠে খেলাধুলার সুযোগ পাবে

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালিহাতীতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত

১

নরসিংদীর রায়পুরার চরাঞ্চলে পুলিশের দিনব্যাপী যৌথ অভিযান, অবৈধ বালু উত্তোলন ও সন্ত্রাস দমনে কঠোর অবস্থান

২

বিদ্যুৎ নেই—এ কথা যেন শুনতে না হয়। পঞ্চগড়ে পানি প্রতিমন্ত্রী

৩

শতকোটি টাকার ফ্লাইওভারের নিচে ময়লার ভাগাড়, বাজেট কোথায়—প্রশ্ন জনতার

৪

ঠাকুরগাঁও সীমান্তে বিজিবির বিশেষ অভিযান, উদ্ধার ৭৫ বোতল সিরাপ

৫

উত্তরাঞ্চলের চায়ের মান উন্নয়নে দুর্বলতা চিহ্নিতের আহ্বান চা বোর্ড চেয়ারম্যানের

৬

আদমদীঘিতে বর্জ্য পরিশোধনাগার ছাড়াই চালকল পরিচালনা, সংবাদ প্রকাশের পর তদন্তে মিলল সত্যতা

৭

সোনাতলায় বিদ্যালয় মাঠজুড়ে ঝড়ে পড়া গাছ, ব্যাহত শিক্ষার্থীদের খেলাধুলা

৮

আমি তোমার জম মালাকুল মউত আজরাইল

৯

চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিকে ওরিয়েন্টেশন ক্লাস ও অভিভাবক মতবিনিময়

১০

হাজিরা খাতায় উপস্থিত, স্কুলে নেই ৩ শিক্ষক; পরিদর্শনে হতভম্ব ইউএনও

১১

কালিয়াকৈরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

১২

হাইয়েস গাড়ি থেকে আলামত উদ্ধার, ১২ জনের সাজা

১৩

এক সপ্তাহের মধ্যে অবৈধ ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টার বন্ধের নির্দেশ প্রতিমন্ত্রীর

১৪

অন্তর্বর্তী সরকার অনেক জুলাইযোদ্ধাকে গেজেটভুক্ত করেনি : বগুড়ায় প্রতিমন্ত্রী ইশরাক

১৫

বগুড়ায় বিশ্ব নদী দিবসে করতোয়া নদী রক্ষায় মানববন্ধন

১৬

নরসিংদীর শিবপুরে মাদক সম্রাট ইমন বিপুল পরিমান  মাদক দ্রব্য সহ গ্ৰেফতার ১

১৭

মিঠামইনে বিএনপি নেতা জাহাঙ্গীর হত্যা মামলার প্রধান আসামী গ্রেফতার : নেপথ্যে ওসি

১৮

দিনাজপুর ও ঠাকুরগাঁও সীমান্তে বিজিবির অভিযান, ইয়াবা ও মদ উদ্ধার

১৯

আলোর প্রদীপ যুব সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকীতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ

২০