আবু নাঈম রিপন, নরসিংদী প্রতিনিধি:
১১ অক্টোবর ২০২৬, ১০:৩৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২৯৯ জন

নরসিংদীর রায়পুরার চরাঞ্চলে পুলিশের দিনব্যাপী যৌথ অভিযান, অবৈধ বালু উত্তোলন ও সন্ত্রাস দমনে কঠোর অবস্থান

  • নরসিংদীর রায়পুরার দুর্গম চরাঞ্চলে সন্ত্রাসী কর্মকাণ্ড, অবৈধ বালু উত্তোলন এবং অস্ত্রধারী সন্ত্রাসীদের বিরুদ্ধে দিনব্যাপী যৌথ অভিযান পরিচালনা করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও জেলা প্রশাসন।

    শনিবার, ১০ অক্টোবর, নরসিংদী ও ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্তবর্তী নিলক্ষা ও চরমধূয়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, সন্ত্রাসী ও দাঙ্গাবাজদের গ্রেপ্তার এবং অবৈধ বালু উত্তোলন বন্ধ করাই ছিল অভিযানের মূল লক্ষ্য।

    জেলা পুলিশ, এসআরবি, জেলা গোয়েন্দা পুলিশ—ডিবি এবং জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের সমন্বয়ে পরিচালিত এ অভিযানে পুলিশের নেতৃত্ব দেন রায়পুরা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার বায়েজিদ বিন মনসুর।

    অভিযান চলাকালে সংশ্লিষ্ট এলাকাগুলোর ঘটনাস্থল পরিদর্শন করা হয়। পাশাপাশি সন্ত্রাসী কর্মকাণ্ড ও অবৈধ বালু উত্তোলনের সঙ্গে জড়িত সন্দেহভাজন ব্যক্তিদের বাড়িঘরে তল্লাশি চালানো হয়। তবে অভিযানের সময় ঘটনাস্থলে বালু উত্তোলনের কোনো মেশিন বা এ কাজে সংশ্লিষ্ট কাউকে পাওয়া যায়নি। এ ছাড়া সন্দেহভাজনদের অধিকাংশ বাড়িঘর তালাবদ্ধ অবস্থায় দেখা যায়।

    অভিযানে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. খালিদ হোসেন শিমুল, রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মজিবুর রহমানসহ এসআরবি ও ডিবি পুলিশের সংশ্লিষ্ট সদস্যরা অংশ নেন।

    প্রশাসন সূত্রে জানা গেছে, রায়পুরার চরাঞ্চলে অবৈধ বালু উত্তোলন ও সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

    চরাঞ্চলে শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ন্ত্রণে প্রশাসনের এ উদ্যোগকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

     

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামপালে প্রাণী সম্পদ সপ্তাহের উদ্বোধন

১

নরসিংদীর শিবপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত

২

আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবসে নোয়াখালীতে আলোচনা সভা

৩

হরিপুর সীমান্তে বিজিবির বিশেষ অভিযান, ফেনসিডিলসহ ২৩২ বোতল মাদক উদ্ধার

৪

বগুড়ায় নিহত স্কুলছাত্র গালিবের মাকে চাকরি দিলেন সিটি প্রশাসক এম আর ইসলাম স্বাধীন

৫

সান্তাহার টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের একাডেমিক ভবন নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন

৬

সীমান্তবর্তী বেকার যুবকদের বিজিবির প্রশিক্ষণ শেষে সনদপত্র ও ইলেকট্রিক টুলস 

৭

মিঠামইনে জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহের উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত

৮

কালীগঞ্জে জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহ উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা

৯

ময়মনসিংহের গফরগাঁওয়ের সরকারি কলেজে উৎসবমুখর পরিবেশে নবীন বরণ অনুষ্ঠান ২০২৬ অনুষ্ঠিত হয়

১০

আশুলিয়ায় মাদ্রাসার মাহফিলে চাঁদা আদায় ও আত্মসাতের অভিযোগ, তদন্তে পুলিশ

১১

বগুড়ায় শীতার্তদের পাশে ‘আশা’: জেলা প্রশাসকের কাছে ২০০ কম্বল হস্তান্তর

১২

স্ত্রীর বাঁশের পিটুনিতে প্রাণ গেলো স্বামীর

১৩

আট বছর পর ২৮ নভেম্বর বাংলাদেশ চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন, মৌলভীবাজারে ভোটার ৬০ হাজার ৪৮২

১৪

চাঁপাইনবাবগঞ্জে নারী নির্যাতন প্রতিরোধে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত

১৫

নরসিংদীর শিবপুরে ১০ শিক্ষার্থীকে বেধরক পেটানোর অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

১৬

মাদক চোরাচালানের বিরুদ্ধে বিজিবির কঠোর অবস্থান, পীরগঞ্জ সীমান্তে ইয়াবা-ফেনসিডিল উদ্ধার

১৭

রামপালে সুফলভোগী সদস্য চারজন মহিলাকে স্বাস্থ্যসেবার উপকরণ বিতরণ

১৮

নির্মাণ সমাজ উন্নয়ন সংস্থার ভ্যানরিকশা প্রচারাভিযান বাগেরহাটে

১৯

জাতীয় পতাকার মর্যাদা রক্ষা ও শিশুদের দেশপ্রেমে উদ্বুদ্ধ করার আহ্বান জেলা প্রশাসকের

২০