একটাই লক্ষ-হতে হবে দক্ষ এই প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জ সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং শিক্ষাক্রমে ভর্তিকৃত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ক্লাশ-২০২৬ ও অভিভাবকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১১ অক্টোবর) সকাল ১০ টায়
চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের৷ অডিটোরিয়াম কক্ষে অধ্যাক্ষ মোঃ ওমর ফারুক এর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষিকা, ছাত্র, ছাত্রীসহ অভিভাবকবৃন্দ।
সভাপতির বক্তব্যে অধয়াক্ষ মোঃ ওমর ফারুক বলেন, অভিভাবক ও নতুন শিক্ষার্থীদের ক্লাসে উপস্থিতি নিশ্চিতকরণ করতে হবে, উপবৃত্তি, কলেজের নির্ধারিত ড্রেস, লেখাপড়ার পাশাপাশি সহ শিক্ষামূলক কার্যক্রমে অংশগ্রহণ করার অনুরোধ করেন। নৈতিক শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের ধারাবাহিক মূল্যায়ন, চূড়ান্ত মূল্যায়ন ব্যবহারিক পরীক্ষা গ্রহণ সংক্রান্ত বিভিন্ন দিক উল্লেখ করেন তিনি। পরে দুপুর ১২ টার সময় অভিভাবকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় দেশের বিভিন্ন স্থান থেকে আগত অভিভাবকবৃন্দ তাদের মতামত তুলে করেন।
No tags found for this post.
মন্তব্য করুন