ঝিকরগাছা প্রতিনিধি
২৮ অক্টোবর ২০২৬, ৬:৫২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৩৪ জন

যশোরের ঝিকরগাছায় জমাজমি নিয়ে চাচাতো ভাইয়ের হাতে চাচাতো ভাই খু,ন আহত তিন

 

যশোরের ঝিকরগাছা উপজেলায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় আশিকুজ্জামান (২৭) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় তাঁর বাবা ও ভাইসহ আরও তিনজন আহত হয়েছেন।

মঙ্গলবার (২৭ অক্টোবর) রাত আনুমানিক ১১টা ৫০ মিনিটে উপজেলার সোনাকুড় গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আশিকুজ্জামান ওই গ্রামের আছিরউদ্দিনের ছেলে।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, জমিজমা নিয়ে বিরোধের জেরে মঙ্গলবার গভীর রাতে সোনাকুড় গ্রামের নজরুল (৫০), ফজলুর রহমান (৪৫), মনিরুজ্জামান (৩৫) ও আরিফুজ্জামান (৩১) প্রতিপক্ষের বসতবাড়িতে ঢুকে হামলা চালান বলে অভিযোগ উঠেছে। এতে আশিকুজ্জামান, তাঁর ভাই আশরাফুজ্জামান (৫০) ও বাবা আছিরউদ্দিন (৭০) আহত হন।

পরে স্বজনরা আহতদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে বুধবার (২৮ অক্টোবর) রাত ১টা ২০ মিনিটে আশিকুজ্জামানকে মৃত ঘোষণা করেন।

আহত আশরাফুজ্জামান ও আছিরউদ্দিন হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।

এদিকে একই ঘটনায় অভিযুক্ত পক্ষের ফজলুর রহমানও আহত হয়েছেন। তাঁকে যশোর জেনারেল হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।

নিহত আশিকুজ্জামানের মরদেহ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।এদিকে ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম কিবরিয়া হাসান জানান, খবর পাওয়ার পরপরই পুলিশের একাধিক দল ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং ইতিমধ্যে ঘটনার সাথে জড়িত ফজলুর রহমানকে আটক করা হয়েছে। বাকী আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে এবং এই হত্যাকাণ্ডের ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটের রামপালে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

১

বাগেরহাটের রামপালে বিশ্ব হাত ধোয়া দিবস পালন

২

বগুড়ায় পুলিশ পরিচয়ে ১০২ ভরি স্বর্ণ ছিনতাই, ৪ জন গ্রেপ্তার; উদ্ধার ৮৮ লাখ টাকা

৩

চাঁপাইনবাবগঞ্জে অংশীদারদের না জানিয়ে ৩ আমগাছ বিক্রির অভিযোগ

৪

কেন্দুয়ায় জুয়া খেলতে গিয়ে ধরা পড়লেন দুই মেম্বারসহ ছয়জন

৫

শ্যামনগরে সম্পদ ভিত্তিক কমিউনিটি নেতৃত্বাধীন উন্নয়ন বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণের সমাপ্তি

৬

কালীগঞ্জে ডাকাতির ঘটনায় মালামাল উদ্ধারসহ -২ ডাকাত গ্রেফতার

৭

আদমদীঘিতে মৃত শ্রমিকের পরিবার ও শ্রমিকের মেয়েদের অনুদানের চেক বিতরণ

৮

সান্তাহারে নানা আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

৯

মিঠামইনে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে প্রদর্শনী, আলোচনা সভা ও জিপিএ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান

১০

মদনে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও হাত ধোয়ার কৌশল প্রদশন উদ্বোধনী অনুষ্ঠান

১১

চাঁপাইনবাবগঞ্জে ৭নং ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান

১২

ঠাকুরগাঁওয়ে ৭২ লাখ ৭৭ হাজার টাকার ইয়াবা ও মালামাল জব্দ, আটক ১

১৩

ফুলবাড়ী ব্যাটালিয়ান ২৯ বিজিবির অভিযানে ১৩৭ পিস নেশাজাতীয় ট্যাবলেটসহ একজন আটক

১৪

ঠাকূরগাঁও-১ আসনে উপ নির্বাচন, প্রতিটি ভোট কেন্দ্রে পৌঁছাচ্ছে নির্বাচনি সরঞ্জাম।

১৫

যশোরের ঝিকরগাছায় জমাজমি নিয়ে চাচাতো ভাইয়ের হাতে চাচাতো ভাই খু,ন আহত তিন

১৬

নোয়াখালীতে বসতঘরে ডিবির অভিযান, দেড় কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১

১৭

মাদ্রাসায় শিশু নির্যাতন ও অনিয়মের তদন্ত দাবি ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের চেয়ারম্যানের

১৮

খেলাধুলা যুবসমাজকে মাদক ও বিভিন্ন সামাজিক অপরাধ থেকে দূরে রাখতে সহায়তা করে- ফজলুল হক মিলন, এমপি

১৯

মিঠাপুকুরে দোকান থেকে টাকা ও সিগারেট চুরি, ধারালো দা দিয়ে হামলার চেষ্টার অভিযোগ

২০