সাদ্দাম হোসেন সাজ্জাদ:
১৭ অক্টোবর ২০২৬, ১২:২২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৩ জন

টেকনাফে এপিবিএনের অভিযানে উদ্ধার দুই কিশোর-কিশোরী, পরিবারের কাছে হস্তান্তর

কক্সবাজারের টেকনাফে ২১ নম্বর চাকমারকুল রোহিঙ্গা ক্যাম্পের বাইরে থেকে নিখোঁজ এক রোহিঙ্গা কিশোর ও চট্টগ্রামের এক কিশোরীকে উদ্ধার করেছে ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্যরা। পরে প্রয়োজনীয় তথ্য যাচাই-বাছাই শেষে তাদের পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।

 

শুক্রবার (১৬ অক্টোবর) সন্ধ্যা আনুমানিক ৬টা ১৫ মিনিটে ক্যাম্পের বাইরে কেরানতলী রাস্তার মাথা থেকে তাদের উদ্ধার করা হয়।

 

১৬ এপিবিএনের ২১ নম্বর চাকমারকুল ক্যাম্পের ইনসিডেন্ট রিপোর্ট অনুযায়ী, ওই এলাকায় দুই অপরিচিত কিশোর-কিশোরীকে ঘোরাফেরা করতে দেখে স্থানীয় লোকজন তাদের আটক করেন। খবর পেয়ে এপিবিএন ক্যাম্পের একটি বিশেষ দল ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে ক্যাম্পে নিয়ে যায়।

 

পরে প্রায় দুই ঘণ্টা অনুসন্ধান এবং প্রয়োজনীয় তথ্য যাচাই করে তাদের পরিচয় ও ঠিকানা নিশ্চিত করা হয়। উদ্ধার হওয়া কিশোর জমির হোসেন (১৫) ২১ নম্বর চাকমারকুল রোহিঙ্গা ক্যাম্পের বি/০৬ ব্লকের বাসিন্দা। অন্যদিকে, কিশোরী মরিয়ম (১৪) চট্টগ্রামের চাঁদগাঁও এলাকার বাসিন্দা।

 

এপিবিএনের তথ্য অনুযায়ী, তারা দুজনই শুক্রবার সকাল আনুমানিক ১০টা থেকে নিখোঁজ ছিল।

 

পরে রাত আনুমানিক ৮টার দিকে চাকমারকুল রোহিঙ্গা ক্যাম্পের বি/০৬ ব্লক এলাকায় জমির হোসেনকে তার ভাই মো. ওসমানের (২৫) কাছে এবং মরিয়মকে তার নানা মো. সিদ্দিকের (৬১) কাছে হস্তান্তর করা হয়।

 

এ ঘটনায় ২১ নম্বর চাকমারকুল এপিবিএন ক্যাম্পের সাধারণ ডায়েরিতে (জিডি) প্রয়োজনীয় তথ্য লিপিবদ্ধ করা হয়েছে বলে ইনসিডেন্ট রিপোর্টে উল্লেখ করা হয়েছে।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাথরঘাটায় চাঁদাবাজি ও কিশোর গ্যাং দমনে চিফ হুইপের কঠোর হুঁশিয়ারি

১

টেকনাফে এপিবিএনের অভিযানে উদ্ধার দুই কিশোর-কিশোরী, পরিবারের কাছে হস্তান্তর

২

সাতক্ষীরায় দোয়া অনুষ্ঠানের মধ্য দিয়ে ফুয়েল ওয়ান ফিলিং স্টেশন এর আনুষ্ঠানিক উদ্বোধন

৩

পাথরঘাটায় চিফ হুইপ নূরুল ইসলাম মনির কঠোর হুঁশিয়ারি, চাঁদাবাজি ও কিশোর গ্যাং দমনে দুই মাসের সময়সীমা

৪

হরিনাকুণ্ডুতে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

৫

আদমদীঘিতে সালিশের ভিডিও করায় বাড়িতে হামলা, আগুনে আহত ২ নারী

৬

শ্যামনগরে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে সরকারি জমি দখলের অভিযোগ

৭

তিন কোটি টাকা আত্মসাতের অভিযোগে সাবেক শিবির নেতা সুমন গ্রেপ্তার

৮

কালিয়াকৈরে আইডিয়াল গণিত অলিম্পিয়াড অনুষ্ঠিত

৯

পীরগঞ্জ সীমান্তে ৪২ বিজিবির অভিযান, ১৫৫ পিস ইয়াবা উদ্ধার

১০

নেত্রকোনায় সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে গুলি করে হত্যা

১১

কালিয়াকৈরে বিভিন্ন অভিযানে ২৩ যুবকের বিনাশ্রম কারাদন্ড

১২

সীমান্তবর্তী পূজামণ্ডপ পরিদর্শনে বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা

১৩

মিয়ানমার থেকে ইয়াবা আনার সময় উখিয়ায় আটক ১

১৪

কুমিল্লায় প্রকাশ্যে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা

১৫

কুমিল্লায় পতাকা বৈঠকের মাধ্যমে ধরে নিয়ে যাওয়া দুই পুলিশ সদস্যকে ফেরত দিয়েছে বিএসএফ 

১৬

চেয়ারম্যান পদে নির্বাচন করতে চান বিএনপি নেতা শেখ মেহেদি হাসান

১৭

স্বী স্ত্রীর রমীমা মাদক ব্যবসা কালীগঞ্জে ১ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১,  

১৮

৫০ হাজার ইয়াবাসহ রোহিঙ্গা যুবক আটক

১৯

​নারায়ণগঞ্জে মাদকবিরোধী অবস্থানের তথ্য প্রকাশ করায় ফটোসাংবাদিককে হুমকি, নিরাপত্তা চেয়ে অভিযোগ

২০