মোঃ মুক্তাদির হোসেন,   স্টাফ রিপোর্টার:
১৬ অক্টোবর ২০২৬, ৫:৩৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২৩ জন

স্বী স্ত্রীর রমীমা মাদক ব্যবসা কালীগঞ্জে ১ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১,  

 

 

গাজীপুরের কালীগঞ্জে পুলিশের মাদকবিরোধী অভিযানে ১ কেজি গাঁজাসহ নাহিদ দর্জি (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে কালীগঞ্জ থানা পুলিশ। এ সময় মাদক বিক্রির কাজে ব্যবহারের অভিযোগে একটি বাটন মোবাইল ফোন জব্দ করা হয়। অভিযানের সময় তাঁর স্ত্রী ফাতেমা বেগম (৩২) পালিয়ে গেছেন বলে জানিয়েছে পুলিশ।

থানা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেল সারে ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কালীগঞ্জ থানা পুলিশ বাহাদুরশাদী ইউনিয়নের মধ্য খলাপাড়া এলাকায় অভিযান পরিচালনা করেন। অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে নাহিদ দর্জি পালানোর চেষ্টা করলে পুলিশ তাকে আটক করেন। এ সময় তাঁর হেফাজত থেকে ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধার করা গাঁজার আনুমানিক অবৈধ বাজারমূল্য ২০ হাজার টাকা। এ ছাড়া তাঁর কাছ থেকে সিম্পনী ডি৮৯ মডেলের একটি বাটন মোবাইল ফোন জব্দ করা হয়। এ ঘটনায় গ্রেপ্তার নাহিদ দর্জি ও পলাতক ফাতেমা বেগমের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১৯(ক)/৪১ ধারায় কালীগঞ্জ থানায় ১৪(১০)২৬ নম্বর মামলা দায়ের করা হয়েছে।

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. জাকির হোসেন জানান, উপজেলার বাহাদুরশাদী ইউনিয়নের মধ্য খলাপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে নাহিদ দর্জিকে ১ কেজি গাজা সহ আটক করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার দুপুরে তাকে গাজীপুর আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। পলাতক ফাতেমা বেগমকে গ্রেপ্তারের লক্ষ্যে পুলিশের আইনানুগ কার্যক্রম অব্যাহত রয়েছে। মাদকদ্রব্যের অবৈধ ক্রয়-বিক্রয় ও বিস্তার রোধে কালীগঞ্জ থানা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। মাদকমুক্ত সমাজ গঠন ও জননিরাপত্তা নিশ্চিত করতে তিনি সবার সহযোগিতা কামনা করেছেন।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাথরঘাটায় চাঁদাবাজি ও কিশোর গ্যাং দমনে চিফ হুইপের কঠোর হুঁশিয়ারি

১

টেকনাফে এপিবিএনের অভিযানে উদ্ধার দুই কিশোর-কিশোরী, পরিবারের কাছে হস্তান্তর

২

সাতক্ষীরায় দোয়া অনুষ্ঠানের মধ্য দিয়ে ফুয়েল ওয়ান ফিলিং স্টেশন এর আনুষ্ঠানিক উদ্বোধন

৩

পাথরঘাটায় চিফ হুইপ নূরুল ইসলাম মনির কঠোর হুঁশিয়ারি, চাঁদাবাজি ও কিশোর গ্যাং দমনে দুই মাসের সময়সীমা

৪

হরিনাকুণ্ডুতে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

৫

আদমদীঘিতে সালিশের ভিডিও করায় বাড়িতে হামলা, আগুনে আহত ২ নারী

৬

শ্যামনগরে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে সরকারি জমি দখলের অভিযোগ

৭

তিন কোটি টাকা আত্মসাতের অভিযোগে সাবেক শিবির নেতা সুমন গ্রেপ্তার

৮

কালিয়াকৈরে আইডিয়াল গণিত অলিম্পিয়াড অনুষ্ঠিত

৯

পীরগঞ্জ সীমান্তে ৪২ বিজিবির অভিযান, ১৫৫ পিস ইয়াবা উদ্ধার

১০

নেত্রকোনায় সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে গুলি করে হত্যা

১১

কালিয়াকৈরে বিভিন্ন অভিযানে ২৩ যুবকের বিনাশ্রম কারাদন্ড

১২

সীমান্তবর্তী পূজামণ্ডপ পরিদর্শনে বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা

১৩

মিয়ানমার থেকে ইয়াবা আনার সময় উখিয়ায় আটক ১

১৪

কুমিল্লায় প্রকাশ্যে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা

১৫

কুমিল্লায় পতাকা বৈঠকের মাধ্যমে ধরে নিয়ে যাওয়া দুই পুলিশ সদস্যকে ফেরত দিয়েছে বিএসএফ 

১৬

চেয়ারম্যান পদে নির্বাচন করতে চান বিএনপি নেতা শেখ মেহেদি হাসান

১৭

স্বী স্ত্রীর রমীমা মাদক ব্যবসা কালীগঞ্জে ১ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১,  

১৮

৫০ হাজার ইয়াবাসহ রোহিঙ্গা যুবক আটক

১৯

​নারায়ণগঞ্জে মাদকবিরোধী অবস্থানের তথ্য প্রকাশ করায় ফটোসাংবাদিককে হুমকি, নিরাপত্তা চেয়ে অভিযোগ

২০