ডেস্ক রিপোর্ট :
১৬ অক্টোবর ২০২৬, ৬:২৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৪৩ জন

নেত্রকোনায় সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে গুলি করে হত্যা

 

 

নেত্রকোনার দুর্গাপুরে অপরাধ ও অনিয়মের বিরুদ্ধে ধারাবাহিক সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে গুলি করে হত্যার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) রাত সোয়া ৮টার দিকে কলমাকান্দা পৌরসভার শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কের তেলনজিয়া বাজারে এ ঘটনা ঘটে।

 

নিহত লুৎফুজ্জামান বেসরকারি আইপিটিভি ‘চ্যানেল রূপসী বাংলা’র নেত্রকোনা প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। পাশাপাশি ‘ডিটেকটিভ আর্টিকেল’ নামের একটি ফেসবুক পেজের মাধ্যমে তিনি স্থানীয় বিভিন্ন অনিয়ম ও অপরাধমূলক কর্মকাণ্ড তুলে ধরতেন। তাঁর বাড়ি কলমাকান্দা উপজেলার পোগলা ইউনিয়নের সুনই গ্রামে।

 

প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার রাতে তেলনজিয়া বাজারের একটি দোকানে চা পান শেষে বের হওয়ার সময় দুই যুবক সিগারেট কেনার কথা বলে সেখানে আসে। একপর্যায়ে তারা খুব কাছ থেকে লুৎফুজ্জামানকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোড়ে। গুলির শব্দ শুনে স্থানীয় লোকজন এগিয়ে এলে হামলাকারীরা কিছুটা দূরে রাখা একটি মোটরসাইকেলে করে দ্রুত পালিয়ে যায়।

 

পরে গুরুতর আহত অবস্থায় লুৎফুজ্জামানকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

 

স্থানীয় সূত্রে জানা যায়, এর আগেও লুৎফুজ্জামানের ওপর প্রাণঘাতী হামলার ঘটনা ঘটেছিল। গত বছরের ১০ নভেম্বর দুপুরে সোমেশ্বরী নদীর তেরিবাজার ঘাট এলাকায় অস্ত্রধারীরা তাঁকে কুপিয়ে গুরুতর আহত করে। এ সময় তাঁকে রক্ষা করতে এগিয়ে আসা এক সহকর্মীকেও অস্ত্রের মুখে তাড়িয়ে দেওয়া হয়। আগের ঘটনার সঙ্গে বর্তমান হত্যাকাণ্ডের কোনো যোগসূত্র রয়েছে কি না, তা নিয়ে সন্দেহ তৈরি হয়েছে। তবে এ বিষয়ে তদন্তের ফল এখনো জানা যায়নি।

 

দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমদ খান জানান, নিহত সাংবাদিকের মাথা, গলা ও বুকসহ শরীরের বিভিন্ন স্থানে গুলির গুরুতর ক্ষত রয়েছে। হত্যাকাণ্ডের কারণ উদ্‌ঘাটনে তদন্ত চলছে।

 

নেত্রকোনার পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম জানান, পারিপার্শ্বিক আলামত বিশ্লেষণে ঘটনাটি পূর্বপরিকল্পিত হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের একাধিক দল অভিযান চালাচ্ছে।

 

পারিবারিক সূত্রে জানা গেছে, প্রায় ছয় বছর আগে তেলনজিয়া গ্রামের আনন্দিতা সংমার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন লুৎফুজ্জামান। তাঁর চার বছর বয়সী একটি কন্যাসন্তান ও দেড় বছর বয়সী একটি পুত্রসন্তান রয়েছে।

 

দুই শিশুসন্তানকে রেখে সাংবাদিক লুৎফুজ্জামানের এমন মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাথরঘাটায় চাঁদাবাজি ও কিশোর গ্যাং দমনে চিফ হুইপের কঠোর হুঁশিয়ারি

১

টেকনাফে এপিবিএনের অভিযানে উদ্ধার দুই কিশোর-কিশোরী, পরিবারের কাছে হস্তান্তর

২

সাতক্ষীরায় দোয়া অনুষ্ঠানের মধ্য দিয়ে ফুয়েল ওয়ান ফিলিং স্টেশন এর আনুষ্ঠানিক উদ্বোধন

৩

পাথরঘাটায় চিফ হুইপ নূরুল ইসলাম মনির কঠোর হুঁশিয়ারি, চাঁদাবাজি ও কিশোর গ্যাং দমনে দুই মাসের সময়সীমা

৪

হরিনাকুণ্ডুতে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

৫

আদমদীঘিতে সালিশের ভিডিও করায় বাড়িতে হামলা, আগুনে আহত ২ নারী

৬

শ্যামনগরে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে সরকারি জমি দখলের অভিযোগ

৭

তিন কোটি টাকা আত্মসাতের অভিযোগে সাবেক শিবির নেতা সুমন গ্রেপ্তার

৮

কালিয়াকৈরে আইডিয়াল গণিত অলিম্পিয়াড অনুষ্ঠিত

৯

পীরগঞ্জ সীমান্তে ৪২ বিজিবির অভিযান, ১৫৫ পিস ইয়াবা উদ্ধার

১০

নেত্রকোনায় সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে গুলি করে হত্যা

১১

কালিয়াকৈরে বিভিন্ন অভিযানে ২৩ যুবকের বিনাশ্রম কারাদন্ড

১২

সীমান্তবর্তী পূজামণ্ডপ পরিদর্শনে বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা

১৩

মিয়ানমার থেকে ইয়াবা আনার সময় উখিয়ায় আটক ১

১৪

কুমিল্লায় প্রকাশ্যে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা

১৫

কুমিল্লায় পতাকা বৈঠকের মাধ্যমে ধরে নিয়ে যাওয়া দুই পুলিশ সদস্যকে ফেরত দিয়েছে বিএসএফ 

১৬

চেয়ারম্যান পদে নির্বাচন করতে চান বিএনপি নেতা শেখ মেহেদি হাসান

১৭

স্বী স্ত্রীর রমীমা মাদক ব্যবসা কালীগঞ্জে ১ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১,  

১৮

৫০ হাজার ইয়াবাসহ রোহিঙ্গা যুবক আটক

১৯

​নারায়ণগঞ্জে মাদকবিরোধী অবস্থানের তথ্য প্রকাশ করায় ফটোসাংবাদিককে হুমকি, নিরাপত্তা চেয়ে অভিযোগ

২০