‎তুষার কান্তি হাওলাদার পাথরঘাটা বরগুনা ‎
১৭ অক্টোবর ২০২৬, ১২:৩০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৩ জন

পাথরঘাটায় চাঁদাবাজি ও কিশোর গ্যাং দমনে চিফ হুইপের কঠোর হুঁশিয়ারি

 

বরগুনার পাথরঘাটায় চাঁদাবাজি, সন্ত্রাস, দখলবাজি ও কিশোর গ্যাংয়ের তৎপরতা বন্ধে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ ও বরগুনা-২ আসনের সংসদ সদস্য আলহাজ নূরুল ইসলাম মনি।

 

শুক্রবার (১৬ অক্টোবর) বেলা ১১টার দিকে পাথরঘাটা উপজেলা পরিষদের সম্মেলনকক্ষে উন্নয়ন ও আইনশৃঙ্খলাবিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ হুঁশিয়ারি দেন।

 

সভায় পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আলীমকে উদ্দেশ করে চিফ হুইপ বলেন, আগামী দুই মাসের মধ্যে কিশোর গ্যাংয়ের তৎপরতা বন্ধ করতে হবে। চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর অবস্থান জানিয়ে তিনি বলেন, “হয় আপনি থাকবেন, না হয় চাঁদাবাজ থাকবে।”

 

চিফ হুইপ আরও বলেন, তাঁর নাম ব্যবহার করে কেউ চাঁদাবাজি বা দখলবাজির সঙ্গে জড়িত হলে তাকে কোনো ছাড় দেওয়া হবে না। এসব কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেন তিনি।

 

সমুদ্রসীমায় মাছ ধরার ক্ষেত্রে ট্রলিংয়ের বিষয়েও সভায় আলোচনা হয়। এ সময় সংশ্লিষ্ট প্রশাসনিক কর্মকর্তা ও কোস্টগার্ড সদস্যদের উদ্দেশে পাথরঘাটায় ট্রলিং বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

 

মতবিনিময় সভায় স্থানীয় উন্নয়ন, আইনশৃঙ্খলা পরিস্থিতি ও সাধারণ মানুষের নিরাপত্তাসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। সভায় চাঁদাবাজি, সন্ত্রাস, দখলবাজি ও কিশোর গ্যাংয়ের তৎপরতা বন্ধে প্রশাসনের কার্যকর ভূমিকা পালনের ওপর গুরুত্ব দেওয়া হয়।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাথরঘাটায় চাঁদাবাজি ও কিশোর গ্যাং দমনে চিফ হুইপের কঠোর হুঁশিয়ারি

১

টেকনাফে এপিবিএনের অভিযানে উদ্ধার দুই কিশোর-কিশোরী, পরিবারের কাছে হস্তান্তর

২

সাতক্ষীরায় দোয়া অনুষ্ঠানের মধ্য দিয়ে ফুয়েল ওয়ান ফিলিং স্টেশন এর আনুষ্ঠানিক উদ্বোধন

৩

পাথরঘাটায় চিফ হুইপ নূরুল ইসলাম মনির কঠোর হুঁশিয়ারি, চাঁদাবাজি ও কিশোর গ্যাং দমনে দুই মাসের সময়সীমা

৪

হরিনাকুণ্ডুতে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

৫

আদমদীঘিতে সালিশের ভিডিও করায় বাড়িতে হামলা, আগুনে আহত ২ নারী

৬

শ্যামনগরে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে সরকারি জমি দখলের অভিযোগ

৭

তিন কোটি টাকা আত্মসাতের অভিযোগে সাবেক শিবির নেতা সুমন গ্রেপ্তার

৮

কালিয়াকৈরে আইডিয়াল গণিত অলিম্পিয়াড অনুষ্ঠিত

৯

পীরগঞ্জ সীমান্তে ৪২ বিজিবির অভিযান, ১৫৫ পিস ইয়াবা উদ্ধার

১০

নেত্রকোনায় সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে গুলি করে হত্যা

১১

কালিয়াকৈরে বিভিন্ন অভিযানে ২৩ যুবকের বিনাশ্রম কারাদন্ড

১২

সীমান্তবর্তী পূজামণ্ডপ পরিদর্শনে বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা

১৩

মিয়ানমার থেকে ইয়াবা আনার সময় উখিয়ায় আটক ১

১৪

কুমিল্লায় প্রকাশ্যে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা

১৫

কুমিল্লায় পতাকা বৈঠকের মাধ্যমে ধরে নিয়ে যাওয়া দুই পুলিশ সদস্যকে ফেরত দিয়েছে বিএসএফ 

১৬

চেয়ারম্যান পদে নির্বাচন করতে চান বিএনপি নেতা শেখ মেহেদি হাসান

১৭

স্বী স্ত্রীর রমীমা মাদক ব্যবসা কালীগঞ্জে ১ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১,  

১৮

৫০ হাজার ইয়াবাসহ রোহিঙ্গা যুবক আটক

১৯

​নারায়ণগঞ্জে মাদকবিরোধী অবস্থানের তথ্য প্রকাশ করায় ফটোসাংবাদিককে হুমকি, নিরাপত্তা চেয়ে অভিযোগ

২০