মোসলেম উদ্দিন, সিরাজগঞ্জ প্রতিনিধি:
২ সেপ্টেম্বর ২০২৬, ১:১৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৩৫ জন

শাহজাদপুরবাসীর আস্থা উপজেলা নির্বাহী কর্মকর্তা মিসেস সাবরিনা

‎​নিজস্ব কর্মদক্ষতা, প্রশাসনিক গতিশীলতা এবং সাধারণ মানুষের প্রতি আন্তরিক দায়বদ্ধতা দিয়ে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলাবাসীর আস্থা ও ভালোবাসার প্রতীকে পরিণত হয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিসেস সাবরিনা শারমিন।

প্রশাসনিক সেবা সাধারণ মানুষের দোড়গোড়ায় পৌঁছে দেওয়া এবং সিরাজগঞ্জের প্রবেশদ্বারখ্যাত ঐতিহ্যবাহী শাহজাদপুর উপজেলার সার্বিক উন্নয়নে তাঁর ক্লান্তিহীন পরিশ্রম স্থানীয় সর্বস্তরের মানুষের মাঝে ব্যাপক প্রসংশা কুড়িয়েছে। ​

দায়িত্ব গ্রহণের পর থেকেই তিনি সরকারি সেবার স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে নানামুখী পদক্ষেপ গ্রহণ করেছেন। উপজেলার বিভিন্ন দপ্তরের কার্যক্রমে গতি ফেরানোর পাশাপাশি সরকারি প্রকল্প বাস্তবায়নে কঠোর নজরদারি বজায় রেখেছেন। বিশেষ করে শিক্ষা,স্বাস্থ্য,শতবর্ষী রেশম শিল্প ও তাঁতশিল্পের উন্নয়ন এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিতকরণে তাঁর ভূমিকা উল্লেখ করার মতো। ​সাধারণ মানুষের দোরগোড়ায় সেবা সাধারণ মানুষের দুঃখ-কষ্টের কথা শুনতে এবং তাৎক্ষণিক প্রতিকার দিতে তিনি নিয়মিত গণশুনানি ও সরেজমিনে পরিদর্শন কার্যক্রম পরিচালনা করেন।

আরও পড়ুন:

কার্যালয়ের দরজা সর্বস্তরের সাধারণ নাগরিক ও সেবা প্রার্থীদের জন্য উন্মুক্ত রেখে প্রশাসনিক সেবাকে আরো সহজলভ্য করে তুলেছেন। তাঁর এই উদ্যোগের ফলে সাধারণ জনগণ সহজেই তাঁদের সমস্যা তুলে ধরতে পারেন এবং দ্রুত সমাধান পাচ্ছেন। উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা,বাল্যবিবাহ প্রতিরোধ,অবৈধ দখলদার ও মাদকবিরোধী অভিযান পরিচালনা এবং নদী ও পরিবেশ রক্ষায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় তিনি আপসহীন ভূমিকা পালন করে আসছেন।

বাজার দর নিয়ন্ত্রণে নিয়মিত মনিটরিং এবং জনস্বার্থে নেওয়া তাঁর কঠোর পদক্ষেপ গুলো সাধারণ ক্রেতাদের স্বস্তি দিয়েছে। শাহজাদপুরের সচেতন নাগরিক ও স্থানীয় সাধারণ মানুষের মতে, “একজন দূরদর্শী ও পরিশ্রমী প্রশাসনিক কর্মকর্তা কীভাবে একটি উপজেলার সার্বিক চিত্র বদলে দিতে পারেন, ইউএনও মহোদয় তার অনন্য দৃষ্টান্ত। তাঁর বিনয়ী আচরণ এবং দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা সবাইকে মুগ্ধ করেছে।”​

উপজেলা প্রশাসনের এই সততা,কর্মদক্ষতা ও জনবান্ধব মনোভাব বজায় থাকলে শাহজাদপুর উপজেলার আর্থ-সামাজিক প্রেক্ষাপট আরো সুদৃঢ় হবে এবং উন্নয়নমূলক কর্মকাণ্ড আরো বেগবান হবে—এমনটাই প্রত্যাশা শাহজাদপুরবাসীর।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

​তাজহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়: শিক্ষার্থীদের কাছ থেকে মাসিক ২০ টাকা আদায়ের অভিযোগ, অভিভাবক মহলে তীব্র ক্ষোভ

১

দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন, মণ্ডপ পরিদর্শনে রংপুর রিজিয়নের ভারপ্রাপ্ত কমান্ডার

২

ভলান্টিয়ার এওয়ার্ড-২০২৬, যুব সংগঠন আর্থিক অনুদান প্রদান।

৩

শিরখাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনায় সবুজ বাঘা জনগণের দোয়া, ভালোবাসা ও সমর্থন নিয়ে এগিয়ে যাওয়ার প্রত্যাশা

৪

শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানালেন ৪নং গোবিন্দশ্রী ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ কামরুল হাসান 

৫

পীরগঞ্জ সীমান্তে ৪২ বিজিবির অভিযান, ১৫৫ পিস ইয়াবা উদ্ধার

৬

রিয়াদগামী সব ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত করলো বাংলাদেশ বিমান এয়ারলাইন্স

৭

কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৬০ হাজার ৩০০ টাকা জরিমানা

৮

আশুলিয়ায় সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি

৯

টেকনাফে এপিবিএনের অভিযানে নিখোঁজ শিশু উদ্ধার

১০

ফুলবাড়ী ব্যাটালিয়ান ২৯ বিজিবি’র অভিযানে বিপুল পরিমাণের মাদকদ্রব্য আটক 

১১

টেকনাফে ৪০ হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

১২

বালিয়াডাঙ্গায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সভা ও ৬০টি মশারি বিতরণ

১৩

সাদুল্লাপুরে ব্রিজের নিচে পানিতে ভাসছিল অজ্ঞাত নারীর মরদেহ, উদ্ধার করল পুলিশ

১৪

রামুতে ২৮ কেজি গাঁজাসহ ৩ রোহিঙ্গা গ্রেপ্তার

১৫

দেশের প্রতিটি জায়গায় পরিচ্ছন্নতা অভিযান চালাবে সরকার- কুমিল্লায় -কৃষিমন্ত্রী

১৬

দামুড়হুদায় সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত ব্যক্তির মৃত্যু, সকালে মরদেহ উদ্ধার পুলিশের

১৭

৩৮ বছরের রাজনৈতিক পথচলায় পনির খন্দকার ছাত্রদল থেকে স্বেচ্ছাসেবক দল, রাজনীতির পাশাপাশি সাংবাদিকতায়ও যুক্ত

১৮

দামুড়হুদার মুন্সিপুর সীমান্তে ১ কোটি ৩৫ লাখ টাকার স্বর্ণসহ আটক ১

১৯

আদমদীঘিতে পরিবেশ আইন লঙ্ঘনের অভিযোগে বুশরা, বৈশাখীসহ ১৩ চালকলকে শোকজ

২০