আরিফুল ইসলাম, বিশেষ প্রতিনিধি:
২ সেপ্টেম্বর ২০২৬, ১:১০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১২৩ জন

উল্লাপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে খাবার সরবরাহে অনিয়ম পরিদর্শনে এমপি

সিরাজগঞ্জের উল্লাপাড়া ৫০ শয্যাবিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রোগীদের খাবার সরবরাহে অনিয়মের অভিযোগ উঠেছে। রোগীদের জন্য বরাদ্দকৃত খাবারের মান ও পরিমাণ নিয়ে অভিযোগের পর বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে আলোচনা শুরু হয়েছে। এ বিষয়ে গত ১৮ আগস্ট দৈনিক পত্রিকায় সংবাদ প্রকাশের পর হাসপাতালের খাবার সরবরাহ ব্যবস্থাপনা নিয়ে সংশ্লিষ্টদের মধ্যে তৎপরতা দেখা দিয়েছে।

এরই ধারাবাহিকতায় মঙ্গলবার ( ১ সেপ্টেম্বর ) দুপুরে উল্লাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সরেজমিনে পরিদর্শন করেন সিরাজগঞ্জ – ৪ ( উল্লাপাড়া ) আসনের সংসদ সদস্য মাওলানা রফিকুল ইসলাম খান।

পরিদর্শনকালে সংসদ সদস্য হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন এবং ভর্তি রোগীদের সঙ্গে কথা বলেন। একই সঙ্গে রোগীদের জন্য সরবরাহ করা খাবারের মান, পরিমাণ ও পরিবেশনের ব্যবস্থাপনা সম্পর্কে খোঁজ নেন। এ সময় খাবার সরবরাহের বিভিন্ন বিষয়ে অনিয়মের অভিযোগ তার নজরে আসে বলে জানা গেছে।

আরও পড়ুন: 

পরিদর্শন শেষে হাসপাতাল প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে ব্রিফিং করেন সংসদ সদস্য মাওলানা রফিকুল ইসলাম খান। তিনি বলেন, হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীদের জন্য সরকারিভাবে যে খাবার বরাদ্দ দেওয়া হয়, তা যথাযথ মান ও পরিমাণে রোগীদের কাছে পৌঁছানো নিশ্চিত করতে হবে। এ ক্ষেত্রে কোনো ধরনের অনিয়ম, অবহেলা বা গাফিলতি মেনে নেওয়া হবে না।

হাসপাতাল পরিদর্শনের সময় চিকিৎসক সংকটের বিষয়টিও উঠে আসে। এ প্রসঙ্গে সংসদ সদস্য মাওলানা রফিকুল ইসলাম খান বলেন, ডাক্তার থাকার কথা ৩৯ জন। এর মধ্যে ডিপোটিশন থাকায় ৫ জন নেই। বর্তমানে ডিউটি করছেন ১৮ জন। বাদ বাকি পদগুলোও শূন্য রয়েছে।

তিনি বলেন, প্রয়োজনীয় সংখ্যক চিকিৎসক না থাকায় উপজেলা পর্যায়ের এই গুরুত্বপূর্ণ স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানটিতে রোগীদের কাঙ্ক্ষিত চিকিৎসাসেবা নিশ্চিত করা কঠিন হয়ে পড়ছে। চিকিৎসকসহ প্রয়োজনীয় জনবল সংকট নিরসনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কথা বলারও আশ্বাস দেন তিনি।

স্থানীয়রা জানান, উল্লাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি উপজেলার বিপুলসংখ্যক মানুষের চিকিৎসাসেবার অন্যতম প্রধান ভরসাস্থল। প্রতিদিন দূর দূরান্ত থেকে অনেক রোগী এখানে চিকিৎসা নিতে আসেন। বিশেষ করে দরিদ্র ও নিম্নআয়ের মানুষ সরকারি এই হাসপাতালের ওপর বেশি নির্ভরশীল।

তাই হাসপাতালে চিকিৎসক সংকট, খাবার সরবরাহ, ওষুধ ও অন্যান্য সেবার ক্ষেত্রে কোনো ধরনের অনিয়ম থাকলে তা দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন রোগী ও তাদের স্বজনরা।

সংসদ সদস্য মাওলানা রফিকুল ইসলাম খান বলেন, রোগীরা যেন হাসপাতালে এসে হয়রানি বা অবহেলার শিকার না হন, সে বিষয়টি নিশ্চিত করতে হবে। খাবার সরবরাহ থেকে শুরু করে চিকিৎসাসেবার প্রতিটি ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহি থাকতে হবে। অনিয়মের অভিযোগ পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

​তাজহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়: শিক্ষার্থীদের কাছ থেকে মাসিক ২০ টাকা আদায়ের অভিযোগ, অভিভাবক মহলে তীব্র ক্ষোভ

১

দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন, মণ্ডপ পরিদর্শনে রংপুর রিজিয়নের ভারপ্রাপ্ত কমান্ডার

২

ভলান্টিয়ার এওয়ার্ড-২০২৬, যুব সংগঠন আর্থিক অনুদান প্রদান।

৩

শিরখাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনায় সবুজ বাঘা জনগণের দোয়া, ভালোবাসা ও সমর্থন নিয়ে এগিয়ে যাওয়ার প্রত্যাশা

৪

শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানালেন ৪নং গোবিন্দশ্রী ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ কামরুল হাসান 

৫

পীরগঞ্জ সীমান্তে ৪২ বিজিবির অভিযান, ১৫৫ পিস ইয়াবা উদ্ধার

৬

রিয়াদগামী সব ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত করলো বাংলাদেশ বিমান এয়ারলাইন্স

৭

কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৬০ হাজার ৩০০ টাকা জরিমানা

৮

আশুলিয়ায় সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি

৯

টেকনাফে এপিবিএনের অভিযানে নিখোঁজ শিশু উদ্ধার

১০

ফুলবাড়ী ব্যাটালিয়ান ২৯ বিজিবি’র অভিযানে বিপুল পরিমাণের মাদকদ্রব্য আটক 

১১

টেকনাফে ৪০ হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

১২

বালিয়াডাঙ্গায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সভা ও ৬০টি মশারি বিতরণ

১৩

সাদুল্লাপুরে ব্রিজের নিচে পানিতে ভাসছিল অজ্ঞাত নারীর মরদেহ, উদ্ধার করল পুলিশ

১৪

রামুতে ২৮ কেজি গাঁজাসহ ৩ রোহিঙ্গা গ্রেপ্তার

১৫

দেশের প্রতিটি জায়গায় পরিচ্ছন্নতা অভিযান চালাবে সরকার- কুমিল্লায় -কৃষিমন্ত্রী

১৬

দামুড়হুদায় সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত ব্যক্তির মৃত্যু, সকালে মরদেহ উদ্ধার পুলিশের

১৭

৩৮ বছরের রাজনৈতিক পথচলায় পনির খন্দকার ছাত্রদল থেকে স্বেচ্ছাসেবক দল, রাজনীতির পাশাপাশি সাংবাদিকতায়ও যুক্ত

১৮

দামুড়হুদার মুন্সিপুর সীমান্তে ১ কোটি ৩৫ লাখ টাকার স্বর্ণসহ আটক ১

১৯

আদমদীঘিতে পরিবেশ আইন লঙ্ঘনের অভিযোগে বুশরা, বৈশাখীসহ ১৩ চালকলকে শোকজ

২০