ডেস্ক রিপোর্ট:
৩ সেপ্টেম্বর ২০২৬, ৭:৩৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৩২ জন

জেন্ডায়া সামাজিক যোগাযোগমাধ্যমে নেই, জানালেন মা

৩০তম জন্মদিনে জেন্ডায়া সামাজিক যোগাযোগমাধ্যম থেকে দূরে রয়েছেন বলে জানিয়েছেন তার মা ক্লেয়ার স্টোয়ারমার। তবে মায়ের এমন মন্তব্যের পরও জন্মদিনে ভক্তদের শুভেচ্ছার জবাব দিতে ইনস্টাগ্রামে পোস্ট করেছেন এই অভিনেত্রী।

১ সেপ্টেম্বর ৩০ বছরে পা দেন জেন্ডায়া। বিশেষ দিনে তার ছোটবেলার একটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেন মা ক্লেয়ার। ছবির সঙ্গে দেওয়া বার্তায় তিনি মেয়েকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে লেখেন, জেন্ডায়া এখন আর সামাজিক যোগাযোগমাধ্যমে নেই। তাই তার পোস্টটি হয়তো মেয়ের চোখে পড়বে না।

আরো পড়ুন :

রাজধানীর চারপাশের নদী রক্ষায় মন্ত্রী-প্রতিমন্ত্রীদের নিয়ে কেন্দ্রীয় সেল গঠন

একই সঙ্গে জানান, কিছুক্ষণ আগেই ফেসটাইমে মেয়ের সঙ্গে কথা বলেছেন তিনি।
জেন্ডায়ার মায়ের এই পোস্টটি দ্রুত নজরে আসে ভক্তদের। এতে অভিনেত্রী সামাজিক যোগাযোগমাধ্যম থেকে বিরতি নিয়েছেন বলে ধারণা করেন অনেকে।

আরো পড়ুন :

কালিয়াকৈরে পৌর যুবলীগের কমিটি ঘোষণা ও ঝটিকা মিছিল

তবে মায়ের পোস্টের পরই ইনস্টাগ্রামে নিজের ছোটবেলার একটি ছবি প্রকাশ করেন জেন্ডায়া।

জন্মদিনে ভক্তদের ভালোবাসা ও শুভেচ্ছার জন্য তাদের ধন্যবাদ জানান তিনি। এর আগে গত ৮ জুলাই ইনস্টাগ্রামে নিজের সর্বশেষ পোস্টটি দিয়েছিলেন জেন্ডায়া। ‘ডুন: পার্ট থ্রি’ সিনেমার ট্রেলার প্রকাশ করে সেটি শেয়ার করেছিলেন তিনি।

আরো পড়ুন :

ডিজিটাল আইডেনটিটি সকল পরিচয়পত্রের পরিবর্তে আসছে ‘এক-আইডি’

সামাজিক যোগাযোগমাধ্যম থেকে জেন্ডায়ার দূরে থাকার বিষয়টি অনেক ভক্তের কাছেই কিছুটা বিস্ময়ের। অবশ্য এর আগেও কাজ ও জনজীবন থেকে বিরতি নেওয়ার ইচ্ছার কথা জানিয়েছিলেন তিনি।

চলতি বছরের শুরুর দিকে ফানডাঙ্গোকে দেওয়া এক সাক্ষাৎকারে জেন্ডায়া জানান, টানা কাজ এবং বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেওয়ার পর কিছুদিন জনজীবন থেকে দূরে থাকতে চান। সে সময় মজা করে তিনি বলেছিলেন, কিছুদিন তাকে কম দেখা যেতে পারে এবং তিনি অনেকটা আড়ালে থাকতে চান।

তবে কয়েক মাস পর ‘এল’ ম্যাগাজিনকে দেওয়া আরেক সাক্ষাৎকারে জেন্ডায়া জানান, দীর্ঘ সময় কাজ থেকে দূরে থাকা তার জন্য সহজ নয়। কাজ না থাকলে তিনি অস্থির বোধ করেন এবং বিরতি শেষে দ্রুত নতুন কাজ খুঁজতে শুরু করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাঁচ মিনিটের নিয়মে কি বদলে যেতে পারে কাজের অভ্যাস?

জেন্ডায়া সামাজিক যোগাযোগমাধ্যমে নেই, জানালেন মা

রাজধানীর চারপাশের নদী রক্ষায় মন্ত্রী-প্রতিমন্ত্রীদের নিয়ে কেন্দ্রীয় সেল গঠন

গঙ্গা চুক্তি নবায়নের আগে ‘বিহারের উদ্বেগ’ বিবেচনায় নেবে ভারত

ডিজিটাল আইডেনটিটি সকল পরিচয়পত্রের পরিবর্তে আসছে ‘এক-আইডি’

চাঁদা দাবি ও হুমকি প্রদানের অভিযোগে চট্টগ্রামে ১ জন গ্রেফতার

খুলনায় ভুয়া সাংবাদিক-মানবাধিকার চক্রের ৪ সদস্য আটক

কালিয়াকৈরে পৌর যুবলীগের কমিটি ঘোষণা ও ঝটিকা মিছিল

মেধা নয়, মনুষ্যত্বই মানুষের প্রকৃত পরিচয়

শাহজাদপুরবাসীর আস্থা উপজেলা নির্বাহী কর্মকর্তা মিসেস সাবরিনা

১০

উল্লাপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে খাবার সরবরাহে অনিয়ম পরিদর্শনে এমপি

১১

খুলনায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

১২

সকলের জন্য একটি গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি

১৩

দাগহীন আলু কীভাবে চিনবেন, সংরক্ষণের উপায়

১৪

ঘুম ভাঙতেই শুকিয়ে যাচ্ছে মুখ

১৫

পর্যাপ্ত ঘুমের অভাবে হতে পারে যেসব মারাত্মক রোগ

১৬

ইফতারের পর শরীরের ক্লান্তিভাব দূর করবেন যেভাবে

১৭