সাইদী হাসান বাবু, খুলনা
৩ সেপ্টেম্বর ২০২৬, ৬:১৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৬৬ জন

চাঁদা দাবি ও হুমকি প্রদানের অভিযোগে চট্টগ্রামে ১ জন গ্রেফতার

খুলনা মহানগরীর বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের নিকট মোবাইল ফোনে হুমকি প্রদান করে ‘বি কোম্পানি’ নাম ও ব্যানার ব্যবহার করে চাঁদা দাবি ও আদায়ের অভিযোগের ভিত্তিতে কেএমপি গোয়েন্দা বিভাগ তদন্ত শুরু করে। তদন্তে তথ্য-প্রযুক্তির সহায়তায় চাঁদাবাজির সঙ্গে জড়িত সন্দেহভাজন ব্যক্তির অবস্থান চট্টগ্রাম মহানগরীর হালিশহর এলাকায় শনাক্ত করা হয়।

এরই ধারাবাহিকতায় গত ০১/০৯/২০২৬ খ্রিঃ রাত ২০:৪০ ঘটিকায় চট্টগ্রাম মহানগরীর মধ্যম হালিশহর থানাধীন নীলাচল আবাসিক এলাকা থেকে হাসিবুর রহমান ফরাজী হাসিব খান (২৩)-কে গ্রেফতার করা হয়। তার হেফাজত হতে ০৪টি মোবাইল ফোন ও ০৬টি সিম কার্ড উদ্ধার করা হয়।

প্রাথমিক তদন্তে জানা যায়, উদ্ধারকৃত মোবাইল ফোন ও সিম কার্ড ব্যবহার করে খুলনা মহানগরীর বিভিন্ন ব্যক্তির সঙ্গে যোগাযোগ করে ‘বি কোম্পানি’ নাম ও ব্যানারে চাঁদা দাবি এবং চাঁদা না দিলে ভয়ভীতি ও হুমকি প্রদান করা হতো। উদ্ধারকৃত ডিভাইস ও সিম কার্ডের কললিস্টসহ ডিজিটাল তথ্য বিশ্লেষণের মাধ্যমে এ ঘটনায় জড়িত অন্যান্য ব্যক্তিদের শনাক্তে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

‘বি কোম্পানি’ নাম ব্যবহার করে চাঁদাবাজি ও হুমকির সঙ্গে জড়িত সকলকে শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।

গ্রেফতারকৃত মোঃ হাসিবুর রহমান হাসিব এর নামে কেএমপি’র লবণচরা,সোনাডাঙা ও খুলনা সদর থানায় অস্ত্র আইন, হত্যা, চুরি, মারামারি, চাঁদাবাজি ও হুমকিসহ বিভিন্ন ধারায় মোট ০৬টি মামলা রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাঁচ মিনিটের নিয়মে কি বদলে যেতে পারে কাজের অভ্যাস?

জেন্ডায়া সামাজিক যোগাযোগমাধ্যমে নেই, জানালেন মা

রাজধানীর চারপাশের নদী রক্ষায় মন্ত্রী-প্রতিমন্ত্রীদের নিয়ে কেন্দ্রীয় সেল গঠন

গঙ্গা চুক্তি নবায়নের আগে ‘বিহারের উদ্বেগ’ বিবেচনায় নেবে ভারত

ডিজিটাল আইডেনটিটি সকল পরিচয়পত্রের পরিবর্তে আসছে ‘এক-আইডি’

চাঁদা দাবি ও হুমকি প্রদানের অভিযোগে চট্টগ্রামে ১ জন গ্রেফতার

খুলনায় ভুয়া সাংবাদিক-মানবাধিকার চক্রের ৪ সদস্য আটক

কালিয়াকৈরে পৌর যুবলীগের কমিটি ঘোষণা ও ঝটিকা মিছিল

মেধা নয়, মনুষ্যত্বই মানুষের প্রকৃত পরিচয়

শাহজাদপুরবাসীর আস্থা উপজেলা নির্বাহী কর্মকর্তা মিসেস সাবরিনা

১০

উল্লাপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে খাবার সরবরাহে অনিয়ম পরিদর্শনে এমপি

১১

খুলনায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

১২

সকলের জন্য একটি গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি

১৩

দাগহীন আলু কীভাবে চিনবেন, সংরক্ষণের উপায়

১৪

ঘুম ভাঙতেই শুকিয়ে যাচ্ছে মুখ

১৫

পর্যাপ্ত ঘুমের অভাবে হতে পারে যেসব মারাত্মক রোগ

১৬

ইফতারের পর শরীরের ক্লান্তিভাব দূর করবেন যেভাবে

১৭